ই-পেপার মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩

বাংলাদেশকে সঙ্গে নিয়ে বিশ্বকাপে আফগানিস্তান

আমার বার্তা অনলাইন:
১১ আগস্ট ২০২৬, ১০:৫২

আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ৩ উইকেটের জয় পেয়েছে আফগানিস্তান। এই জয়ে সিরিজ নিজেদের করে নেওয়ার পাশাপাশি ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার টিকিটও নিশ্চিত করেছে তারা। আফগানিস্তানের এই জয়ের ফলে বিশ্বকাপের সরাসরি বাছাইয়ের লড়াইয়ে শীর্ষ আট র‌্যাঙ্কিংয়ের নয়টি দলের তালিকাও চূড়ান্ত হয়ে গেছে।

আগামী ৩০ সেপ্টেম্বর কাট-অফ তারিখের পর ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের শীর্ষ আট দল সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। তবে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা যদি শীর্ষ আটে থাকে, তাহলে র‌্যাঙ্কিংয়ের নবম দলও সরাসরি বিশ্বকাপের টিকিট পাবে। সেই হিসাবেই নবম স্থানে থাকা বাংলাদেশও নিশ্চিত করেছে ২০২৭ বিশ্বকাপের মূল পর্বে জায়গা।

বাংলাদেশের সঙ্গে সরাসরি বিশ্বকাপে জায়গা করে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, আফগানিস্তান, দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে।

অন্যদিকে, র‌্যাঙ্কিংয়ের দশম স্থানে থাকা ওয়েস্ট ইন্ডিজের সামনে রয়েছে ভারতের বিপক্ষে দুটি ওয়ানডে। ওই দুই ম্যাচ জিতলেও নবম স্থানে ওঠার সুযোগ নেই তাদের। ফলে ২০২৭ সালের ফেব্রুয়ারিতে আবারও বিশ্বকাপের বাছাইপর্ব খেলতে হবে ক্যারিবীয়দের। টানা তৃতীয়বারের মতো বাছাইপর্বে নামতে হচ্ছে ওয়েস্ট ইন্ডিজকে।

২০২৩ ওয়ানডে বিশ্বকাপেও সরাসরি খেলার সুযোগ পায়নি ওয়েস্ট ইন্ডিজ। সেবার বাছাইপর্বে অংশ নিয়ে সুপার সিক্স পর্বে পঞ্চম হয়ে বিদায় নেয় তারা। ইতিহাসে প্রথমবারের মতো কোনো বিশ্বকাপে দর্শক হয়ে থাকতে হয়েছিল দুইবারের বিশ্বচ্যাম্পিয়নদের।

২০২৭ বিশ্বকাপের বাছাইপর্ব থেকে মূল পর্বে যাওয়ার সুযোগ থাকবে চারটি দলের। বাছাইপর্বের চ্যাম্পিয়ন দল সরাসরি বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নেবে। এরপর দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থানে থাকা দল খেলবে ‘সুপার সিরিজ’ নামের ত্রিদেশীয় পর্বে। সেখান থেকে শীর্ষ দলটি বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে ওঠার সুযোগ পাবে।

পারিবারিক জীবন নিয়ে ‘ঘরছাড়া’ মরিনহোর অকপট স্বীকারোক্তি

ডাগআউট আর ড্রেসিংরুমে হোসে মরিনহোর জীবন কেমন, তা হয়তো সবারই জানা। ২৫ বছর ধরে ইউরোপিয়ান

ভারত-বাংলাদেশ সিরিজ আয়োজন নিয়ে যা বললেন আমিনুল হক

বাংলাদেশ-ভারত সিরিজ আয়োজন নিয়ে দুই দেশের শীর্ষ পর্যায়ে আলোচনা শুরু হয়েছে। এই সিরিজ আয়োজনে বাংলাদেশের

ভিডিও প্রযুক্তিতে উয়েফার বৈপ্লবিক পদক্ষেপ

ভিডিও প্রযুক্তিকে সুপ্রতিষ্ঠিত করতে একটি বড় পদক্ষেপ নিলো ইউনিয়ন অব ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (উয়েফা)। ক্লিয়ার

ফিফাকে ট্রাম্পের হুমকি, ‘ইনফান্তিনোকে সরানোর কথা ভাবাও হবে মারাত্মক ভুল’

জিয়ান্নি ইনফান্তিনো বিশ্বকাপসহ ফিফার সব টুর্নামেন্টের বাণিজ্যিক স্বত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রি করার বিতর্কিত পরিকল্পনা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীমের জন্য দোয়া 

যমুনা ব্যাংকে ঝড়ের পূর্বাভাস!

ঢাকায় বর্ণাঢ্য আয়োজনে আসিয়ান দিবস উদযাপন 

জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগ নিয়ে সরকার আগ্রহী: মন্ত্রী

ভিসাকে দেশে গ্লোবাল সার্ভিস সেন্টার স্থাপনের আহ্বান প্রধানমন্ত্রীর

পারিবারিক জীবন নিয়ে ‘ঘরছাড়া’ মরিনহোর অকপট স্বীকারোক্তি

শিক্ষাখাতের এতো সংকটের পরও এই রেজাল্ট অবশ্যই ভালো

জেআইসিতে গুম-নির্যাতন: হাসিনাসহ ১৩ জনের মামলায় পেছাল সাক্ষ্যগ্রহণ

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: তথ্য উপদেষ্টা

লন্ডনের রাস্তায় আমিরাতের প্রধানমন্ত্রীকে চরম অপমান! ভিডিও ভাইরাল

রামদা ঠেকিয়ে এমপির বাড়ি-জমি লিখে নেন সৎভাইয়েরা, স্ত্রীর অভিযোগে মামলা

সৌরভ গাঙ্গুলী ও স্ত্রীকে প্রাণনাশের হুমকি, পুলিশের দ্বারস্থ পরিবার

সাকিব আল হাসান পচে যাওয়া মানুষ: তথ্য উপদেষ্টা

বাংলাদেশ-সিঙ্গাপুর চেম্বার গঠনের প্রস্তাব পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

ঢাকায় ১৩ হাজার পিস ইয়াবা ও ১১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩

শিক্ষার্থীদের জুলাই স্মৃতি জাদুঘরে নেওয়ার উদ্যোগ নিচ্ছে সরকার

ভারত-বাংলাদেশ সিরিজ আয়োজন নিয়ে যা বললেন আমিনুল হক

দুর্গম এলাকার ৩০০ বিদ্যালয়ে বিদ্যুৎ সরবরাহের পরিকল্পনা

শিশুদের টিকা কমানোর নির্দেশ দিয়ে নতুন বিতর্কে ট্রাম্প

ভিডিও প্রযুক্তিতে উয়েফার বৈপ্লবিক পদক্ষেপ