ই-পেপার রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩

১১ নম্বরে নেমে সর্বোচ্চ রান ও ৫ উইকেট, শরিফুলই প্রথম

আমার বার্তা অনলাইন:
২২ আগস্ট ২০২৬, ১৩:৫৮

ডারউইন টেস্টের প্রথম ইনিংসে হাসান মাহমুদ, আর ম্যাকাই টেস্টে শরিফুল ইসলাম। অস্ট্রেলিয়া সফর অবিস্মরণীয় হয়ে থাকবে বাংলাদেশের এই দুই পেসারের জন্য। তবে শরিফুল অনন্য এক কীর্তি গড়েছেন, যা টেস্ট ইতিহাসে প্রথম!

বাংলাদেশের টপ অর্ডার থেকে শুরু করে মিডল অর্ডার পর্যন্ত ধসের মুখোমুখি। তানজিদ হাসান থেকে শুরু করে মেহেদী হাসান মিরাজরা ব্যাট হাতে ব্যর্থ। ব্যাটারদের ভরাডুবির দিনে শরিফুল যে বড় কোনো ইনিংস খেলেছেন তা নয়। মাত্র ১৪ রান করেন তিনি। তবুও এক বিরল রেকর্ডে নাম লেখা হয়ে গেছে তার। ১১ নম্বরে নেমে ১৩তম ব্যাটার হিসেবে সর্বোচ্চ রান করলেন শরিফুল। ১৯ বলে তিন চারে এই রান করেন তিনি।

তার আগে টেস্টে ১১ নম্বরে নেমে সর্বোচ্চ স্কোর করা ব্যাটারদের তালিকায় ছিলেন ১২ জন। ১৮৮৫ সালে ইংল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার ফ্রেডেরিক স্পোফোর্ত (৫০) এই কীর্তি গড়েছিলেন। তারপর ১৮৯৬ সালে টম ম্যাককিবিন এই তালিকায় নাম লেখান ১৬ রান করে। এই অস্ট্রেলিয়ানও ইংল্যান্ডের বিপক্ষে সেই ইনিংস খেলেন।

এরপর দক্ষিণ আফ্রিকার বার্ট ভোগলার (৬২*), পাকিস্তানের আসিফ মাসুদ (৩০*), শ্রীলঙ্কার আমেরাসিংহে (৩৪), বাংলাদেশের তালহা জুবায়ের (৩১), ইংল্যান্ডের হার্মিসন (৪২), অস্ট্রেলিয়ার নাথান লায়ন (১৪), অ্যাস্টন অ্যাগার (৯৮), ওয়েস্ট ইন্ডিজের শিলিংফোর্ড (৫৩*), আয়ারল্যান্ডের মুরতাঘ (৫৪*) এবং পাকিস্তানের সাকিব মাহমুদ (৪৯) ১১ নম্বরে নেমে দলের অন্যদের চেয়ে বেশি রান করেন।

কিন্তু শরিফুল যা করেছেন, ওই ১২ জনের কেউই তা করতে পারেননি। ব্যাটিংয়ে সর্বোচ্চ ইনিংস খেলার পর বল হাতে নিজের দায়িত্বও পালন করেছেন যথাযথভাবে। লাঞ্চে ব্যাটিংয়ে নেমে অস্ট্রেলিয়া তাদের প্রথম তিন উইকেটের দুটি হারায় শরিফুলের বলে। তারপর চা বিরতির পর তিনি আরও তিনটি উইকেট তুলে নেন। তাতে টেস্ট ইতিহাসে প্রথম কোনো খেলোয়াড় হিসেবে ১১ নম্বরে নেমে সর্বোচ্চ রান ও পাঁচ উইকেট নেওয়ার কীর্তি গড়লেন শরিফুল। দিন শেষ হওয়ার আগে তিনি ৬ উইকেট নিয়েছেন।

৫ বলে তিন উইকেট শরিফুলের, চাপে অস্ট্রেলিয়া

শরিফুল ইসলাম দুর্দান্ত বোলিংয়ে ম্যাকাই টেস্টে পাঁচ উইকেট পেয়ে গেলেন। নিজের নবম ও দলের ৩২তম

এ বছর হচ্ছে না বিপিএল, যা বলছেন মিঠুনসহ অন্য ক্রিকেটাররা

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) পরবর্তী আসর আয়োজনে সময় নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ওয়েস্ট-ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের দুই টেস্টের ভেন্যু চূড়ান্ত

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ খেলতে বর্তমানে বাংলাদেশ দল অস্ট্রেলিয়ায়। সিরিজের প্রথম টেস্ট জিতে তারা ইতিহাস

আর্জেন্টিনাকে ফিফার কঠোর শাস্তির পর স্পেনের গণমাধ্যমে উসকানিমূলক শিরোনাম

বিশ্বকাপ ফাইনালের শেষ বাঁশি বাজার পর আর্জেন্টিনা ও স্পেনের খেলোয়াড়দের মধ্যে মারামারির ঘটনা ঘটে। তারপর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতিবন্ধী হাফিজুল ইসলাম সোহেলের শেষ সম্বল নিয়েও টানাটানি

ওয়াকফ সম্পত্তি বরাদ্দ ও দখলচেষ্টার অভিযোগে বিক্ষোভ ও মানববন্ধন

চাঁদনিঘাটে ভবন নির্মাণে মামুনের ভয়াবহ অনিয়ম

হাজার কোটি টাকার প্রকল্পে কাজ অসম্পূর্ণ  ট্রান্সরেলের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

প্রত্যেকটি এনার্জি সেক্টরে তিন মাসের রিজার্ভ নিশ্চয়তায় কাজ করছে সরকার

জাতীয় স্মৃতিসৌধে নবনিযুক্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শ্রদ্ধা 

দরজা-জানালা খোলা থাকুক, রাষ্ট্রের আলো যেন পড়ে মানুষের ঘরে

তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ

নারীর সমান রাজনৈতিক অংশগ্রহণে নীতিগত পরিবর্তন জরুরি: শামা ওবায়েদ

১১ নম্বরে নেমে সর্বোচ্চ রান ও ৫ উইকেট, শরিফুলই প্রথম

মাথায় পিস্তল ঠেকিয়ে আত্মহত্যা করলেন সাবেক ব্যাংক কর্মকর্তা

ভারতের ৬ নাবিককে ধরে নিয়ে গেল সোমালি জলদস্যুরা

এবার ‘আক্রমণাত্মক’ সামরিক নীতি গ্রহণ করছে ইরান

গরু চুরির অভিযোগে গণপিটুনিতে একজন নিহত

৫ বলে তিন উইকেট শরিফুলের, চাপে অস্ট্রেলিয়া

মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হওয়ায় শূন্য ঘোষণা ঠাকুরগাঁও-১ আসন

এ বছর হচ্ছে না বিপিএল, যা বলছেন মিঠুনসহ অন্য ক্রিকেটাররা

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

ইসরায়েলপন্থিদের কোটি ডলারের প্রচারণা পেরিয়ে জয়ী ফিলিস্তিনপন্থি আয়েশা

একীভূত হলো বিডা, বেজা ও পিপিপিএ; ইনভেস্ট বাংলাদেশ-এর যাত্রা শুরু