ই-পেপার বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩

আইসিজের মামলা রোহিঙ্গা প্রত্যাবাসনে আস্থা বাড়াবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আমার বার্তা অনলাইন:
১৯ আগস্ট ২০২৬, ১১:২৫

পররাষ্ট্র প্রতিমন্ত্রীমিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) গণহত্যার মামলা রোহিঙ্গাদের নিজ মাতৃভূমিতে স্বেচ্ছায় প্রত্যাবাসনের বিষয়ে আস্থা বাড়াবে বলে মনে করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

মঙ্গলবার (১৮ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত গাম্বিয়ার অনাবাসিক হাইকমিশনার মোস্তফা জাওয়ারার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।

সাক্ষাৎকালে বাংলাদেশ ও গাম্বিয়ার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং ক্রমবর্ধমান সহযোগিতা আরও জোরদারের বিষয়ে উভয় পক্ষ গুরুত্বারোপ করে।

মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) গণহত্যার মামলা দায়ের ও সক্রিয়ভাবে পরিচালনার জন্য গাম্বিয়া সরকারের প্রশংসা করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

তিনি বলেন, অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) পৃষ্ঠপোষকতায় পরিচালিত এ মামলার সফল সমাপ্তি রোহিঙ্গাদের নিজ মাতৃভূমিতে স্বেচ্ছায় প্রত্যাবাসনের বিষয়ে আস্থা বাড়াবে।

বৈঠকে জাতিসংঘ ও এর অঙ্গসংস্থা, ওআইসি, কমনওয়েলথ এবং জোট নিরপেক্ষ আন্দোলনসহ (ন্যাম) বিভিন্ন বহুপাক্ষিক ফোরামে বাংলাদেশ ও গাম্বিয়ার পারস্পরিক সহযোগিতায় সন্তোষ প্রকাশ করা হয়।

দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের ওপর গুরুত্ব দিয়ে প্রতিমন্ত্রী গাম্বিয়ার হাইকমিশনারকে বাণিজ্য, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি), কৃষি, ওষুধ, পাট ও পাটজাত পণ্য, হালকা প্রকৌশল, জাহাজ নির্মাণ এবং জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

এ ছাড়া দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধিদল বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

গাম্বিয়ার হাইকমিশনার বাংলাদেশি আইসিটি বিশেষজ্ঞদের প্রশংসা করে বলেন, তারা গাম্বিয়ায় ডিজিটাল সরকারি সেবা অবকাঠামো বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তিনি দুই দেশের মধ্যে রাজনৈতিক পরামর্শবিষয়ক চুক্তি দ্রুত সম্পন্ন করার প্রত্যাশা ব্যক্ত করেন।

সাক্ষাৎকালে বাংলাদেশ ও গাম্বিয়ার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করার পাশাপাশি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে উভয় পক্ষ একমত হয়।

কোনো চাপের মধ্যে না থেকে জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন

দুর্নীতি দমন কমিশনের (দুদক)'র নতুন চেয়ারম্যান বিচারপতি এ কে এম আসাদুজ্জামান বলেন, কোনো চাপের মধ্যে

কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য উপ-হাইকমিশনের হটলাইন চালু

কলকাতার নিউমার্কেট এলাকায় সংঘটিত অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলাদেশি নাগরিকদের জরুরি পরিষেবায় একটি হেল্পলাইন চালু করে‌ছে বাংলাদেশ

তারা ‘ফ্যাসিস্টের দালাল সাংবাদিক’ হিসেবে কারাগারে আছে: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, সাংবাদিকতার নাম ভাঙিয়ে যারা ফ্যাসিবাদের দালালি করেছে

২০২৯ সালের মধ্যে হালাল বাজার প্রায় ৩. ৬ ট্রিলিয়ন ডলারে পৌঁছাবে

ঢাকায় মালয়েশিয়ার হাইকমিশনার শুহাদা উথমান বলেছেন, ২০২৪ সালে বৈশ্বিক হালাল বাজারের আকার ছিল প্রায় ২
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোনো চাপের মধ্যে না থেকে জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন

পূবাইলে ডাকাতির লুটের মোবাইলসহ আসামি গুলিস্তান থেকে গ্রেপ্তার

ইরানের দুই রাষ্ট্রদূতকে বহিষ্কার করছে ফ্রান্স

বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে আইনি বাধা নেই: অ্যাটর্নি জেনারেল

মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের কাছে দীপু মনির প্যারোলে মুক্তির আবেদন

কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য উপ-হাইকমিশনের হটলাইন চালু

একাদশে ভর্তি এক ধাপে, মাইগ্রেশন না রাখার পরিকল্পনা

চন্দনাইশে স্বামীর কোদালের কোপে প্রাণ গেল স্ত্রীর

তারা ‘ফ্যাসিস্টের দালাল সাংবাদিক’ হিসেবে কারাগারে আছে: তথ্যমন্ত্রী

হাম নিয়ন্ত্রণে আসতে আরও দুই-তিন মাস সময় লাগতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

মহাখালীতে চুরি, এনা পরিবহনের বাস মিরপুরে উদ্ধার

বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

২০২৯ সালের মধ্যে হালাল বাজার প্রায় ৩. ৬ ট্রিলিয়ন ডলারে পৌঁছাবে

পররাষ্ট্রমন্ত্রী খলিলুরের সঙ্গে কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বৈঠক

কলকাতায় নিহত বাংলাদেশিরা সকলেই গিয়েছিলেন চিকিৎসার জন্য

ইরানে ড্রোন-ক্ষেপণাস্ত্রের সরঞ্জাম ও বিস্ফোরক পাঠিয়েছে রাশিয়া

এশিয়ার বাইরে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিতে মরিয়া বাংলাদেশ: সিমন্স

সালিসে নারীকে জুতাপেটা, চেয়ারম্যান বললেন—‘রায় কার্যকর করেছি’

বিএসইসির ১৭ কর্মকর্তার বাধ্যতামূলক অবসর, লঘুদণ্ড পাঁচজনের

আন্তর্জাতিক অপরাধ আদালতের কর্মকর্তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা