ই-পেপার বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

চলে গেলেন উখিয়ার মাওলানা ইউসুফ

মাসউদুল কাদির
২৩ সেপ্টেম্বর ২০২৬, ১৭:০৭

বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা ইউসুফ (উখিয়া, কক্সবাজার) ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহ) আমরা তার আত্মার মাগফেরাত কামনা করছি।

মাওলানা ইউসুফ সাহেব অত্যন্ত সদালাপি চমৎকার মানুষ ছিলেন। ভাব গাম্ভির্যপূর্ণ চেহারা। তিনি অপ্রয়োজনে কথা বলতেন না। ২১ সেপ্টেম্বর ২০২৬ সোমবার বান্দরবানের ইসলামী শিক্ষাকেন্দ্রের সাবেক শিক্ষার্থী মাওলানা আশরাফুর রহমান সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মাওলানা ইউসুফ সাহেবের ইন্তেকালের সংবাদটা প্রচার করে। তাকে নিয়ে আমার স্মৃতি আছে অনেক। আমি তার কলিগ ছিলাম। জীবনের প্রথম চাকুরি জীবন। সত্যি বলা যায়, তিনি অনেক সহযোগিতা করেছেন। সুবিধা অসুবিধা দেখেছেন।

জামিয়া ইসলামিয়া পটিয়ায় ২০০৬ সালে দাওরায়ে হাদিস সমাপন করে বান্দরবান গেলাম। অবশ্য ২০০৬ সালে একবার ‘পটিয়ার দশ মনীষী’ বইটি লেখার জন্য বান্দরবান ভ্রমণ করেছিলাম। বইটির রসদ বান্দরবানেও ছিল। কারণ, বান্দরবানের ইসলামী শিক্ষাকেন্দ্র প্রতিষ্ঠানটি সূচনা করেছিলেন জামিয়া ইসলামিয়া পটিয়ার দীর্ঘ দিনের মুহতামিম হযরতুল আল্লামা হাজী ইউনুস রহ.। এজন্য তথ্য সংগ্রহের জন্য বান্দরবান গিয়েছিলাম। বিষয়টি খুব গুরুত্ব দিয়েছিলেন প্রতিষ্ঠানের মুহতামিম মাওলানা হুসাইন মুহাম্মদ ইউনুছ। তিনিও হাজী ইউনুছ রহ.-এর সন্তান। আমি অবাক হয়েছিলাম, এমন একটি ভালো কাজ করছি বলে, তিনি আমাকে অনেক সম্মান দেখালেন। এটা কিছুতেই ভুলতে পারবো না।

১ম বার বান্দরবান সফরে জীবনের বড় অদ্ভূত গল্পের ঝুড়ি জমে আছে। আমি, মাওলানা শামসে তিবরিজ ও যুবায়ের আদনান পটিয়ার আগুন-পানি পাহাড় পায়ে হেঁটে পাড়ি দিয়েছিলাম। ভুলপথে গিয়ে হারিয়ে গিয়েছিলাম। যাক শেষতক বান্দরবান পর্যন্ত পৌঁছাতে পেরেছিলাম।

তখন আন্দোলন চলছিল। তুমুল আন্দোলন। অসহযোগ আন্দোলনের সময় খুব কষ্ট করে বান্দরবান গিয়েছিলাম। প্রথম কর্মজীবনের যাত্রা শুরু। মাওলানা ইউসুফ রহ. -এর দেখা হলো। তিনি আমাকে নিয়ে মাদরাসার শিক্ষা অফিসে বসলেন। বললেন, কীসের প্রতি আপনার মোমারাসাত বেশি? আরো অনেক কথা। সেই শান্ত-সুন্দর মানুষটা চলে গেছেন অসুন্দর এই পৃথিবী থেকে।

মাওলানা ইউসুফ সাহেব কেবল বান্দরবান ইসলামী শিক্ষা কেন্দ্রেই পড়াতেন না, তিনি বিদেশী একটি সংস্থার হয়েও কাজ করতেন। বান্দরবান অত্যন্ত সুন্দর একটা শহর। ছোট্ট শহরে প্রায়ই আমরা ঘুরতে বের হতাম। বলা যায়, চতুর্দিকেই সাঙ্গু নদী। নদীর দুই পাশে দুটি দারুণ সেতু আছে। বিনোদনের জন্য মানুষের প্রথম পছন্দ এই সাঙ্গু নদীর সেতু। বিকালে শহরের মানুষ ভিড় করতো। বাইরে থেকে আসা মানুষদের পছন্দের তালিকা দীর্ঘ হয়। তবে বান্দরবান শহরের মানুষদের ছোট ছোট কিছু টিল এবং এই দুটি সেতু। সেতুতে কতক্ষণ দাঁড়িয়ে সেনা ক্যান্টিনে গিয়ে চা খেলেই আমাদের বিকালটা সুন্দর হয়ে যেতো।

মাওলানা ইউসুফ সাহেবকে চলতিপথে শায়খ সম্বোধন করলে খুব বাধা দিতেন। একদিন আমি বললাম, আপনি তো শায়খই। এতে কী সমস্যা? তিনি বললেন, শহরে ভেতরে শায়খ শায়খ বললে, মানুষ কিংবা গোয়েন্দারা জঙ্গি ভাবতে পারে।

আমি অবাক হয়ে মাওলানা ইউসুফ সাহেবের দিকে তাকালাম। দেখলাম, বিষয়টা তিনি সিরিয়াসভাবে বলছেন। শায়খ থেকে জঙ্গি। শূন্য দশকের বেগম জিয়ার আমলটা মূলত বাংলা ভাইসহ বেশ কিছু বড় ঘটনার সাক্ষী। তখন আলেমদের মনের মধ্যে এমনই ভয় ঢুকেছিল, তারা শায়খ শব্দটিও শুনতে আগ্রহী ছিলেন না।

রাজধানী থেকে কত দূরে বান্দরবান। পাহাড়ি জেলা। অথচ প্রতিষ্ঠানটি খুবই আধুনিক মোড়কে সাজানো ছিল। মাওলানা ইউসুফ রহ. অত্যন্ত সেজে, নিজেকে গুছিয়ে পরিপাটি হয়ে প্রত্যেকটি অনুষ্ঠানে হাজির হতেন। মঞ্চকে আলোকিত করে রাখতেন। কম কথা বলতেন। মেপে মেপে কথা বলতেন। শিক্ষার্থীদের কাছেও তিনি প্রিয় ছিলেন।

মাওলানা ইউসুফ রহ. এর একটা বিষয় আমার খুব ভালো লাগত। আনুগত্য। তিনি প্রতিষ্ঠান প্রধানের আনুগত্য করতেন। তার নির্দেশনা অক্ষরে অক্ষরে পালন করতেন। তিনি মনে করতেন, আমার দায়িত্ব আমি পালন করে যাবো, কে কী বললো, সেটা গুরুত্বপূর্ণ নয়।

আমরা গভীর শোক জানাই, শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। আল্লাহ তাআলা হযরতকে রহম করুন। জান্নাতের সুউচ্চ মাকাম দান করুন। আমীন

লেখক : ছড়াকার ও কথাসাহিত্যিক

ইসলামী ব্যাংকিংবিষয়ক দুই গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত

ব্যাংকিং ও আইন বিষয়ক ২টি গ্রন্থের মোড়ক উন্মোচন  অনুষ্ঠানে সুদনিহীন ব্যাংকিং এর বিস্তার এবং  দুর্নীতি

আধুনিক বিশ্বদৃষ্টির সঙ্গে এক দীর্ঘ বুদ্ধিবৃত্তিক সংলাপ

ড. মুফতী ইয়াসির নাদিম আল ওয়াজেদীর ‘তাহাফুতুল মালাহিদা’  নিছক নাস্তিকদের আপত্তির জবাব দেওয়ার বই হিসেবে

মক্কায় হামলা নিয়ে জুমার খুতবায় যা বললেন মসজিদুল হারাম ও নববীর ইমাম

মক্কা নগরীকে লক্ষ্য করে হুতিদের হামলার তীব্র নিন্দা জানিয়েছেন মক্কা ও মদিনার দুই পবিত্র মসজিদের

সিরাতচর্চা আমাদের আখেরাতের পুঁজি : মুফতি হুমায়ুন আইয়ুব

মুমিন মাত্রই তার জীবনের প্রতিটি মুহূর্ত অতিবাহিত হবে রাসুলুল্লাহ (সা.)-এর আদর্শ অনুসারে। এটা ঈমানেরও দাবি।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ 

রাজউকের ইমারত পরিদর্শক সাইফুল ইসলামের বিরুদ্ধে অনিয়ম ও ঘুষের অভিযোগ

এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে

দুর্নীতির বিচার ও পাচারকৃত অর্থ ফেরতের চিন্তা

চলে গেলেন উখিয়ার মাওলানা ইউসুফ

লঞ্চের ভাড়া বাড়ল ৭.৫৪ শতাংশ, সর্বনিম্ন ৩৫ টাকা

আমাদের শিশুরা কতটা নিরাপদ

ইসরায়েলকে খেলতে দিয়ে ‘অন্যায়কে বৈধতা দিচ্ছে’ উয়েফা, অভিযোগ অ্যামনেস্টির

চীনা অর্থনৈতিক অঞ্চলের অবকাঠামো নির্মাণে ৩৬৩০ কোটি টাকা ব্যয় অনুমোদন

পকেটের চাপ, চিকিৎসায় আশা, আর বদলে যাওয়া বিশ্বের গল্প

এ বছর নয়, আগামী বছর স্থানীয় সরকার নির্বাচন: প্রতিমন্ত্রী

ডিজেলচালিত বাস ও মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি 

বিশ্বমঞ্চে জনস্বার্থ ও দেশের মর্যাদাকে অগ্রাধিকার দিচ্ছেন প্রধানমন্ত্রী

১৮ থেকে ২৪ মাসের মধ্যে চালু হবে ডিজিটাল আইডি: প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি উপদেষ্টা 

মেলানিয়ার সঙ্গে ডা. জুবাইদার সৌজন্য সাক্ষাৎ: আলোচনায় শিশুদের ভবিষ্যৎ ও প্রযুক্তি

বাংলাদেশসহ অন্যান্যদের অপেক্ষায় রেখে তিন প্রভাবশালীর মোড়লের চূড়ান্ত সূচি

সংসদে পাস হওয়া তিন আইনে দেশের মানবাধিকার সুরক্ষা দুর্বল হয়েছে: এইচআরডব্লিউ

আজ সৌদি আরবের ৯৬তম জাতীয় দিবস 

সৌদি আরবের ৯৬তম জাতীয় দিবস উপলক্ষে সৌদি রাষ্ট্রদূতের শুভেচ্ছা বার্তা

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে ছাদে সৌরবিদ্যুৎ, লক্ষ্য ৩০০ মেগাওয়াট