ই-পেপার রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩১ কার্তিক ১৪৩৩

৫ নভেম্বর ঘটে যাওয়া নানান ঘটনা

আমার বার্তা অনলাইন:
০৫ নভেম্বর ২০২৬, ০৯:৪৪

আজ বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬ ● ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ ● ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮। আজকের দিনটি সময়ের হিসাবে অতি অল্প সময়। আবার একটি ঘটনার জন্য যথেষ্ট সময়। ইতিহাস ঘেঁটে দেখা যায় বছরের প্রতিটি দিনেই ঘটেছে নানা উল্লেখযোগ্য ঘটনা। অনেকের আজ জন্মবার্ষিকী আবার কেউ মৃত্যুবরণ করেছিলেন এই দিনেই।

>> উল্লেখযোগ্য ঘটনাবলি :

১৫৫৬ - পানিপথের দ্বিতীয় যুদ্ধে মোগল সম্রাট আকবরের বাহিনীর হাতে হিমু পরাস্ত হন।

১৭৯৫ - বাংলা নাটকের প্রথম বিজ্ঞাপন প্রকাশিত হয় ‘ক্যালকাটা গেজেট’ পত্রিকায়।

১৯০২ - গহরজানের গান দিয়ে কলকাতায় এশিয়ার প্রথম রেকর্ডিং শুরু হয়।

১৯১১ - ইতালি তুরস্কের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এবং ত্রিপোলি দখল করে নেয়।

১৯৪৫ - কলাম্বিয়া জাতিসংঘে যোগদান করে।

১৯৭৫ - বাংলাদেশের রাষ্ট্রপতি খন্দকার মোশতাক পদচ্যুত হন।

১৯৯৩ - ফ্রান্স, জার্মানি ও বেলজিয়াম ন্যাটোর বিকল্প ইউরোপীয় বাহিনী ইউরো কর্পস গঠন করে।

১৯৯৬ - পাকিস্তানের প্রেসিডেন্ট ফারুক আহমেদ খান লেঘারি বেনজির ভুট্টোর সরকারকে বরখাস্ত করেন এবং পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলি ভেঙে দেন।

২০০২ - যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট বুশের রিপাবলিকান পার্টি বিজয় লাভ করে।

জন্ম:

১২৭১ - মাহমুদ ঘাযান, তিনি ছিলেন মঙ্গোল শাসক।

১৮৫৪ - পল সাবায়টিয়ার, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি রসায়নবিদ।

১৮৭০ - চিত্তরঞ্জন দাশ, তিনি ছিলেন বাঙালি আইনজীবী ও রাজনীতিবিদ।

১৮৮৫ - উইল ডুরান্ট, তিনি ছিলেন আমেরিকান ইতিহাসবিদ, দার্শনিক ও লেখক।

১৮৮৮ - লোকগীতি সংগ্রাহক ও কবি আশুতোষ চৌধুরী।

১৯০১ - এডি পেন্টার, তিনি ছিলেন বিখ্যাত ইংরেজ ক্রিকেটার।

১৯২০ - ডগলাস নর্থ, তিনি নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান অর্থনীতিবিদ ও অধ্যাপক।

১৯৩৬ - উয়ে সিলার, তিনি প্রখ্যাত জার্মান ফুটবলার।

১৯৪৮ - উইলিয়াম ড্যানিয়েল ফিলিপ্স, তিনি নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান পদার্থবিদ ও অধ্যাপক।

১৯৫৪ - জেফ্রি স্যাক্স, তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের একজন বিশিষ্ট উন্নয়ন অর্থনীতিবিদ।

১৯৫৫ - ভারতের সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক করণ থাপার।

১৯৫৯ - ব্রায়ান এডামস, তিনি একজন কানাডীয় গায়ক, গিটারবাদক ও গীতিকার।

১৯৬৪ - আবেদি পেলে, তিনি সাবেক ঘানার প্রখ্যাত ফুটবলার।

১৯৭৪ - অ্যাঞ্জেলা নাথালিয়া গসসোও, তিনি জার্মান গায়ক ও গীতিকার।

১৯৭৯ - ডেভিড সুয়ায, তিনি হন্ডুরাসের ফুটবলার।

১৯৮৩ - মাইক হাঙ্কে, তিনি জার্মান ফুটবলার।

মৃত্যু:

১৩৭০ - ক্যাসিমির তৃতীয় গ্রেট, তিনি ছিলেন পোলিশ রাজা।

১৮৭৯ - জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল, তিনি ছিলেন স্কটল্যান্ডীয় গাণিতিক পদার্থবিজ্ঞানী।

১৯১৫ - ভারতীয় জাতীয় কংগ্রেসের অন্যতম প্রতিষ্ঠাতা স্যার ফিরোজ শাহ মেহতার ইন্তেকাল।

১৯৩০ - খিস্টিয়ান ইজক্মান, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ডাচ চিকিৎসক ও রোগবিদ্যাবিৎ।

১৯৪৪ - আলেক্সিস কাররেল, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি সার্জন ও জীববিজ্ঞানী।

১৯৫৫ - মরিস উট্রিল উটরিল, তিনি ছিলেন ফরাসি চিত্রশিল্পী।

১৯৬০ - কোটনা ম্যাক সেনেট, কানাডিয়ান বংশোদ্ভূত আমেরিকান অভিনেতা, পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।

১৯৭৪ - অহীন্দ্র চৌধুরী, তিনি ছিলেন বাঙালি অভিনেতা।

১৯৭৫ - এডওয়ার্ড লাউরি টাটম, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান জেনেটিসিস্ট ও অধ্যাপক।

১৯৮২ - ফরাসি চলচ্চিত্রকার জাক তাতি।

১৯৯৫ - ইসরাইলের প্রধানমন্ত্রী আইজাক রবিন নিহত হন।

২০০৬ - ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে আল দুজাইল ট্রায়ালে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়।

২০০৭ - নিল্স লিয়েডহল্ম, তিনি ছিলেন সুইডিশ ফুটবলার ও ম্যানেজার।

২০১১ - ভুপেন হাজারিকা, তিনি ছিলেন স্বনামধন্য ভারতীয় কন্ঠ সঙ্গীত শিল্পী।

১৫ নভেম্বর ঘটে যাওয়া নানান ঘটনা

আজ রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ● ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ ● ৪ জমাদিউস সানি ১৪৪৮।

ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে প্রয়োজন সচেতনতা

বর্তমান বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য সমস্যা হলো ডায়াবেটিস। পরিবর্তিত জীবনযাত্রার সঙ্গে অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, শারীরিক পরিশ্রমের

১৪ নভেম্বর ঘটে যাওয়া নানান ঘটনা

আজ শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ● ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ ● ৩ জমাদিউস সানি ১৪৪৮।

এআই সম্ভাবনা ও প্রেক্ষাপটে বাংলাদেশ বইয়ের মোড়ক উন্মোচন

কৃত্রিম বুদ্ধিমত্তার এই যুগে বাংলাদেশ কোথায় দাঁড়িয়ে আছে, আগামী দিনে এর সম্ভাবনা কী এবং চ্যালেঞ্জগুলো
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার বাতাস আজ ‘খুবই অস্বাস্থ্যকর’, দূষণে শীর্ষে লাহোর

বাংলাদেশকে হতাশায় ডুবিয়ে সাফের ফাইনালে পাকিস্তান

নেতানিয়াহুর ঐক্য সরকার গঠনের আহ্বান ধাপ্পাবাজি বললেন আইজেনকোট

অর্ধশতাধিক কারখানায় ছুটি, ৭টি অনির্দিষ্টকালের জন্য বন্ধ

রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রামের সেই এসপি গ্রেফতার

হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে দুটি তেল ট্যাংকারে আগুন

গাজীপুরে কাজে ফিরছেন পোশাকশ্রমিকেরা, মাঠে ২৫ প্লাটুন আইনশৃঙ্খলা বাহিনী

১৫ নভেম্বর ঘটে যাওয়া নানান ঘটনা

যেভাবে মোবাইলে দেখবেন বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ

‘খুলনায় সন্ত্রাসের অভয়ারণ্যের পেছনে সরকারের ব্যর্থতা’

অসুস্থতার কারণে বাংলাদেশে আসতে পারেননি মাওলানা মাহমুদ মাদানী

মিয়ানমারে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ১২

বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতীয় মসজিদে জুমার খুতবা দেবেন মুফতি তাকি উসমানি

মসজিদের ইমাম-মুয়াজ্জিন ও খতিবদের সরকারি ভাতার আওতায় আনা হবে

তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে শামা ওবায়েদের সাক্ষা‌ৎ

রেকর্ড ৮ প্রবাসী ফুটবলারকে নিয়ে সেমিফাইনালে নামছে বাংলাদেশ

সাইয়েদ আরশাদ মাদানির সুস্থতার জন্য দোয়া চাইলেন মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া 

বাংলাদেশ-সিঙ্গাপুর যুক্ত হচ্ছে প্যারিস চুক্তির কার্বন বাজারে 

সীমান্ত পেরিয়ে বাড়ছে সংঘবদ্ধ অপরাধ, প্রতিরোধে প্রয়োজন বৈশ্বিক ঐক্য