ই-পেপার সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩৩

হৃদ্‌রোগে আক্রান্ত বিএনপির সেলিমা রহমান, সিসিইউতে ভর্তি

আমার বার্তা অনলাইন
২২ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:৪৫

বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে তাঁকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিএনপি মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পেজে এই তথ্য জানানো হয়েছে।

পোস্টে বলা হয়েছে, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী বেগম সেলিমা রহমান হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি। বর্তমানে তিনি সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।’

তাঁর পরিবার ও দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে তার দ্রুত আরোগ্যের জন্য দোয়া কামনা করা হয়েছে।

বেগম সেলিমা রহমান বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য। তিনি বিএনপির যুগ্ম মহাসচিব ও ভাইস-চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ২০০১-২০০৬ পর্যন্ত বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সেলিমা রহমানের পিতা বিচারপতি আব্দুল জব্বার খান। তিনি ছিলেন পাকিস্তান জাতীয় পরিষদের সাবেক স্পিকার। তাঁর ভাইবোনদের মধ্যে সাংবাদিক ও কলামিস্ট সাদেক খান, কবি আবু জাফর ওবায়দুল্লাহ, সাংবাদিক ও সরকারের মন্ত্রী এজেএম এনায়েতুল্লাহ খান, তৃতীয় হাসিনা মন্ত্রিসভার মন্ত্রী রাশেদ খান মেনন, ফটোগ্রাফার অ্যালেন খান এবং নিউ এইজ পত্রিকার প্রকাশক শহীদুল্লাহ খান বাদল।

টুকুর বক্তব্য ইতিহাস-ভাষাতত্ত্ব, গণআকাঙ্ক্ষাকে অস্বীকারের শামিল: জামায়াত

‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগান নিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর দেওয়া বক্তব্যের

আমার কিছু হলে এর দায় ভরসা ও বিএনপিকে নিতে হবে: আখতার হোসেন

জাতীয় সংসদ নির্বাচনের পর নিজ নির্বাচনী এলাকায় প্রথম সফরে আসছেন নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) ও

সংরক্ষিত নারী আসনে জামায়াতের প্রার্থী তালিকায় আমিরের স্ত্রীসহ শীর্ষ নেত্রীরা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৬৮টি আসনে জয়ী জামায়াতে ইসলামী সংরক্ষিত ৫০টি নারী আসনের মধ্যে ১১

জুলাই সনদ বাস্তবায়ন না হলে ‘আরেকটা জুলাই’ অবধারিত: ড. আযাদ

জুলাই সনদ বাস্তবায়ন না করে গণতন্ত্রের কথা বলা হলে তা দেশে নতুন করে অস্থিরতার জন্ম
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রী তারেকের নেতৃত্বে নতুন সরকারকে চীন সমর্থন করে: রাষ্ট্রদূত

আগামী ছয় মাসের মধ্যেই বুড়িমারী-ঢাকা রুটে চলবে ট্রেন: ত্রাণমন্ত্রী

মোহাম্মদপুরে ‘চাঁদাবাজ’ ফারুককে ধরে চাঁদাবাজির বিরুদ্ধে মাইকিং পুলিশের

শ্রদ্ধা নিবেদনে রুমিন ফারহানাকে বাধা, ১৫০ জনের বিরুদ্ধে থানায় মামলা

শ্রীলঙ্কা ৯৫ রানে অলআউট, বড় জয়ে সুপার এইট শুরু ইংল্যান্ডের

প্রকল্পের ন্যায্যভাগ খেটে খাওয়া মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে: প্রতিমন্ত্রী

১০০৬টি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের অনুমোদন

মিরসরাইয়ের জোরারগঞ্জে পূর্ব শত্রুতার জেরে বৃদ্ধের বাড়িতে অগ্নিসংযোগ হামলার অভিযোগ

কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের তৎপরতা চলতে দেওয়া যাবে না: আইজিপি

মন্ত্রী-প্রতিমন্ত্রী-কর্মকর্তাদের সময়ানুবর্তিতার তাগিদ প্রধানমন্ত্রীর

নবনির্বাচিত এমপি মাজেদুর রহমান নেতৃত্বে হাসপাতালে পরিস্কার পরিচ্ছন্ন অভিযান

উপনির্বাচন: বগুড়া-৬ আসনে আলোচনায় জুবাইদা-জাইমা-শামিলা

পারস্পারিক স্বার্থের ভিত্তিতে একসঙ্গে কাজ করতে চায় ভারত: হাইকমিশনার

মাতাপিতার মতো হজযাত্রীদের সেবা করতে হবে: ধর্মমন্ত্রী কায়কোবাদ

সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে রদবদল

লিপুকে আরো কিছুদিন দায়িত্ব পালনের প্রস্তাব দেবে বিসিবি

মুক্তিযুদ্ধের সঙ্গে অন্যান্য আন্দোলন-সংগ্রামকে এক করে দেখা ঠিক হবে না

চীন বাংলাদেশে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চায় না: চীনা রাষ্ট্রদূত

চরাঞ্চলে অর্গানিক কৃষির সূচনা করতে হবে : কৃষিমন্ত্রী

২০২৫ সালে বাংলাদেশিদের ১৪ লাখ ভিসা দিয়েছে সৌদি আরব