ই-পেপার শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

২৪ সেপ্টেম্বর ঘটে যাওয়া নানান ঘটনা

আমার বার্তা অনলাইন:
২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৭

আজ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ ● ০৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ ● ১২ রবিউস সানি ১৪৪৮। আজকের দিনটি সময়ের হিসাবে অতি অল্প সময়। আবার একটি ঘটনার জন্য যথেষ্ট সময়। ইতিহাস ঘেঁটে দেখা যায় বছরের প্রতিটি দিনেই ঘটেছে নানা উল্লেখযোগ্য ঘটনা। অনেকের আজ জন্মবার্ষিকী আবার কেউ মৃত্যুবরণ করেছিলেন এই দিনেই।

একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

>> উল্লেখযোগ্য ঘটনাবলি :

১৭২৬ - ইস্ট ইন্ডিয়া কোম্পানি কলকাতা, মাদ্রাজ ও বোম্বাইয়ে মিউনিসিপ্যাল কর্পোরেশন মেয়র কোর্ট স্থাপনের অনুমতি পায়।

১৭৮৯ - যুক্তরাজ্যে ডাক ব্যবস্থার সূচনা।

১৭৮৯ - মার্কিন যুক্তরাষ্ট্রে সুপ্রিম কোর্ট সৃষ্টি হয়।

১৮০৫ - ফরাসী সম্রাট নেপোলিয়ন বোনাপার্ট বৃহৎ সামরিক অভিযান বন্ধ করেন।

১৮৪১ - ব্রুনেইর সুলতান সারাওয়াকা দ্বীপ ব্রিটেনের কাছে ছেড়ে দেন।

১৯১৯ - বঙ্গোপসগর থেকে উত্থিত প্রবল সামুদ্রিক ঝড়ে ফরিদপুর, ঢাকা, পূর্ব ময়মনসিংহ জেলা সম্পূণর্রূপে বিধ্বস্ত হয়।

১৯৩২ - বাংলার প্রথম বিপ্লবী মহিলা প্রীতিলতা ওয়াদ্দেদার চট্টগ্রামের ইউরোপিয় ক্লাব আক্রমণ শেষে দেশের জন্য আত্মদানের আহবান রেখে আত্মহত্যা করেন।

১৯৩২ - মহাত্মা গান্ধী এবং বি আর আম্বেদকর পুনা চুক্তিতে সম্মত হন।

১৯৩৯ - জার্মানীর বিমান বাহিনী পোল্যান্ডের রাজধানী ওয়ার্শতে ব্যাপক বোমা বর্ষণ শুরু করে।

১৯৪৮ - হোন্ডা মোটরস্ কোম্পানির প্রতিষ্ঠা।

১৯৬০ - আন্তর্জাতিক উন্নয়ন সমিতি (আইডিএ) গঠিত হয়।

১৯৬৮ - সোয়াজিল্যান্ড জাতিসংঘের সদস্যপদ লাভ করে।

১৯৭৩ - বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় নাইজার।

১৯৭৪ - আফ্রিকার দেশ গিনি-বিসাউ পর্তুগাল থেকে স্বাধীনতা লাভ করে।

১৯৮৮ - বাংলাদেশের বিশিষ্ট আলেম, সমাজ সংস্কারক ও জমিদারদের শোষণবিরোধী বিপ্লবী নেতা শামসুল হুদা পাঁচবাগী পরলোক গমন করেন।

১৯৯০ - সোভিয়েত পার্লামেন্ট বাজার অর্থনীতির পক্ষে রায় প্রদান করে।

২০০৭ - ভারতীয় ক্রিকেট দল টি২০ বিশ্বকাপের ফাইনালে পাকিস্তানকে পরাজিত করে বিশ্বচ্যাম্পিয়ন হয়।

জন্ম

১৫০১ - জিরোলামো কার্দানো, ইতালীয় চিকিৎসক, গণিতবিদ, জ্যোতিষী ও জুয়াড়ি ছিলেন।

১৫৩৪ - গুরু রামদাস, শিখধর্মের দশ শিখ গুরুর চতুর্থ গুরু।

১৮৬১ - ভিকাজী রুস্তম কামা, ভারতীয় স্বাধীনতা সংগ্রামী ও বিপ্লবী আন্দোলনের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব।

১৮৬৯ - ক্ষিতীন্দ্রনাথ ঠাকুর, ঠাকুর পরিবারের আদি ব্রাহ্মসমাজের কর্মী ও লেখক।

১৮৮৪ - ইসমত ইনোনু, তুর্কি জেনারেল ও রাজনীতিবিদ।

১৮৯৬ - এফ. স্কট ফিট্জেরাল্ড, মার্কিন কথাসাহিত্যিক।

১৮৯৮ - হাওয়ার্ড ফ্লোরি, নোবেল বিজয়ী অস্ট্রেলীয় জীববিজ্ঞানী।

১৯০২ - রুহুল্লাহ খোমেনী, পশ্চিমা বিশ্বে আয়াতুল্লাহ খোমেনী হিসেবে পরিচিত, ইরানি রাজনীতিবিদ, বিপ্লবী ও ধর্মীয় নেতা।

১৯০৭ - সুধীররঞ্জন খাস্তগীর, বঙ্গীয় শিল্পকলার ভারতীয় চিত্রকর।

১৯৪০ - আরতি সাহা, ভারতীয় সাঁতারু।

১৯৫০ - ক্রিকেটার মহিন্দর অমরনাথের জন্ম।

১৯৫৮ - মহুয়া রায়চৌধুরী, প্রখ্যাত ভারতীয় বাঙালি অভিনেত্রী।

১৯৫৯ - মিশুক মুনীর, বাংলাদেশ, টেলিভিশন সাংবাদিকতার রূপকার,বিশিষ্ট চিত্রগ্রাহক।

মৃত্যু

১৮৫৯ - সিপাহি বিদ্রোহের বীর যোদ্ধা নানা সাহেব।

১৮৬০ - ফরায়েজি আন্দোলনের নেতা দুদু মিয়ার (মোহসীন উদ্দীন)।

১৯২৪ - রবীন্দ্র সাহিত্যের অনুবাদক উইলিয়াম পিয়ারসনের।

১৯২৫ - গোকুলচন্দ্র নাগ,প্রখ্যাত 'কল্লোল' পত্রিকার অন্যতম প্রতিষ্ঠাতা ও সহকারী সম্পাদক।

১৯৩২ - প্রীতিলতা ওয়াদ্দেদার, ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের আত্নাহুতিদানকারী বাঙালি নারী।

২০০৪ - রাজা রামান্না,ভারতের খ্যাতনামা পরমাণু বিজ্ঞানী।

২০১০ - ক্ষেত্র গুপ্ত, বাঙালি অধ্যাপক, সমালোচক ও প্রাবন্ধিক।

২০২০ - শেখর বসু, প্রখ্যাত ভারতীয় বাঙালি পরমাণু বিজ্ঞানী।

২৩ সেপ্টেম্বর ঘটে যাওয়া নানান ঘটনা

আজ বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ ● ০৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ ● ১১ রবিউস সানি ১৪৪৮।

২০ সেপ্টেম্বর ঘটে যাওয়া নানান ঘটনা

আজ রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ● ০৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ ● ৮ রবিউস সানি ১৪৪৮।

১৯ সেপ্টেম্বর ঘটে যাওয়া নানান ঘটনা

আজ শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ● ০৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ ● ৭ রবিউস সানি ১৪৪৮।

১৭ সেপ্টেম্বর ঘটে যাওয়া নানান ঘটনা

আজ বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ● ০২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ ● ৫ রবিউস সানি ১৪৪৮।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজা ষষ্ঠ মোহাম্মদের উদ্যোগে মরক্কোর সাহারা ইস্যু এক ঐতিহাসিক সন্ধিক্ষণে 

ফিলিস্তিন ইস্যু মরক্কোর পররাষ্ট্রনীতির একটি "অবিচল অগ্রাধিকার" হিসেবে বহাল রয়েছে

ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা

আ.লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খান

শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ফের পেছাল

সোলার ও প্রাকৃতিক উপায়ে বিদ্যুৎ উৎপাদনে চীনের সহযোগিতা চায় সরকার

ডাক বিভাগের ফ্র্যাঞ্চাইজি মডেলে ব্যয় কমিয়ে কর্মসংস্থানের নতুন উদ্যোগ

কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে ঢামেকে দুই হাজতির মৃত্যু

অপ্রচলিত বাজারে তৈরি পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড

গঙ্গা পানিবণ্টন নিয়ে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী

ড্রোন হামলার জবাবে আফগানিস্তানের ১০ জায়গায় বিমান অভিযান পাকিস্তানের

টেকসই শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব নি‌শ্চি‌তে জোর বাংলা‌দে‌শের

উন্নয়ন অধিকার নিশ্চিতে সব দেশের সম্মিলিত পদক্ষেপ প্রয়োজন: শামা ওবায়েদ

কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ জন

এশিয়ান গেমসে হকিতে বাংলাদেশের প্রথম জয়

শপথ নিলেন বিচারপতি দেবাশীষ রায় চৌধুরী

স্বাস্থ্যকর খাবার খাওয়ার পরও ওজন বেড়ে যাচ্ছে? জেনে নিন ৭ কারণ

ডিজেলের দাম বেড়েছে, চট্টগ্রাম বন্দরে চুক্তি দর সমন্বয় চান বার্থ অপারেটরর

চার বিভাগে ভারী বৃষ্টির আভাস, সপ্তাহের শেষে বাড়বে তাপমাত্রা

নিউইয়র্কে যুক্তরাষ্ট্রকে যুদ্ধাবসানের নতুন রোডম্যাপ দিলো ইরান