ই-পেপার সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

৪ ম্যাচে ১৭ গোল, এখনও কি নতুন স্ট্রাইকারকে খুঁজছে বার্সেলোনা?

আমার বার্তা অনলাইন:
০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৮

রবার্ট লেভানডোভস্কি, ফেরান তোরেস ও মার্কাস র‌্যাশফোর্ড চলে যাওয়ার পর আক্রমণভাগ নিয়ে দুশ্চিন্তার ভাঁজ পড়েছিল বার্সেলোনার কপালে। একজন নতুন স্ট্রাইকারের বড্ড প্রয়োজন দেখছিল তারা। এজন্য অ্যাতলেটিকো মাদ্রিদ থেকে হুলিয়ান আলভারেজকে আনতে কোমর বেঁধে নেমেছিল। কিন্তু পারেনি।

শেষ পর্যন্ত বার্সেলোনা চুক্তি করেছে জেসুস গ্যাব্রিয়েলের সঙ্গে। আলভারেজকে না পেয়েই মূলত ব্রাজিলিয়ানকে এনেছে তারা। গতকাল ভ্যালেন্সিয়ার বিপক্ষে বদলি নেমে বার্সায় অভিষেক হয়েছে তার। বার্সা একজন স্ট্রাইকারের অভাববোধ করলেও তা অনেকটাই কেটে গেছে। এই শূন্যতার মধ্যেও গোলের পর গোল করে চলেছে কাতালান জায়ান্টরা।

লা লিগায় চার ম্যাচের তিনটিতেই পাঁচ গোল করেছে বার্সা। চার ম্যাচে গোল ১৭টি। এর মধ্যে অস্থায়ী স্ট্রাইকার হিসেবে রাফিনিয়া একাই ছয় গোল করেছেন। ফারমিন লোপেজ ও লামিন ইয়ামালের গোল চারটি করে।

নিজেদের মনের মতো একজন নতুন স্ট্রাইকার পায়নি বার্সা। যে হারে দল গোল করছে, তাতে কি এখনও স্ট্রাইকার প্রয়োজন? এমন প্রশ্নে কোচ হান্সি ফ্লিক বলেছেন, ‘এটা আমাদের চিন্তাভাবনায় পরিবর্তন আনছে না। আমাদের সাধারণত সত্যিকারের একজন ৯ নম্বর দরকার, এটা স্পষ্ট। কিন্তু আক্রমণভাগে, এমনকি মাঝমাঠেও আমাদের অনেক সামর্থ্যবান খেলোয়াড় আছে। প্রত্যেকেই গোল করতে পারে।’

পাকিস্তান ক্রিকেট এখন ভেন্টিলেটরে আছে: শোয়েব আখতার

ইংল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্টে ১৯৪ রানের বড় ব্যবধানে হেরে তিন ম্যাচের সিরিজে এক ম্যাচ বাকি

বায়ার্নকে ৬৭ ম্যাচ পর শীর্ষস্থান থেকে নামাল নবাগত দল

বুন্দেসলিগার রেকর্ড চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখকে রুখে দিলো নবাগত দল শালকে। ম্যাচটি না হারলেও মিউনিখ ক্লাবের

বাংলাদেশি বংশোদ্ভুত কাভান সুলিভানের আরেকটি রেকর্ড

আগের ম্যাচে মেজর লিগ সকারের (এমএলএস) ইতিহাসে সর্বকনিষ্ঠ (১৬ বছর ৩৩৬ দিন) ফুটবলার হিসেবে টানা

চাইনিজ তাইপেকে ৭ গোলে উড়িয়ে বাংলাদেশের মেয়েদের সূচনা

চীনের ম্যাকাওতে অনূর্ধ্ব-২০ এশিয়া কাপ হকিতে নিজেদের প্রথম ম্যাচেই গোলবন্যা বইয়ে দিয়েছে বাংলাদেশ নারী দল।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পশ্চিম তীরে অননুমোদিত ইসরায়েলি বসতি উচ্ছেদে বিরল নির্দেশ নেতানিয়াহুর

কলকাতায় হোটেল বন্ধ, চিকিৎসা নিতে গিয়ে বিপাকে বাংলাদেশিরা

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে ৯৭ ডলার ছুঁইছুঁই

দেশের রিজার্ভ বেড়ে ৩৬ বিলিয়ন ডলার, কমেছে আমদানি ব্যয়ের চাপ

৪ ম্যাচে ১৭ গোল, এখনও কি নতুন স্ট্রাইকারকে খুঁজছে বার্সেলোনা?

সম্পত্তি দানের পর আজীবন বাবা-মায়ের ভোগদখলের বিধান রেখে বিল পাস

মায়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫ জন

ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ খাতে ২০৩০ সালের মধ্যে ২০০ কোটি ডলারের বাজার সম্ভাবনা

আজ থেকে আমানতের মূল টাকা ফেরত পাবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা

টেলিযোগাযোগ খাতে আঞ্চলিক নেতৃত্বে আরও সক্রিয় হতে চায় বাংলাদেশ

বিরামপুরে বিজিবি-গ্রামবাসীর বাধায় বিএসএফের পুশ-ইনের চেষ্টা পণ্ড

ইয়েমেনে সরকারপন্থি-হুথি সংঘর্ষ, একদিনে নিহত ১৪১

মালয়েশিয়ায় অবৈধ বাংলাদেশিদের কঠোর সতর্কবার্তা

শুধু সংযোগ বাড়ানো নয়, মানসম্মত ও সাশ্রয়ী ইন্টারনেট নিশ্চিত করতে হবে

কেপ ভার্দেতে বাস খাদে পড়ে ২৫ শিশু-কিশোর নিহত

৭ সেপ্টেম্বর ঘটে যাওয়া নানান ঘটনা

জ্বালানি তেলের বাজার সবার জন্য উন্মুক্ত, হাতছাড়া হচ্ছে বিপিসির একক নিয়ন্ত্রণ

লংমার্চের গাড়িগুলো কি পানিতে নাকি তেলে চলে, প্রশ্ন শামা ওবায়েদের

ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৫১৭, মামলা ৩৭

কৃষকের সার নিয়ে কারসাজি করলে ঠিকানা হবে হাজত: সংস্কৃতিমন্ত্রী