ই-পেপার বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২

ইবির নবনির্বাচিত কর্মকর্তা সমিতির দায়িত্ব গ্রহণ

ইবি প্রতিনিধি:
০৮ এপ্রিল ২০২৬, ১৬:৫৬

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) নবনির্বাচিত কর্মকর্তা সমিতির কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর করেছে সদ্য বিদায়ী কমিটি। বুধবার ( ৮ এপ্রিল) বেলা সাড়ে ১২ দিকে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসন ভবনের দ্বিতীয়তলায় কর্মকর্তা সমিতির অফিস কক্ষে দায়িত্ব হস্তান্তর ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় নবনির্বাচিত সভাপতি আব্দুল মঈদ বাবুল ও সাধারণ সম্পাদক তোজাম্মেল হক তোজামের নিকট দায়িত্ব হস্তান্তর করেন সদ্য বিদায়ী ভারপ্রাপ্ত সভাপতি বাবুল হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালিদ হাসান মুকুট।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন, নবনির্বাচিত সহ-সভাপতি ও মেডিক্যাল সেন্টারের উপ-রেজিস্ট্রার ইয়ারুল ইসলাম ও এস্টেট অফিসের উপ-রেজিস্ট্রার ড. ওয়াহীদুজ্জামান, যুগ্ম-সম্পাদক ও ট্রেজারার অফিসের উপ- পরিচালক মোহাম্মদ আলী জিন্নাহ, কোষাধ্যক্ষ ও আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের উপ-রেজিস্ট্রার জাহিদুল ইসলাম, প্রচার ও দপ্তর সম্পাদক ও পরিবহন অফিসের উপ-রেজিস্ট্রার আরিফ হোসেন, সাংস্কৃতিক সাহিত্য-পত্রিকা-ক্রীড়া সম্পাদক ও বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের জুনিয়র লাইব্রেরিয়ান আব্দুর রাজ্জাক এবং মহিলা বিষয়ক সম্পাদক ও অর্থ ও হিসাব বিভাগের উপ -পরিচালক সুলতানা পারভীন।

এছাড়া সদস্য শহিদুল ইসলাম শহিদ, আবু জাফর আদম, জাহাঙ্গীর আলম, সাইদুর রহমান, আমিরুল ইসলাম ও জাকির হোসেন জাকির উপস্থিত ছিলেন।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক তোজাম্মেল হক তোজাম বলেন, ‘আমি আশা করি আপনারা সবাই সহযোগিতা করবেন। আপনাদের সহযোগিতা মোতাবেক কর্মকর্তা সমিতির যে সকল দাবিদাওয়া আছে আমরা নিয়মতান্ত্রিকভাবে সেগুলো প্রশাসনের নিকট তুলে ধরবো।’

নবনির্বাচিত সভাপতি আব্দুল মঈদ বাবুল বলেন, আমি প্রথমেই কৃতজ্ঞতা জানাই সেই ৪৮৩ জন কর্মকর্তাকে, যাঁদের মূল্যবান ভোটে আমি আজ এই সম্মানজনক দায়িত্ব পেয়েছি। বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন নির্বাচন না হওয়ায় কর্মকর্তাদের অনেক ন্যায্য দাবি অপূর্ণ রয়ে গেছে। আমি একা কোনো সিদ্ধান্ত না নিয়ে সিনিয়র কর্মকর্তা, দপ্তর প্রধান এবং বিভিন্ন পরিষদের অভিজ্ঞ সদস্যদের সাথে মতবিনিময় করে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই।’

তিনি আরও বলেন, ‘আমাদের ১৫ জন নির্বাচিত প্রতিনিধির একার পক্ষে কোনো দাবি আদায় করা সম্ভব নয়, যদি না আপনারা ৪৮৩ জন কর্মকর্তা আমাদের পাশে ঐক্যবদ্ধভাবে দাঁড়ান। কর্মকর্তা সমিতিকে আমি সবসময় রাজনীতির ঊর্ধ্বে রাখতে চাই; এখানে কোনো প্রকার দলীয়করণ বা হিংসা-বিদ্বেষের স্থান হবে না। আমরা সব ভেদাভেদ ভুলে কর্মকর্তাদের অধিকার আদায়ে কাজ করে যাব।’

উল্লেখ্য, গত ৪ এপ্রিল কর্মকর্তা সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে মঈদ বাবুল-তোজাম পরিষদ সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৪টি পদে এবং একটি পদে রিপু-লতিফ পরিষদ নির্বাচিত হন।

আমার বার্তা/সাব্বির আহমেদ/এমই

প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ ফেসবুক পোস্ট, ইবিতে তদন্তে কমিটি

"ইসলামী বিশ্ববিদ্যালয় পরিবার" নামে একটি ফেসবুক গ্রুপে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক

অটোপাসের দাবিতে উত্তাল জাতীয় বিশ্ববিদ্যালয়: উপাচার্যের গাড়ি ভাঙচুর

অটোপাসের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের হাতে ফের হামলার শিকার হয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ

যুব কর্মসংস্থান ও প্রবৃদ্ধি নিয়ে ঢাবিতে ইকনোমিকস সামিট শুরু

তরুণদের কর্মসংস্থান ও টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির চ্যালেঞ্জ মোকাবিলায় রূপরেখা খুঁজতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শুরু হয়েছে

ইবিতে শিক্ষিকা হত্যা: মৌন মিছিলে ন্যায়বিচারের দাবি ও শিক্ষক শিক্ষার্থীদের শোক

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডের বিচার ও জড়িত সকল
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাহজালালের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী যুক্তরাজ্য

তেল বরাদ্দে অনিয়ম, যমুনার এজিএম (সেলস) সাময়িক বরখাস্ত

একদিনে হাম ও হামের উপসর্গে ১০ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

রপ্তানি উন্নয়ন তহবিল ৫ বিলিয়ন ডলারে উন্নীত করার আশ্বাস গভর্নরের

বিশ্বে মোট ইলিশ উৎপাদনের প্রায় ৭০-৮০ শতাংশই বাংলাদেশে: প্রতিমন্ত্রী

ভারত-বাংলাদেশের সামরিক সম্পর্ক সুদৃঢ় করতে দুই দেশের আলোচনা

ইলিশের উৎপাদন আরও বাড়ানোর উপায় খুঁজতে বিজ্ঞানীদের গবেষণার আহ্বান

ঢামেকে চিকিৎসকদের সঙ্গে ঢাবি শিক্ষার্থীদের হাতাহাতি, সেবা বন্ধ

ক্লিয়ারেন্স পেলে বাংলাদেশের উদ্দেশ্যে রওয়ানা দেবে লাখ টন তেলবাহী জাহাজ

সায়েদাবাদ বাস টার্মিনাল এলাকায় অপসারণ হবে ২৪০ অবৈধ কাউন্টার

পয়লা বৈশাখে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করবে ডিএমপি

ঋতুপর্ণাদের সাফে নেই পাকিস্তান, নিশ্চিত নয় হামজাদের ভেন্যু

আগামী ৩ দিন বিঘ্নিত হতে পারে ইন্টারনেট সেবা

বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও শক্তিশালী করার অঙ্গীকার: জয়শঙ্কর

ক্রিকেটাররা বিশ্বকাপ খেলতে চেয়েছিলেন- স্বীকার করলেন আসিফ নজরুল

কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন-অফলাইন ক্লাস চালু হতে পারে: শিক্ষামন্ত্রী

ইবির নবনির্বাচিত কর্মকর্তা সমিতির দায়িত্ব গ্রহণ

আন্দোলনকারীদের দায়মুক্তি দিয়ে জুলাই গণঅভ্যুত্থান বিল পাস

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের শোচনীয় পরাজয় ঘটেছে : রাশিয়া

আ.লীগের কার্যক্রম নিষিদ্ধে বিল পাস: সময় চেয়েও সুযোগ পাননি বিরোধীদলীয় নেতা