ই-পেপার বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩

হাসিনাকে বক্তব্যের সুযোগ দিয়ে ভারত জুলাই শহীদদের অসম্মান করেছে: রিজভী

আমার বার্তা অনলাইন:
০৬ আগস্ট ২০২৬, ১২:৩৬

ভারতে পলাতক আসামি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বক্তব্য ও রাজনৈতিক কর্মকাণ্ডের সুযোগ দেওয়া বাংলাদেশের জাতীয় সার্বভৌমত্বের প্রতি চরম অপমান বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার (৬ আগস্ট) রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, শেখ হাসিনা হত্যা ও দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত এবং পলাতক আসামি। দুই দেশের মধ্যকার প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী তাকে দেশে ফিরিয়ে দেওয়ার জন্য চিঠি দেওয়া হলেও ভারত কোনো জবাব দেয়নি। বরং তাকে রাজনৈতিক বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে, যা পারস্পরিক বিশ্বাস ও বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের শামিল।

ড্যাবের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, স্বৈরাচারী সরকারের আমলেও সংগঠনটি সেবামূলক কর্মকাণ্ড থেকে পিছিয়ে যায়নি। এ কারণে তাদের নানা ধরনের হয়রানির শিকার হতে হয়েছে। চিকিৎসকদের বরখাস্ত করা, পদোন্নতি আটকে দেওয়া এবং দুর্গম এলাকায় বদলির মতো ঘটনা ঘটেছে বলেও অভিযোগ করেন তিনি।

রিজভী আরও বলেন, করোনা, ডেঙ্গু ও হামের মতো বিভিন্ন প্রাকৃতিক ও জাতীয় দুর্যোগে ড্যাব বিনামূল্যে চিকিৎসাসেবা, লিফলেট ও প্রেসক্রিপশন বিতরণের মাধ্যমে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে। এমনকি একটি ভ্রাম্যমাণ হাসপাতাল চালুর উদ্যোগ নেওয়া হলেও তৎকালীন সরকার তা বাস্তবায়ন করতে দেয়নি।

ভারতের ভূমিকার সমালোচনা করে বিএনপির এ নেতা বলেন, গত ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থানে দেড় হাজারের বেশি তরুণ শিক্ষার্থী প্রাণ দিয়েছেন। হাজারো মানুষের রক্তের বিনিময়ে সরকারের পতনের দিন দিল্লিতে একটি অনুষ্ঠানে শেখ হাসিনাকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। এটি শহীদদের প্রতি অবমাননা।

দেশের বর্তমান স্বাস্থ্যখাত ও উন্নয়ন প্রসঙ্গে রিজভী বলেন, তারেক রহমানের নেতৃত্বে সরকার জনগণের স্বাস্থ্য, শিক্ষা ও অর্থনৈতিক উন্নয়নে কাজ করছে। ডেঙ্গু প্রতিরোধে বিনামূল্যে পরীক্ষার ব্যবস্থা এবং হাম প্রতিরোধে প্রায় দুই কোটি শিশুকে টিকা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে ড্যাবের কেন্দ্রীয় সভাপতি ডা. হারুন আল রশীদ, মহাসচিব ডা. শাকিলসহ সংগঠনের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। পরে তারা শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন এবং ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশ নেন।

আমরা কাউকে অসম্মান করতে আসিনি, জনগণের দাবি নিয়ে এসেছি

জ্বালানি তেল ও গ্যাস সংকট, বিদ্যুতের ‘ভূতুড়ে বিল’, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন

সচিবালয় ঘেরাও করতে গেল ১১ দলীয় ঐক্য, আটকে দিলো পুলিশ

জ্বালানি তেল ও গ্যাসসংকট, বিদ্যুতের ভূতুড়ে বিল, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধির

জ্বালানি সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ১১ দলীয় জোটের অবস্থান

জ্বালানি তেল ও গ্যাস সংকট, বিদ্যুতের ‘ভূতুড়ে বিল’, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন

জুলাইকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা হলে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, জুলাই বিপ্লবের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিকলমুক্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়তে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: তথ্যমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানের তথ্যচিত্রে ‘ত্রুটি’, মন্ত্রণালয়ের দুঃখ প্রকাশ

১১ দলীয় ঐক্যের ঘেরাও কর্মসূচি ঘিরে সচিবালয়ের সব গেট বন্ধ

আমরা কাউকে অসম্মান করতে আসিনি, জনগণের দাবি নিয়ে এসেছি

অস্ট্রেলিয়া একাদশের সামনে দিশেহারা মুশফিকরা, মিরাজের সেঞ্চুরিই সান্ত্বনা

বিমানের সব ধরনের পদোন্নতি স্থগিত করল মন্ত্রণালয়

চায়ের দোকানে ২৬ হাজার টাকা বকেয়ার অভিযোগ জাকসু ভিপি জিতুর বিরুদ্ধে

সচিবালয় ঘেরাও করতে গেল ১১ দলীয় ঐক্য, আটকে দিলো পুলিশ

বিপদ-আপদ ও ক্ষতি থেকে সুরক্ষার ৫ দোয়া

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, এবার উত্তাল ভারতের ঝাড়খণ্ড

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা পেয়েছে কমিশন: ইসি

ঢাকার চারপাশের নদীদূষণ রোধে কর্মপরিকল্পনা তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

ঢাকা সফরের শেষ দিনে লালবাগ কেল্লা ঘুরে দেখলেন মার্কিন নৌ কমান্ডার

হাসিনাকে বক্তব্যের সুযোগ দিয়ে ভারত জুলাই শহীদদের অসম্মান করেছে: রিজভী

নৌ-চ্যানেলে অবৈধ জাল, বাড়ছে জাহাজশ্রমিক ও জেলেদের বিরোধ

মানুষ কতটা নির্লজ্জ, দলকে বিভ্রান্ত করে এখন অবাস্তব স্বপ্ন দেখাচ্ছেন

ক্ষমা চেয়ে ফিফা সভাপতির পদ বাঁচালেন ইনফান্তিনো

আ.লীগ সাড়ে ৪ হাজারের বেশি মানুষকে ক্রসফায়ারে হত্যা করেছে: আইনমন্ত্রী

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ-বিশ্বাসযোগ্য: প্রধানমন্ত্রী

নির্বাসন থেকে আন্তর্জাতিক মঞ্চে, নতুন স্বপ্ন আফগান নারী ফুটবলারদের