ই-পেপার বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩

ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয়, জনগণ ঐক্যবদ্ধ: রিজভী

আমার বার্তা অনলাইন:
২৩ জুন ২০২৬, ১৪:৪৫
রাজধানীর নয়াপল্টনে আজ মঙ্গলবার দুপুরে বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত হয় প্রতিবাদ মিছিল।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, দেশে আর কোনোভাবেই ফ্যাসিবাদের উত্থান সম্ভব নয়। জনগণ এবং দেশের সব গণতান্ত্রিক শক্তি এখন সম্পূর্ণ ঐক্যবদ্ধ। ফ্যাসিবাদের উঁকি দেওয়ার চেষ্টা যেকোনো মূল্যে প্রতিহত করা হবে।

আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত মিছিলটি নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু হয়ে নাইটিঙ্গেল মোড় ঘুরে আবারও কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

রুহুল কবির রিজভী বলেন, ‘যারা জনগণের জীবন থেকে সুন্দর ভোর, সূর্যের আলো, স্বাভাবিক জীবন এবং বেঁচে থাকার অধিকার কেড়ে নিয়েছিল, তারা এখন নতুন করে ষড়যন্ত্র করছে। বিদেশে পাচার করা ও চুরি করা অর্থ ব্যবহার করে তারা দেশে অস্থিতিশীলতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। ফ্যাসিবাদের এই উঁকি দেওয়ার চেষ্টা যেকোনো মূল্যে প্রতিহত করা হবে।’

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, দীর্ঘ সময় পর জনগণের ম্যান্ডেটে দেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শেখ হাসিনার দুঃশাসন ও রক্তপিপাসু সরকারের বিরুদ্ধে জনগণের স্বতঃস্ফূর্ত রায়ের মধ্য দিয়ে গঠিত হয়েছে তারেক রহমানের নেতৃত্বাধীন গণতান্ত্রিক সরকার। আর এই সরকারের বিরুদ্ধে এখন চক্রান্তের জাল বোনা হচ্ছে।

বিগত ১৭ বছরের নির্যাতনের চিত্র তুলে ধরে রিজভী বলেন, ‘আমাদের ১৭ বছর দমাতে পারেনি। বাড়িতে বাড়িতে পুলিশ, র‍্যাব ও গোয়েন্দা পাঠানো হয়েছে। জনিসহ অসংখ্য জাতীয়তাবাদের সৈনিককে হত্যা করা হয়েছে। ইলিয়াস আলী, চৌধুরী আলম, সাইফুল ইসলাম হিরুসহ অনেক নেতাকে গুম করা হয়েছে। জনগণ কি আবারও সেই গুমের রাজত্ব বা ক্রসফায়ার সমর্থন করবে? কখনোই না।’

তিনি দাবি করেন, তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার ও বিএনপির জোট সরকার গত চার মাসে কোনো গুম, ক্রসফায়ার বা মিথ্যা মামলার ঘটনা ঘটায়নি। শুধু দুষ্কৃতকারী ও সামাজিক অপরাধীদের ছাড়া কাউকে গ্রেপ্তার করা হয়নি।

দেশ এখন অগ্রগতি, সমৃদ্ধি ও বহুদলীয় গণতন্ত্রের দিকে এগিয়ে যাচ্ছে উল্লেখ করে রিজভী বলেন, মানুষের মতপ্রকাশের স্বাধীনতাকে বন্ধ করার একটি চক্রান্ত চলছে।

নেতা-কর্মীদের প্রতিদিন সজাগ থাকার আহ্বান জানিয়ে রিজভী বলেন, ‘ওরা নানা ধরনের উসকানিমূলক কাজ করবে। শুধু তারাই নয়, তাদের পক্ষের অনেক মহল আজ দেশ ও সার্বভৌমত্ববিরোধী কথাবার্তা বলছে।’

এদিকে দিল্লিনির্ভরতার সমালোচনা করে রিজভী বলেন, ‘একটা মুক্তিযুদ্ধে ৩০ লাখ মানুষ জীবন দিয়েছেন, ২ লাখ মা-বোন নির্যাতিত হয়েছেন। সেই জাতিকে আপনারা দিল্লির ক্রীতদাস বানাবেন?—এ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বপ্রিয় জনগণ তা কখনোই হতে দেবে না।’

আমার বার্তা/এমই

বিরোধীদলের কর্মকাণ্ডে ‘ফ্যাসিবাদী মানসিকতার’ প্রতিফলন দেখছেন রিজভী

বিরোধীদলের রাজনৈতিক কর্মকাণ্ডে ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির সিনিয়র

শেখ হাসিনা ফিরলে প্রোফাইল লাল করাদের জীবন কালো করে ছাড়বে

শেখ হাসিনা আবারো যদি ফিরে আসে, যারা ফেসবুকে প্রোফাইল লাল করেছিলেন, তাদের জীবনটা কালো করে

ধানমন্ডিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১০ নেতাকর্মী গ্রেপ্তার

রাজধানীর ধানমন্ডি এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ১০ নেতাকর্মীকে

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগকে ঠেকাতে রাজপথে থাকবে জামায়াত-এনসিপিসহ ১১ দল

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে আগামীকাল মঙ্গলবার রাজপথে থাকবে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয়
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনলাইন জুয়াকে ফৌজদারি অপরাধের আওতায় আনা হয়েছে: অর্থমন্ত্রী

মার্চ পর্যন্ত মোট বৈদেশিক ঋণ ৭৮.২২ বিলিয়ন ডলার: সংসদে অর্থমন্ত্রী

ব্যবসা শুরু করতে ৩৫৫ দিন নয়, লক্ষ্য মাত্র ১৪ দিন : বাণিজ্যমন্ত্রী

মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে জুলাইয়ের মধ্যে আসতে পারে সুখবর

চার মোবাইল অপারেটরের কাছে সরকারের পাওনা ১৩ হাজার ১৪৪ কোটি টাকা

তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান ইস্যুতে দিল্লির ব্যাখ্যা ‘সন্তোষজনক’ নয়

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

১৭ বছর পর সত্যিকারের কার্যকর সংসদ পেয়েছে দেশ: সংসদ স্পিকার

ফ্রান্সই বিশ্বকাপ জিতবে ভবিষ্যদ্বাণী করলেন হালান্ড

সংসদে বিরোধীদের সমালোচনা করে কোরআনের আয়াত শোনালেন এমপি মাহফুজুল্লাহ

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

ডেঙ্গুতে আরো ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৭: স্বাস্থ্য অধিদপ্তর

বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে: প্রাণিসম্পদমন্ত্রী

মুদিদোকান ও বিউটি পারলার আসছে ভ্যাটের আওতায়: অর্থমন্ত্রী

রোহিঙ্গাদের ১৩৭ কোটি টাকার মানবিক সহায়তা দিচ্ছে অস্ট্রেলিয়া

টিসিবি জন্য কেনা হচ্ছে ৮১২ কোটি টাকার মসুর ডাল ও ভোজ্য তেল

আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামানোর লক্ষ্য: অর্থমন্ত্রী

দেশের ব্যাংক খাতের সংস্কারে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

পার্শ্ববর্তী দেশের বৈষম্যের কারণে আমরা ঠিকমতো পানি পাচ্ছি না: ত্রাণমন্ত্রী

খাগড়াছড়িতে প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ সদস্য নিহত