ই-পেপার বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩

ইউরোপের সংসদে ফিফা সভাপতির বিরুদ্ধে তদন্তের দাবি

আমার বার্তা অনলাইন:
০৮ জুলাই ২০২৬, ১১:৪৩

চলমান ২০২৬ ফুটবল বিশ্বকাপে একের পর এক বিতর্কে মুখে পড়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। তার বিরুদ্ধে এবার ইউরোপিয়ান সংসদে তদন্তের দাবি তুলেছেন ৩৫ জন সংসদ সদস্য। যেখানে তারা নিয়ম বহির্ভূতভাবে যুক্তরাষ্ট্রের স্ট্রাইকার ফোলারিন বালোগুনের লাল কার্ডজনিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি উল্লেখ করেন।

গত ১ জুলাই বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে ম্যাচে লাল কার্ড দেখেন যুক্তরাষ্ট্রের স্ট্রাইকার বালোগুন। পরে ফিফার ডিসিপ্লিনারি কমিটি তাদের শৃঙ্খলা বিধির ২৭ নম্বর ধারা অনুযায়ী তার নিষেধাজ্ঞা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। ফিফা জানিয়েছে– বালোগানের এই ম্যাচ নিষেধাজ্ঞা আগামী এক বছরের জন্য স্থগিত থাকবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি হস্তক্ষেপ থাকার অভিযোগ উঠেছে বিশেষ এই সিদ্ধান্তের নেপথ্যে।

ইউরোপীয় পার্লামেন্টের আইনপ্রণেতা ব্যারি অ্যান্ড্রুস, লারা ওলটার্স এবং নিলস ফুগলসাং এক যৌথ বিবৃতিতে বলেছেন, টুর্নামেন্ট চলাকালীন ফিফার ‘লাল কার্ডের কারণে নিষেধাজ্ঞার নিয়ম পরিবর্তনের’ সিদ্ধান্তটি ‘লজ্জাজনক এবং ন্যায়বিচারের পরিপন্থী’। বিবৃতিতে বলা হয়, ‘আমরা আবারও দেখলাম যে ইনফান্তিনো ও ফিফা ট্রাম্প প্রশাসনের দাবির কাছে নতি স্বীকার করেছে।’

একইসঙ্গে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর জাতীয় ফুটবল ফেডারেশনের মাধ্যমে ফিফার এথিক্স কমিটিকে দিয়ে ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্ত করার আহবান জানিয়েছেন আইনপ্রণেতারা। তারা মূলত দুটি বিষয় খতিয়ে দেখার দাবি জানাচ্ছেন– নিষেধাজ্ঞা প্রত্যাহারের ক্ষেত্রে ট্রাম্প প্রশাসনের কোনো চাপ কাজ করেছিল কি না এবং ট্রাম্পকে ‘ফিফা পিস প্রাইজ’ বা শান্তি পুরস্কার প্রদানের মতো ঘটনাগুলো ‘রাজনৈতিক নিরপেক্ষতা লঙ্ঘনের’ শামিল কি না।

এর আগে অবশ্য ফিফা জানিয়েছে, নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্তটি ছিল তাদের একটি ডিসিপ্লিনারি বা শৃঙ্খলা রক্ষা কমিটির। ফিফা প্রধানের বিরুদ্ধে তদন্তের দাবি তোলা চিঠিতে এখন পর্যন্ত ইউরোপের ৩৫ জন আইনপ্রণেতা স্বাক্ষর করেছেন। তারা বলেন, ‘খেলাধুলার সৌন্দর্যই হলো এর নিরপেক্ষ ও স্বচ্ছ নিয়মকানুন। ইনফান্তিনো যখন রাজনৈতিক চাপের মুখে কাউকে খেলার সুযোগ দেওয়ার সিদ্ধান্ত জানান, তখন সেই ন্যায্যতার বিষয়টিই আর অবশিষ্ট থাকে না।’

আমার বার্তা /জেএইচ

আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ নিয়ে আনুষ্ঠানিক বিবৃতিতে যা বলছে মিশর

শেষ ষোলোর দ্বৈরথে ম্যাচের ৭৮ মিনিট পর্যন্ত ২-০ গোলে এগিয়ে ছিল মিশর। সেখান থেকে অবিশ্বাস্য

ফিফার নিয়ম চরমভাবে লঙ্ঘন করে মিশরের গোল বাতিল করা হয়েছে

আর্জেন্টিনা ও মিশরের মধ্যকার নকআউট পর্বের ম্যাচটি নিয়ে ফুটবল বিশ্বে বিতর্ক থামছেই না। মাঠের রেফারিং

এ তো দিনের আলোতে ডাকাতি: আর্জেন্টিনা-মিশর ম্যাচ নিয়ে মরিনিয়ো

বিস্ময়কর, বিতর্কিত এবং চরম নাটকীয়তায় ভরপুর এক ম্যাচের মধ্য দিয়ে শেষ হলো মিশরের ঐতিহাসিক বিশ্বকাপ

মাঠে বসেই মেসিদের ‘ঐতিহাসিক জয়’ উপভোগ করলেন নাঈম-নাদিয়া

চলমান বিশ্বকাপে ফুটবল জাদুকর লিওনেল মেসিদের খেলা গ্যালারিতে বসে সরাসরি উপভোগ করতে এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ নিয়ে আনুষ্ঠানিক বিবৃতিতে যা বলছে মিশর

প্রধানমন্ত্রী তারেক রহমানের কাজে সমর্থন ৭৫.৩ শতাংশ মানুষের

ফিফার নিয়ম চরমভাবে লঙ্ঘন করে মিশরের গোল বাতিল করা হয়েছে

অর্থপাচার মামলায় এনু-রুপনের ১০ বছর কারাদণ্ড, ৬৪ কোটি টাকা জরিমানা

সাজেকে আটকা ৫ শতাধিক পর্যটক, রিসোর্ট ভাড়া নিচ্ছেন না মালিকরা

এ তো দিনের আলোতে ডাকাতি: আর্জেন্টিনা-মিশর ম্যাচ নিয়ে মরিনিয়ো

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক এবার গ্রেপ্তার হত্যাচেষ্টা মামলায়

খাগড়াছড়িতে ডুবেছে সড়ক, আটকা ৫ শতাধিক পর্যটক

মানব পাচার-অবৈধ অভিবাসন রোধে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-ভিয়েতনাম

জাতিসংঘে বাংলাদেশ মিশনের উপ-স্থায়ী প্রতিনিধি হচ্ছেন ওয়াহিদুজ্জামান

সিগন্যাল দিতেই পালালো চালক, প্রাইভেটকারের পেছনে মিলল ৫ বস্তা গাঁজা

হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি ওমর ফারুক সুমন গ্রেপ্তার

ঢাকা-আরিচা মহাসড়কে শ্রমিকদের অবরোধ, যানবাহনের দীর্ঘ সারি

সংবিধানের পঞ্চদশ সংশোধনী নিয়ে আপিল বিভাগের রায় বৃহস্পতিবার

চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে এখনও দেড় ফুট পানি, ট্রেন চলাচল বন্ধ

প্রধানমন্ত্রীর আসন্ন ঢাকা মেডিকেল পরিদর্শনে উচ্ছ্বসিত সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা

মাঠে বসেই মেসিদের ‘ঐতিহাসিক জয়’ উপভোগ করলেন নাঈম-নাদিয়া

ইসরায়েলকে উপেক্ষা করে তুরস্ককে এফ–৩৫ দিচ্ছেন ট্রাম্প, ঠেকাতে মরিয়া নেতানিয়াহু

জাতীয় নির্বাচনের অভিজ্ঞতায় স্থানীয় ভোটের প্রস্তুতি চলছে: ইসি সানাউল্লাহ

নাজাফে খামেনির শোক র‍্যালি, লাখো মানুষের ভিড়