ই-পেপার সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

পূজামণ্ডপ পরিদর্শনে ৩ জেলায় যাচ্ছেন প্রধানমন্ত্রী 

আমার বার্তা অনলাইন
১৯ অক্টোবর ২০২৬, ১৯:৩০

ঢাকার বাইরের পূজামণ্ডপ দেখতে রংপুর, রাজশাহী ও চট্টগ্রামে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২০ অক্টোবর) সারাদিন এই তিন জেলা ঘুরবেন তিনি।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন একথা জানিয়েছেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী পুজামণ্ডপ পরিদর্শনে তিন জেলায় যাচ্ছেন। সকালে প্রথম যাবেন রংপুর। এরপর রাজশাহী ও চট্টগ্রামে। এই প্রথম বাংলাদেশের কোনো সরকারপ্রধান ঢাকার বাইরে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় অনুষ্ঠান শারদীয়া দুর্গাপূজার পূজামণ্ডপ দেখতে যাচ্ছেন। প্রধানমন্ত্রী পুজামণ্ডপগুলোতে পূজারিদের শুভেচ্ছা জানাবেন, তাদের সঙ্গে কুশল বিনিময় করবেন।’

চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন শেষ করে রাতেই প্রধানমন্ত্রী ঢাকায় ফিরবেন বলে জানান অতিরিক্ত প্রেস সচিব।

মঙ্গলবার সকাল ৯টায় তেজগাঁও বিমানবন্দর থেকে সামরিক বিমানে রংপুর, রাজশাহী ও চট্টগ্রামে যাবেন প্রধানমন্ত্রী।

এর আগে রোববার (১৮ অক্টোবর) রাতে ঢাকার মহাখালী ও বনানী পূজামন্ডপ পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। এসময় তার সহধর্মিনী জুবাইদা রহমানও সঙ্গে ছিলেন।

প্রসঙ্গত, মঙ্গলবার (২০ অক্টোবর) শারদীয় দুর্গাপূজার মহানবমী। পরের দিনই বিসর্জনের মধ্যদিয়ে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এই উৎসব।

সৌদিতে মৃত্যুদণ্ডপ্রাপ্তদের একজন অভিবাসী শ্রমিক, আরেকজন ওমরাযাত্রী

সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির একজন অভিবাসী শ্রমিক, অন্যজন ওমরাহ যাত্রী ছিলেন বলে জানিয়েছেন প্রবাসী

৩২ সপ্তাহে বিএনপি সরকারের তিন মন্ত্রী-প্রতিমন্ত্রীর পদত্যাগ

সরকার গঠনের মাত্র আট মাসে বিএনপি সরকারের তিনজন মন্ত্রী-প্রতিমন্ত্রী পদত্যাগ করেছেন। একই সঙ্গে একজন সংসদ

মন্ত্রিসভার যে কাউকে পদত্যাগ করতে বলার ক্ষমতা প্রধানমন্ত্রীর রয়েছে

মন্ত্রিসভার যেকোনো সদস্যকে পদত্যাগ করতে বলার বৈধ ক্ষমতা প্রধানমন্ত্রীর রয়েছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রের প্রধান

শুষ্ক মৌসুমে অগ্নিকাণ্ডের ঝুঁকি, ১৩ নির্দেশনাসহ সতর্ক করল ফায়ার সার্ভিস

শুষ্ক মৌসুমে অগ্নিদুর্ঘটনার ঝুঁকি এড়াতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিল্লির রেসকোর্স মসজিদ ও কবরস্থান রক্ষার দাবি হিন্দ জমিয়তের

কাবার গিলাফের টুকরা উপহার পেলেন বাংলাদেশী লেখক যাইনুল আবিদীন

পূজামণ্ডপের সাজসজ্জায় মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

পূজামণ্ডপ পরিদর্শনে ৩ জেলায় যাচ্ছেন প্রধানমন্ত্রী 

১৩০ এ হজ পালন করা আলজেরিয়ার সেই নারীর ইন্তেকাল

সৌদিতে মৃত্যুদণ্ডপ্রাপ্তদের একজন অভিবাসী শ্রমিক, আরেকজন ওমরাযাত্রী

পূজামণ্ডপে যাওয়া নিয়ে যা বললেন শায়খ আহমদুল্লাহ

জমিয়তের প্রবীণ নেতা শায়খ খায়রুল ইসলামের ইন্তেকাল

৩২ সপ্তাহে বিএনপি সরকারের তিন মন্ত্রী-প্রতিমন্ত্রীর পদত্যাগ

জুলাইপন্থী প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগ পুনর্বিবেচনা চায় জেজেইউ

মন্ত্রিসভার যে কাউকে পদত্যাগ করতে বলার ক্ষমতা প্রধানমন্ত্রীর রয়েছে

শুষ্ক মৌসুমে অগ্নিকাণ্ডের ঝুঁকি, ১৩ নির্দেশনাসহ সতর্ক করল ফায়ার সার্ভিস

ঘরে বসে জাল টাকা তৈরি, ল্যাপটপ-প্রিন্টারসহ যুবক গ্রেপ্তার

দেশে হামে মৃত্যু ছাড়াল ১২০০

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী হলেন ক্ষেপণাস্ত্র বিশেষজ্ঞ মেহরদাদ আখলাঘি

ক্যান্সার চিকিৎসায় বাজেটের বড় অংশ ব্যয় করবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন

সংবিধান সংশোধনীতে বিরোধী দল সহযোগিতা করছে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ পর্যায়ে মার্কিন ফেডারেল বাজেট ঘাটতি