ই-পেপার মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩

চিকিৎসা খাতে সমন্বিত টিমওয়ার্কে পূর্ণাঙ্গ স্বাস্থ্যব্যবস্থা গড়ে উঠবে: ডা. জাহিদ

আমার বার্তা অনলাইন:
০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৪

চিকিৎসা খাত কেবল চিকিৎসককেন্দ্রিক নয়; ডাক্তার, নার্স, টেকনোলজিস্ট ও ফিজিওথেরাপিস্টদের সমন্বিত টিমওয়ার্কের মাধ্যমেই একটি পূর্ণাঙ্গ স্বাস্থ্যব্যবস্থা গড়ে উঠবে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষ্যে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত ‘হৃদ্‌রোগ এবং স্ট্রোকের প্রতিরোধ, ব্যবস্থাপনা এবং পুনর্বাসনে ফিজিওথেরাপি এবং শারীরিক কার্যকলাপের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা ও র‍্যালিতে তিনি এ কথা বলেন।

সমাজকল্যাণমন্ত্রী বলেন, স্বাস্থ্যসেবায় যুক্ত কেউই কারও প্রতিদ্বন্দ্বী নন। রোগীকে কর্মক্ষম জীবনে ফিরিয়ে আনতে দীর্ঘমেয়াদি ফিজিওথেরাপি ও সঠিক পুনর্বাসনের কোনো বিকল্প নেই।

তিনি বলেন, নার্স থেকে শুরু করে ফার্মাসিস্ট, টেকনোলজিস্ট কিংবা ফিজিওথেরাপিস্ট— স্বাস্থ্যসেবার প্রতিটি পর্যায়ে সবার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। প্রত্যেকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন না করলে রোগীর পূর্ণাঙ্গ আরোগ্য সম্ভব নয়।

ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, আধুনিক চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে স্বাস্থ্যসেবার প্রতিটি শাখায় উচ্চতর শিক্ষার সুযোগ তৈরি হয়েছে। এই প্রাতিষ্ঠানিক জ্ঞানকে বাস্তব দক্ষতায় রূপান্তর করে রোগীদের মানসম্মত সেবা নিশ্চিত করতে হবে।

হৃদ্‌রোগ ও স্ট্রোকের প্রতিরোধ, ব্যবস্থাপনা এবং পুনর্বাসনে ফিজিওথেরাপির গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, রোগীকে স্বাভাবিক ও কর্মক্ষম জীবনে ফিরিয়ে আনতে চিকিৎসার পাশাপাশি দীর্ঘমেয়াদি ফিজিওথেরাপি ও শারীরিক কার্যক্রম প্রয়োজন।

ফিজিওথেরাপি ও স্বাস্থ্যসেবাকে সাধারণ মানুষের কাছে আরও অর্থবহভাবে পৌঁছে দিতে শক্তিশালী নীতিগত সহায়তা ও প্রশাসনিক উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন সমাজকল্যাণমন্ত্রী। একই সঙ্গে এ বিষয়ে জনসচেতনতা তৈরিতে গণমাধ্যমকে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফিজিওথেরাপিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-প‍্যাবের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি মো. কামরুজ্জামান কল্লোল এবং সঞ্চালনা করেন ফিজিওথেরাপিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-প‍্যাবের কেন্দ্রীয় কমিটির মহাসচিব মো. তানভীরুল আলম।

অনুষ্ঠানে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি অধ্যাপক ডা. এ কে এম আজিজুল হক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পরিবার কল্যাণ বিষয়ক সহ সম্পাদক অধ্যাপক ডা মো. রফিকুল কবির লাবু, ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডাক্তার মো. নুরুজ্জামান খান, ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের উপদেষ্টা ও সোসাইটি অব নিউরো লোজিস্ট অব বাংলাদেশের সদস্য সচিব অধ্যাপক ডাক্তার নাজমুল হুদা বিপ্লব এবং ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সহ-সভাপতি ডাক্তার জি এম এম এফ ওসমানীসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

হাসিনার আপিলের সুযোগ নেই, মৃত্যুদণ্ড অপেক্ষা করছে: তথ্য উপদেষ্টা

ছাত্র-জনতার অভ্যুত্থানে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে তার জন্য মৃত্যুদণ্ড অপেক্ষা

বাঁধনের ওপর হামলায় জড়িতদের আমরা ছাড়বো না: জাহেদ উর রহমান

অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন

থার্ড টার্মিনাল চালু হচ্ছে ১৬ ডিসেম্বর: বিমানমন্ত্রী

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তনের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহণ ও

চক্রান্তকারীরা বারবার ধর্মীয় সম্প্রীতি ভাঙার চেষ্টা করেছে: রিজভী

চক্রান্তকারীরা ধর্মীয় সম্প্রীতি বারবার ভেঙে ফেলার চেষ্টা করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব ও
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেস্টের পর ত্রিদেশীয় সিরিজ, ভারত না এলেও ব্যস্ত সূচি বাংলাদেশের

বার সভাপতির সঙ্গে তর্কে জড়িয়ে এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

ইয়েমেনের হুথিদের হামলায় সৌদি আরবে আহত ৭৩ জন

হাসিনার আপিলের সুযোগ নেই, মৃত্যুদণ্ড অপেক্ষা করছে: তথ্য উপদেষ্টা

শিক্ষার মান যাচাইয়ে আন্তর্জাতিক মূল্যায়নের দিকে যেতে চায় সরকার

বাকৃবির নতুন উপাচার্য অধ্যাপক ড. রফিকুল ইসলাম সরদার

নওগাঁয় স্বর্ণ ব্যবসায়ীকে হত্যা করে ৬ ভরি সোনা ও ৭ লাখ টাকা লুট

বাঁধনের ওপর হামলায় জড়িতদের আমরা ছাড়বো না: জাহেদ উর রহমান

থার্ড টার্মিনাল চালু হচ্ছে ১৬ ডিসেম্বর: বিমানমন্ত্রী

চক্রান্তকারীরা বারবার ধর্মীয় সম্প্রীতি ভাঙার চেষ্টা করেছে: রিজভী

চিকিৎসা খাতে সমন্বিত টিমওয়ার্কে পূর্ণাঙ্গ স্বাস্থ্যব্যবস্থা গড়ে উঠবে: ডা. জাহিদ

“তুমি আমার ডেডবডিটা নিয়ে যেও”—বলেছিলাম, “আপনি ফিরে আসবেন, দেশ চালাবেন”

নিলামে পণ্য বিক্রি করে প্রায় ৬০০ কোটি টাকা আয় কাস্টমসের

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত

ঢাকাতেও কিছুটা লোডশেডিং মেনে নিতে হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

জমির জট খুলেছে, এবার রামুতে স্বপ্নের ফুটবল মাঠ

পশ্চিম তীরের অবৈধ বসতিগুলোতে বাণিজ্য নিষেধাজ্ঞা জারি করছে যুক্তরাজ্য

 এইচএসসি পরীক্ষা দিতে গিয়ে নিখোঁজ অন্যব মজুমদার

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শীতকাল পর্যন্ত গড়াতে পারে: জেলেনস্কি

বিবাহ বিচ্ছেদের ভয়ে ভারতের কোচ হতে চান না বিশ্বকাপ জয়ী ক্রিকেটার