ই-পেপার মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২

বিসিবি নির্বাচন নিয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছে অভিযোগ দিলেন তামিমরা

আমার বার্তা অনলাইন:
০৮ মার্চ ২০২৬, ১৫:৩৭
সাংবাদ সম্মেলনে কথা বলছেন তামিম ইকবাল। ছবি: ভিডিও থেকে নেওয়া

গত বছর অক্টোবরে অনুষ্ঠিত হওয়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছিলেন তামিম ইকবালসহ ঢাকার ক্লাব সংগঠকদের বড় অংশ। সেই সঙ্গে বিসিবি নির্বাচনকে অবৈধ ঘোষণা করে আসছেন তারা। এবার নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল ইসলামকে চিঠি দিয়েছে ঢাকার ক্লাব সংগঠকরা।

রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকার ক্লাব সংগঠকরা এনএসসিতে এই চিঠি জমা দিয়েছেন।

এ সময় এক ক্লাব সংগঠক বলেন, আমরা এনএসসির কাছে আমাদের যত অভিযোগ আছে তা জমা দিয়েছি। সেখানে বিসিবি নির্বাচন নিয়ে যত অনিয়ম হয়েছে তার তদন্ত করার জন্য। আমরা খুব তাড়াতাড়ি ক্রিকেটে ফিরতে চাই।

গত বছরের অক্টোবরে দেশের ক্রীড়াঙ্গনে সবচেয়ে আলোচিত বিষয় ছিল বিবিবির পরিচালনা পর্ষদ নির্বাচন। সেই নির্বাচনের কয়েকদিন আগে ১৬টি ক্লাব নির্বাচন বয়কটের পথে হাঁটে। নির্বাচনে সরকারি হস্তক্ষেপ ও নানা অনিয়মের অভিযোগ তোলেন তারা।

সেসব ক্লাবের প্রার্থীরা ঘরোয়া ক্রিকেটও বর্জনের ঘোষণা দিয়েছিলেন, যা এখনও সুরাহা হয়নি। ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট বর্জন করেছিল আটটি ক্লাব। ২০ দলের লিগ তাই ১২ দলে পরিণত হয়। অন্য লিগগুলোও অনিশ্চয়তায় রয়েছে।

নির্বাচনের পর বিসিবির নতুন কমিটির অধীনে বিপিএলসহ বেশ কয়েকটি টুর্নামেন্ট হলেও সঠিক পথে চলছে না ক্লাব ক্রিকেট। কয়েকমাস ধরেই সেই অস্থিরতা লেগে আছে। বর্তমান বিসিবির অধীনে সবধরণের ঘরোয়া ক্রিকেট বয়কট করেছিল সবমিলিয়ে ঢাকার ৪৫ ক্লাব।

সংসদ নির্বাচনের পর নতুন সরকার গঠিত হওয়ায় সংগঠকরা নতুন করে আশায় বুক বাঁধছেন। তারই ধারাবাহিকতায় নির্বাচন নিয়ে ক্রীড়া মন্ত্রালয়ে অভিযোগ দিয়েছেন ঢাকার ক্লাব সংগঠকরা। ওই তালিকায় আছেন তামিম ইকবালও।

আমার বার্তা/এমই

উজবেকিস্তানের কাছে হেরে কোচের দায়িত্ব ছাড়ার ইঙ্গিত বাটলারের

ম্যাচ শেষ হয়েছে প্রায় মিনিট বিশেক। পার্থ র‌্যাকটেঙ্গুলার স্টেডিয়ামের সংবাদ সম্মেলন কক্ষে সাংবাদিকদের অপেক্ষা। বাংলাদেশ

উজবেকদের কাছে হেরে এশিয়ান কাপ মিশন শেষ ঋতুপর্ণাদের

শেষ বাঁশি বাজালেন ইরানি রেফারি মানহাজ। সঙ্গে সঙ্গেই বাংলাদেশি ফুটবলারদের কেউ মাঠে একটু দাঁড়িয়ে রইলেন,

ক্রিকেটকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে ভারত: শোয়েব আখতার

টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে ভারতের দাপুটে জয়ের পর ক্রিকেট বিশ্বে, বিশেষ করে সীমান্তের ওপার থেকে তীব্র

১৫ বছর পর মিলানের ডার্বি ডাবল, ইন্টারকে হারিয়ে ব্যবধান কমাল এসি মিলান

এসি মিলান শহর প্রতিদ্বন্দ্বী ইন্টার মিলানকে হারিয়ে গুরুত্বপূর্ণ জয় তুলে নিয়েছে। সান সিরোতে অনুষ্ঠিত ডার্বি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবীনগর নির্বাচন অফিসে মানুষের দুর্ভোগ

জুলাই সনদের প্রতিটি শব্দ ও অক্ষর আমরা ধারণ করি: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান মেনেই এসেছি, সংবিধান মেনেই এগিয়ে যাবো: স্বরাষ্ট্রমন্ত্রী

শিক্ষার মানোন্নয়ন সরকারের প্রধান অগ্রাধিকারগুলোর মধ্যে অন্যতম

রমজান ও নারী দিবসে কোরআন শরীফ, জায়নামাজ ও সেলাই মেশিন বিতরণ

উন্নয়ন কার্যক্রমে সমন্বয়ের ওপর জোর: কয়রায় কর্মশালা অনুষ্ঠিত

হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান

গুম ও বিচারবহির্ভূত হত্যার সংস্কৃতি বন্ধে কাজ করছে সরকার: আইনমন্ত্রী

সরকারকে বিব্রত করার চেষ্টা করবেন না : মির্জা আব্বাস

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস

ফ্যামিলি কার্ড নিয়ে দুর্নীতির কোনো সুযোগ নেই: পরিকল্পনা প্রতিমন্ত্রী

চরমপন্থিরা পুনরায় অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে : র‍্যাব

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সায়েদাবাদে অবৈধ কাউন্টার উচ্ছেদ করবে ডিএসসিসি

ব্রাহ্মণবাড়ীয়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে অগ্নিকান্ড বিষয়ক মহরা অনুষ্ঠিত

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও তার স্ত্রী বিরুদ্ধে চার্জশিট অনুমোদন

ইরান থেকে ট্রাম্পকে বেরিয়ে আসতে পরামর্শ দিচ্ছেন উপদেষ্টারা

৩ হাজার কোটি টাকার তহবিল ও গৃহঋণে সিঙ্গেল ডিজিট সুদ চান আবাসন ব্যবসায়ীরা

সম্মতি ছাড়া পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি, পদ হারালেন জামায়াত আমিরের উপদেষ্টা

ঈদে সংবাদপত্রে ৫ দিনের ছুটি ঘোষণা

ইরানের সরকারপতন নির্ভর করছে সেখানকার জনগণের ওপর: নেতানিয়াহু