ই-পেপার বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩

নগর উন্নয়ন ও জলবায়ু মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাজ্য

আমার বার্তা অনলাইন:
১০ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৩৩

বাংলাদেশের নগর উন্নয়ন, স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালীকরণ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে যুক্তরাজ্য। বিশেষ করে গ্রামীণ এলাকায় জলবায়ু সহনশীলতা বাড়াতে আরও কাজ করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান এবং প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।

ব্রিটিশ হাইকমিশনার বলেন, বাংলাদেশের সঙ্গে যুক্তরাজ্যের দীর্ঘদিনের অংশীদারত্ব রয়েছে।

একইভাবে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সঙ্গেও যুক্তরাজ্যের দীর্ঘদিনের সহযোগিতার সম্পর্ক রয়েছে। গত ১০ বছরের বেশি সময়ে এ মন্ত্রণালয় ও স্থানীয় সরকারের বিভিন্ন কার্যক্রমে যুক্তরাজ্য ১০ কোটি পাউন্ডের বেশি সহায়তা দিয়েছে।

তিনি আরও বলেন, এই দীর্ঘ অংশীদারত্ব থেকে পাওয়া অভিজ্ঞতা ও শিক্ষাগুলো নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। ভবিষ্যতে কীভাবে দুদেশ আরও ঘনিষ্ঠভাবে কাজ করতে পারে, সে বিষয়েও আলোচনা হয়েছে।

সারাহ কুক বলেন, টেকসই উন্নয়ন এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় যৌথভাবে কাজ করার বিষয়টিও বৈঠকে গুরুত্ব পেয়েছে। বিশেষ করে গ্রামীণ এলাকায় জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট বাস্তব ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশের সক্ষমতা বাড়াতে যুক্তরাজ্য কাজ করছে।

তিনি আরও বলেন, সুন্দরবন এলাকায় গ্রামীণ উন্নয়ন ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সহনশীলতা বাড়াতে যুক্তরাজ্যের বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে।

ব্রিটিশ হাইকমিশনার বলেন, বৈঠকটি অত্যন্ত গঠনমূলক হয়েছে। ভবিষ্যতে সহযোগিতার বেশ কিছু ক্ষেত্রে আরও কাজ করার সুযোগ তৈরি হয়েছে। দুদেশের দীর্ঘদিনের অংশীদারত্বকে আরও এগিয়ে নেওয়ার বিষয়ে বৈঠকে ইতিবাচক আলোচনা হয়েছে।

ভার‌তে ব্রিকস স‌ম্মেল‌নে যা‌চ্ছেন না প্রধানমন্ত্রী : হুমায়ুন কবির

আগামী সপ্তাহে ভারতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নিচ্ছেন না বলে জানিয়েছেন পররাষ্ট্র

রোহিঙ্গা সংকটে বিশ্ব সম্প্রদায়কে ভূমিকা রাখার আহ্বান

রোহিঙ্গা সংকট সমাধানে বিশ্ব সম্প্রদায়কে আরও কার্যকরভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

সাইবার অপরাধ ঠেকাতে যুগোপযোগী আইন হবে: শামা ওবায়েদ

ইন্টারনেট ও সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার, নারীর প্রতি সহিংসতা, অশ্লীল ভাষার ব্যবহার, বুলিং ও সামাজিক অবক্ষয়

যে কোনো দলের বৈধ প্রার্থী স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন

দলীয়ভাবে স্থানীয় সরকার নির্বাচন না হওয়ায় আইন অনুযায়ী যে কোনো দলের যোগ্যতা থাকা সব বৈধ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাবতলীতে রাইড-শেয়ার চালককে পিটিয়ে হত্যার অভিযোগ

ভার‌তে ব্রিকস স‌ম্মেল‌নে যা‌চ্ছেন না প্রধানমন্ত্রী : হুমায়ুন কবির

স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থীকে সমর্থন দেবে বিএনপি

সুন্দরবনে ১২ ডাকাতের আত্মসমর্পণ, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

নগর উন্নয়ন ও জলবায়ু মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাজ্য

রোহিঙ্গা সংকটে বিশ্ব সম্প্রদায়কে ভূমিকা রাখার আহ্বান

সাইবার অপরাধ ঠেকাতে যুগোপযোগী আইন হবে: শামা ওবায়েদ

যে কোনো দলের বৈধ প্রার্থী স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন

হত্যা মামলায় এবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

রাষ্ট্রপতির ছেড়ে দেওয়া আসনে ভোট ২৯ অক্টোবর

তৎকালীন সরকারের কালো আইনে অনেকেই নিগৃহীত হতে হয়েছে: রিজভী

এক বছরের কম বয়সী শিশুকে মধু খেতে দেবেন না যে কারণে

আইফোন ১৮ প্রোর ক্যামেরায় চমক, বেড়েছে দাম

হরমুজে দুই মার্কিন যুদ্ধজাহাজসহ ১০টি জাহাজে হামলা ইরানের

আন্তর্জাতিক যুব উৎসব ২০২৬ উপলক্ষে ঢাকায় প্রস্তুতিমূলক সভা

মহাখালীতে পুরোনো ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩ ইউনিট

ফেনীতে মাসুম হত্যা মামলায় শেখ হাসিনাসহ ১৭৮ আসামিকে হাজিরের নির্দেশ, গ্রেপ্তারে অভিযান

রায়ের বাজার সরকারি কর্মচারী কল্যাণ কেন্দ্রে নতুন নেতৃত্ব

ফিলিপাইনে ফেরিতে ভয়াবহ আগুনে ৫ জনের মৃত্যু

এসএসসির খাতা চ্যালেঞ্জ করে জিপিএ-৫ পেল ৩০৭৯ শিক্ষার্থী