ই-পেপার সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২

ঢাকাসহ দেশের ৪ অঞ্চলে ঝোড়ো বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত

আমার বার্তা অনলাইন:
২৭ মার্চ ২০২৬, ০৯:৪১

ঢাকাসহ দেশের মোট চারটি অঞ্চলে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে দুপুরের মধ্যে। শুক্রবার (২৭ মার্চ) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে দুপুর ১টা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে জানানো হয়েছে এ তথ্য।

আবহাওয়াবিদ হাফিজুর রহমানের সই করা ওই পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দুপুর ১টার মধ্যে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

এ অবস্থায় এসব এলাকার অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে ১ নম্বর পুনঃ ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

অন্যদিকে গতকাল রাতে আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সারাদেশের সম্ভাব্য পূর্বাভাসে জানানো হয়েছে, আজ সন্ধ্যা ৬টার মধ্যে ঢাকা, রংপুর, খুলনা ও সিলেট বিভাগের দু–এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়ার সঙ্গে বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর দেশের অন্যান্য অঞ্চলে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্কই থাকতে পারে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আমার বার্তা/এমই

জলবায়ু ঝুঁকিতে উপকূল : নারীদের জন্য সমন্বিত পথরেখা

জলবায়ু পরিবর্তনের প্রভাবে সৃষ্ট লবণাক্ততা ও অন্যান্য ঝুঁকিতে দেশের উপকূলীয় অঞ্চলের নারীরা বহুমুখী সংকটে পড়ছেন।

দেশের বিভিন্ন অঞ্চলে ঝড় ও শিলাবৃষ্টির আভাস, কমতে পারে তাপপ্রবাহ

সারাদেশে চলমান মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ কিছুটা প্রশমিত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। আগামী পাঁচদিনে

রাজধানীসহ ১৫ জেলায় হতে পারে বজ্রবৃষ্টি, নদীবন্দরে সতর্কতা

রাজধানী ঢাকাসহ দেশের ১৫টি জেলায় দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই

৬ বিভাগে আজ বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে গরম

দেশের ছয়টি বিভাগে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ (শুক্রবার) সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টায়
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাছখড়িয়া উচ্চ বিদ্যালয়ে এসএসসি বিদায় ও সংবর্ধনা

শাহজালাল বিমানবন্দরে যাত্রীর লাগেজ থেকে ১২০ কেজি ওষুধ জব্দ

আগামী ৮ এপ্রিল খুলছে নাসা মেইনল্যান্ড গার্মেন্টস: শ্রমমন্ত্রী

একই বিমানে মরিশাসে যাচ্ছেন বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী

স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রযুক্তি ব্যবহারের কোনো বিকল্প নেই: প্রধানমন্ত্রী

মোবাইল-ইন্টারনেট ব্যাংকিংয়ে কারসাজি ঠেকাতে সরকারের ৭ পদক্ষেপ

প্রত্যেক নাগরিকের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: রাষ্ট্রপতি

এমপির দাবি জামায়াতে ৪০% নারী, এনজিওকর্মীরা বললেন একজনকেও তো দেখি না

সংসদে ‘ভোটার তালিকা সংশোধন বিল ২০২৬’ পাস

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু

জলবায়ু ঝুঁকিতে উপকূল : নারীদের জন্য সমন্বিত পথরেখা

সংবিধান জনবান্ধব করতে সব দলের ঐক্যমত্য চায় সরকার

মশার কীটনাশকের সমন্বিত ব্যবহার একাধিক ল্যাবে পরীক্ষা করবে ডিএনসিসি

গুচ্ছের ‘বি’ ইউনিটে প্রথম ব্রাহ্মণবাড়িয়ার মিজানুর রহমান

প্রথম একনেক সভায় ৪৮৩ কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন

সুষ্ঠু-নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতে মাদ্রাসা বোর্ডের কঠোর অবস্থান

বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত, পাল্টা ধরে আনা হলো ভারতীয় কৃষককে

সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিলবোর্ডের বাতিও ৭টার মধ্যে বন্ধের নির্দেশ

ইউরোপের দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারে গুরুত্ব প্রধানমন্ত্রীর

জনশক্তি রপ্তানিতে বাংলাদেশ হবে পৃথিবীর রোল মডেল: মাহাদী আমিন