ই-পেপার বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩৩

ইসলামের চার খলিফার নাম ও শাসনকাল

আমার বার্তা অনলাইন
০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫২

ইসলামের ইতিহাসে খোলাফায়ে রাশেদীন বা পথপ্রাপ্ত চার খলিফার অবদান অপরিসীম। তাঁরা ছিলেন ইসলামের স্তম্ভ। তাঁদের জীবন থেকে আমরা সততা, ন্যায়বিচার এবং সাহসিকতার শিক্ষা পাই।

১. প্রথম খলিফা আবু বকর (রা.)

নবীজি (সা.)-এর হিজরতের সাথি আবু বকর (রা.) ৫৭৩ খ্রিষ্টাব্দে মক্কার কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন। প্রাপ্তবয়স্ক পুরুষদের মধ্যে তিনি প্রথম ইসলাম গ্রহণ করেন। নবীজি (সা.)-এর মৃত্যুর পর সবার সম্মতিতে তিনি খলিফা নির্বাচিত হন এবং ২৭ মাস দায়িত্ব পালন করেন। (সহিহ্ বুখারি: ৬৮৩০)

২. দ্বিতীয় খলিফা ওমর (রা.)

ওমর ইবনুল খাত্তাব (রা.) ৫৮৩ খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন। তাঁর ইসলাম গ্রহণে মুসলমানেরা সাহস পান এবং তাঁর উদ্যোগে প্রথম মক্কায় প্রকাশ্যে নামাজ আদায় করা হয়। একজন দক্ষ যোদ্ধা, কবি এবং ন্যায়পরায়ণ শাসক হিসেবে তাঁর খ্যাতি ছিল। আবু বকর (রা.) মৃত্যুর আগে বিশিষ্ট সাহাবিদের সঙ্গে পরামর্শ করে উমর (রা.)-কে খলিফা বানান। পরে সব সাহাবি তা মেনে নেন। তাঁর শাসনকাল ছিল ১০ বছর ৬ মাস ৩ দিন। (তারিখে তাবারি: ২/৩৫২)

৩. তৃতীয় খলিফা উসমান (রা.)

উসমান ইবনে আফফান (রা.) ৫৭৬ খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন। তিনি নবীজি (সা.)-এর দুই কন্যার স্বামী হওয়ার কারণে ‘জুন নুরাইন’ উপাধিতে ভূষিত হন। তিনি অত্যন্ত দয়ালু এবং লাজুক প্রকৃতির ছিলেন। নিজস্ব অর্থ ব্যয় করে ইসলামের অনেক সংকট দূর করেছেন। ওমর (রা.)-এর গঠিত ৬ সদস্যের মজলিশে শুরার সিদ্ধান্তে তিনি খলিফা হন। তাঁর শাসনকাল ছিল ১১ বছর ১১ মাস ৪ দিন। (সহিহ্ বুখারি: ৩৭০০)

৪. চতুর্থ খলিফা আলী (রা.)

আলী (রা.) ছিলেন নবীজি (সা.)-এর চাচাতো ভাই এবং জামাতা। তিনি ৬০০ খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন। তিনি নবীজি (সা.)-এর প্রিয় কন্যা ফাতেমা (রা.)-এর স্বামী এবং হাসান ও হোসাইন (রা.)-এর পিতা। বালকদের মধ্যে তিনি প্রথম ইসলাম গ্রহণ করেন। তিনি ছিলেন অসামান্য বীর এবং সেরা জ্ঞানীদের একজন। উসমান (রা.)-এর শাহাদাতের পর সাহাবিদের ঐকমত্যের ভিত্তিতে তিনি খলিফা নির্বাচিত হন। তাঁর শাসনকাল ছিল ৪ বছর ৮ মাস ২৩ দিন।

আমার বার্তা /জেএইচ

দেশের আকাশে চাঁদ দেখা গেছে, বৃহস্পতিবার থেকে রোজা শুরু

বাংলাদেশের আকাশে ১৪৪৭ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী

রমজানে যেসব ইবাদত করতে বললেন সৌদির গ্র্যান্ড মুফতি

সৌদি আরবে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে মঙ্গলবার সন্ধ্যায়। দেশটিতে আজ পবিত্র রমজানের প্রথম

৩৩ হাজার দরিদ্র পরিবার পাবে আস-সুন্নাহর ইফতার সামগ্রী

রমজান মাসকে সামনে রেখে দেশের ৩৩ হাজার ৩০০ দরিদ্র পরিবারের জন্য ২৩৩ মেট্রিক টন ইফতার

আজ পবিত্র শবেবরাত

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) পবিত্র শবেবরাত। হিজরি সনের শাবান মাসের ১৪ তারিখের এ রাতটি মুসলমানদের কাছে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জবরদস্তি নয় আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা

ধামরাইয়ে কালামপুর বাজারে রমজান সচেতনতা কর্মসূচি

রমজান উপলক্ষে জাতিসংঘ মহাসচিবের বার্তা

দেশের আকাশে চাঁদ দেখা গেছে, বৃহস্পতিবার থেকে রোজা শুরু

সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠা দিয়ে সুষ্ঠু নির্বাচন উপহার দিয়েছে পুলিশ

জাতীয় সংসদের ইতিহাসে চতুর্থ বৃহত্তম বিরোধী দল হচ্ছে জামায়াত

সরকারের ১৮০ দিনের জন্য একটা প্ল্যান আছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

সরকারি কর্মকর্তাদের আয়-ব্যয়ের হিসাব প্রকাশের আহ্বান টিআইবির

কৃষি উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী: কৃষিমন্ত্রী

দুই-একদিনের মধ্যে প্রধানমন্ত্রীর কাছে মন্ত্রীরা কর্মপরিকল্পনা পেশ করবেন

ঢাবিতে বিশ্বকাপজয়ী ফুটবল তারকা মেসুত ওজিল

জনগণের প্রত্যাশা পূরণ করতে প্রত্যেক মন্ত্রণালয়কে নির্দেশ: শামা ওবায়েদ

বিএনপি জোট ৩৫ ও জামায়াত ১৩ সংরক্ষিত নারী আসন পেতে পারে: ইসি

দুর্নীতি করলে প্রশাসনিক শাস্তি নয়, মামলাও হবে: আইনমন্ত্রী

দুর্নীতি বন্ধ ও রোজায় বাজার স্থিতিশীল রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

এলডিসি থেকে উত্তরণ পেছানোর উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

১৮০ দিনের কর্মপরিকল্পনা দেবে সরকার: প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি

টেকনাফে প্রায় ৪ কোটি ৭৫ লাখ টাকা মূল্যের ৯৫ হাজার পিস ইয়াবা জব্দ

ধামরাইয়ে তুচ্ছ ঘটনায় হামলা, আহত ৪

সেহরি ইফতার তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর