ই-পেপার বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২

বিপিএলের চট্টগ্রাম পর্ব বাতিল

আমার বার্তা অনলাইন:
৩১ ডিসেম্বর ২০২৫, ১৬:৪২

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) জন্য নতুন সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন সূচিতে চট্টগ্রাম পর্বে হচ্ছে না কোনো খেলা। ১২ জানুয়ারিতে পর্যন্ত সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।

পরে ১৫ জানুয়ারি থেবে মিরপুর শেরে-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে বিপিএলের ঢাকা পর্ব। বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।

মূলত ৫ জানুয়ারি থেকে ১২ জানুয়ারি পর্যন্ত চট্টগ্রামে বিপিএলের ম্যাচ মাঠে গড়ানোর কথা ছিল। তবে সেই সিদ্ধান্ত থেকে এবার সরে আসল বিসিবি। গণমাধ্যমের সাথে আলাপকালে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু বলেছেন, ‘খেলা দুই ভেন্যুতে নিয়ে আসতে হচ্ছে। আমরা দুঃখিত চট্টগ্রামের দর্শক আর ম্যানেজমেন্টের কাছে।’

নতুন সিদ্ধান্ত অনুযায়ী ১২ জানুয়ারি পর্যন্ত খেলা হবে সিলেটে। এরপর ১৩ জানুয়ারি ঢাকায় ফিরে যাবে টুর্নামেন্টের ৬ দল, বাকি অংশ হবে সেখানেই।

প্লে-অফের সূচিও আগেই চূড়ান্ত হয়েছে। ১৯ জানুয়ারি একই দিনে হবে এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ার। দ্বিতীয় কোয়ালিফায়ার ২১ জানুয়ারি, আর রোমাঞ্চের চূড়ান্ত পরিণতি ‘গ্র্যান্ড ফাইনাল’ হবে ২৩ জানুয়ারি। গুরুত্বপূর্ণ এসব ম্যাচের জন্য রাখা হয়েছে রিজার্ভ ডে, যাতে বৃষ্টিও খেলাটির নাটকীয়তা নষ্ট করতে না পারে।

এবারের আসরে অংশ নিয়েছে ছয় দল। ঢাকা ক্যাপিটালস, সিলেট টাইটানস, চট্টগ্রাম রয়্যালস, রংপুর রাইডার্স, রাজশাহী ওয়ারিয়র্স এবং নবাগত নোয়াখালী এক্সপ্রেস।

আমার বার্তা/এমই

সিইও, সহ-সভাপতিদের দায়িত্ব দিয়ে যাননি বুলবুল, বিশৃঙ্খলা-হতাশা বিসিবিতে

বিসিবি সভাপতি আমিনুল ইসলামকে নিয়ে এখন অনেক কথা, নানা প্রশ্ন। তিনি অস্ট্রেলিয়া থেকে কবে ফিরবেন?

নির্বাচক হতে আবেদন করেছেন নান্নুসহ সাবেক ক্রিকেটাররা

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নির্বাচক পদে নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছিল বিসিবি। গত রোববার প্রকাশিত সেই বিজ্ঞাপনে

বার্সার কাছে তিন গোলে হেরেও ১৩ বছর পর ফাইনালে আতলেতিকো

কোপা দেল রে ফাইনালে উঠতে মঙ্গলবার রাতে সেমিফাইনাল ফিরতি লেগে ঘুরে দাঁড়ানোর দারুণ এক গল্প

বিশ্বকাপের প্রস্তুতির জন্য ডিপিএল হওয়া ‍খুব জরুরি: শান্ত

বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ফাইনালে গতকাল (মঙ্গলবার) নাজমুল হোসেন শান্ত’র উত্তরাঞ্চলকে ৫ উইকেটে হারিয়ে শিরোপা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে সকলের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

নির্বাচন পরবর্তী মিয়ানমার : রাখাইন পরিস্থিতি ও রোহিঙ্গা সমস্যা

রিজওয়ানাকে জিজ্ঞাসাবাদ ও খলিলুর রহমানকে অপসারণের দাবি জামায়াতের

যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক নিয়ে পল কাপুরের সঙ্গে বিএনপির বৈঠক

সিইও, সহ-সভাপতিদের দায়িত্ব দিয়ে যাননি বুলবুল, বিশৃঙ্খলা-হতাশা বিসিবিতে

বাংলাদেশ ব্যাংকের নতুন গর্ভনর নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

তিন সেনা কর্মকর্তাকে রাষ্ট্রদূত নিয়োগ দিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত

খুলে দেওয়া হচ্ছে বন্ধ থাকা ৭টি পাটকল: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান টিআইবির

আমরা দুই সপ্তাহের মধ্যে আঘাত না করলে তারা পারমাণবিক অস্ত্র পেয়ে যেত: ট্রাম্প

মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জামায়াত প্রতিনিধি দলের বৈঠক

‘কোনো দেশেই আমার বাড়ি নেই’, দুর্নীতির অভিযোগ নিয়ে আসিফ নজরুল

ভারতে হারানো মোবাইল ফোন মিলল নারায়ণগঞ্জে, উদ্ধার করল পুলিশ

মহানবী (সা.) রমজানের দিনগুলো যেভাবে কাটাতেন

বাগেরহাট-১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ

ঈদের ছুটি ৭ দিন, যোগ হলো ১৮ মার্চও

বাহরাইনে হামলার শিকার দুই বাংলাদেশিকে হাসপাতালে দেখতে গেলেন রাষ্ট্রদূত

খিলগাঁওয়ে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরি, লুট ১০০ ভরি স্বর্ণ

শহীদ আবু সাঈদ হত্যা মামলার রায় ৯ এপ্রিল

ইরানকে সমর্থনের চেয়ে জ্বালানি ও কূটনীতিকে প্রাধান্য দিচ্ছে চীন