ই-পেপার শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩

মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, বাংলাদেশিসহ আটক ৪৫

আমার বার্তা অনলাইন
২৪ এপ্রিল ২০২৬, ১৬:০৮

মালয়েশিয়ার সেলাঙ্গর অঙ্গরাজ্যে অবৈধ বিদেশি শ্রমিক নিয়োগের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালিয়েছে দেশটির অভিবাসন বিভাগ। এসময় বাংলাদেশিসহ ৪৫ জনকে আটক করা হয়।

পুত্রজায়ার অভিবাসন এনফোর্সমেন্ট বিভাগের নেতৃত্বে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) এ অভিযান পরিচালিত হয়। এতে একযোগে সেমেনিহের তিনটি, সেরি কেম্বাঙ্গানের দুটি এবং জেনজারোম, চেরাস ও সেরদাংয়ের একটি করে স্থানে তল্লাশি চালানো হয়।

অভিবাসন বিভাগের মহাপরিচালক জাকারিয়া শাবান বলেন, জনসাধারণের অভিযোগ এবং দুই সপ্তাহের গোয়েন্দা নজরদারির ভিত্তিতে অভিযানটি পরিচালিত হয়। বিভিন্ন পদমর্যাদার ৫২ কর্মকর্তা এতে অংশ নেন এবং মোট ৮৮ ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয়। তাদের মধ্যে ৬৬ জন বিদেশি এবং ২২ জন স্থানীয় নাগরিক ছিলেন।

অভিযানের ফলাফলে ২৯ থেকে ৫০ বছর বয়সী মোট ৪৫ জন বিদেশিকে আটক করা হয়। তাদের মধ্যে বাংলাদেশ, মিয়ানমার, ভারত, নেপাল ও ইন্দোনেশিয়ার নাগরিক রয়েছেন। তাদের বিরুদ্ধে অভিবাসন আইন এবং অভিবাসন বিধিমালায় তদন্ত চলছে।

জাকারিয়া শাবান জানান, অবৈধ শ্রমিক নিয়োগ বন্ধ এবং সরকারি নীতিমালা লঙ্ঘনকারী নিয়োগকর্তাদের বিরুদ্ধে অভিবাসন বিভাগ তাদের অভিযান আরও জোরদার করবে। আইন লঙ্ঘনকারী বিদেশিদের পাশাপাশি যেসব নিয়োগকর্তা ইচ্ছাকৃতভাবে বা অবহেলার কারণে অবৈধ শ্রমিক নিয়োগ দিচ্ছেন, তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কোনো ধরনের আপস করা হবে না।

আটক সব বিদেশিকে পরবর্তী তদন্ত ও আইনি প্রক্রিয়ার জন্য সেমেনিহ অভিবাসন আটককেন্দ্রে রাখা হয়েছে।

আমার বার্তা/জেএইচ

জেনেভায় প্রবাসী কল্যাণ মন্ত্রীর কাছে ফ্রান্স বিএনপির স্মারকলিপি

বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী-এর জেনেভা সফর উপলক্ষ্যে ফ্রান্স

রাত ১টার মধ্যে যে ১৮ জেলায় ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

ঢাকাসহ দেশের ১৮টি অঞ্চলের ওপর দিয়ে শনিবার (৬ জুন) রাত ১টার মধ্যে সর্বোচ্চ ৬০ কিলোমিটার

লন্ডনে অমর একুশে গানের রচয়িতা আব্দুল গাফফার চৌধুরীর স্মরণ সভা

কিংবদন্তি সাংবাদিক, কলামিস্ট, সাহিত্যিক ও অমর একুশে গানের রচয়িতা আবদুল গাফফার চৌধুরীর চতুর্থ মৃত্যুবার্ষিকী পালন

পর্তুগালে ট্রেন দুর্ঘটনায় প্রাণ গেল প্রবাসী বাংলাদেশির

পর্তুগালের আলগার্ভ অঞ্চলে যাত্রীবাহী ট্রেনের সঙ্গে একটি প্রাইভেটকারের সংঘর্ষে রাম প্রসাদ সরকার (৩৬) নামে এক
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিভ্রাট কাটিয়ে সচল ফেসবুক

একই আকাশ, একই বাতাস, একই জল তরঙ্গ, আমরা মিলেমিশে কাজ করব- বেনাপোলে ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

হঠাৎ ফেসবুক বন্ধ! ভোগান্তিতে কোটি ব্যবহারকারী

জমি নিয়ে দ্বন্দ্বে অষ্টগ্রামে হামলা, আহত ৭, গুরুতর ২

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে

বাজেট দুর্বল ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে: মোস্তাফিজুর রহমান

শিক্ষা ও পরিশ্রমেই উন্নতি, চীনের উদাহরণ টানলেন মির্জা ফখরুল

নয়াদিল্লিতে যৌথ সংবাদ সম্মেলন ছাড়াই শেষ হলো বিজিবি-বিএসএফ বৈঠক

বাংলা‌দে‌শে এলেন ভার‌তের নতুন হাইকমিশনার

শিল্পপ্রতিষ্ঠানের জ্বালানি সংগ্রহ নিয়ে ভারতের নতুন নির্দেশনা

মা ও শিশু ভাতার উপকারভোগী বাড়ছে ১.২৪ লাখ

ইট মেরে মোটরসাইকেল চালককে আহত করার ঘটনায় গ্রেপ্তার ২

বিশ্বকাপ বয়কটের পর পাঁচে পাঁচ বাংলাদেশ

জেনেভাতে হতে পারে স্বাক্ষর, সফরের প্রস্তুতি নিচ্ছেন জেডি ভ্যান্স

লেবাননে ইসরায়েলি হামলায় মালয়েশিয়ার ২ শান্তিরক্ষী আহত

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

স্টেডিয়ামে বিশ্বকাপের জমকালো উদ্বোধন, বাইরে চলছিল সংঘর্ষ

কুষ্টিয়া সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি ও এলাকাবাসীর প্রতিরোধ

বিশ্বকাপে নামার আগে আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক