ই-পেপার বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২

কঠোর নিয়ম বাতিলের দাবিতে শাহবাগে এসএসসি পরীক্ষার্থীদের জমায়েতের চেষ্টা

আমার বার্তা অনলাইন
০৮ এপ্রিল ২০২৬, ১৪:১৭

এসএসসি পরীক্ষায় অতিরিক্ত কঠোর নিয়ম ও অপ্রয়োজনীয় আইন প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ করতে কিছু শিক্ষার্থীর জমায়েত ভণ্ডুল করে দিয়েছে পুলিশ। বুধবার (৮ এপ্রিল) বেলা ১১টার দিকে রাজধানীর শাহবাগে জড়ো হওয়ার চেষ্টা করে তারা। পরে পুলিশ তাদের সেখান থেকে সরিয়ে দেয়।

প্রত্যক্ষদর্শী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রে জানা গেছে, পূর্বঘোষণা অনুযায়ী শাহবাগের ‘৩৬ জুলাই’ স্মৃতি স্তম্ভের নিচে এসএসসি পরীক্ষার্থীরা বিক্ষোভ মিছিলের উদ্দেশ্যে জমায়েতের চেষ্টা করে। পরে পুলিশ এবং উপস্থিত অন্যান্য সংস্থার সদস্যরা তাদের সেখান থেকে সরিয়ে দেয়। পরে তারা কিছুক্ষণ বিক্ষিপ্তভাবে ঘোরাফেরা করে দুপুর ১২টা ৫ মিনিটের দিকে সায়েন্সল্যাবের দিকে চলে যায়। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শুরু থেকেই সতর্ক অবস্থানে ছিল পুলিশ।

নাম প্রকাশ না করার শর্তে দায়িত্বপালন করা এক পুলিশ কর্মকর্তা জানান, শিক্ষার্থীদের এই জমায়েত ও মিছিলের প্রচেষ্টার বিষয়ে আগাম তথ্য ছিলো। তবে তেমন কোন নির্ভরযোগ্য তথ্যও ছিলো না। সেজন্য আগে থেকেই নজরদারিতে রাখা হয়েছিল। সে অনুযায়ী পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, গত কয়েকদিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকের বিভিন্ন গ্রুপে আন্দোলনের বিষয়ে পোস্ট দেখা গেছে। তবে কারা এই আন্দোলন পরিচালনা করছেন সেটি জানা যায়নি।

ঢামেকে চিকিৎসকদের সঙ্গে ঢাবি শিক্ষার্থীদের হাতাহাতি, সেবা বন্ধ

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতাহাতির ঘটনা ঘটেছে।

সায়েদাবাদ বাস টার্মিনাল এলাকায় অপসারণ হবে ২৪০ অবৈধ কাউন্টার

রাজধানীর সায়েদাবাদ আন্তঃজেলা বাস টার্মিনাল এলাকায় সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা ও যানজট নিরসনে বড় ধরনের

টিউলিপসহ ২ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা বিচারের জন্য বদলি

রাজধানীর গুলশান-২ এলাকায় অবৈধভাবে একটি ফ্ল্যাট গ্রহণের অভিযোগে শেখ রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও

সায়েদাবাদে ৩০ মিনিটের মধ্যে অবৈধ কাউন্টার সরিয়ে নেওয়ার নির্দেশ

রাজধানীর সায়েদাবাদ এলাকায় থাকা সব অবৈধ বাস কাউন্টারগুলোকে ৩০ মিনিটের মধ্যে সরিয়ে নিতে নির্দেশ দিয়েছে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাহজালালের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী যুক্তরাজ্য

তেল বরাদ্দে অনিয়ম, যমুনার এজিএম (সেলস) সাময়িক বরখাস্ত

একদিনে হাম ও হামের উপসর্গে ১০ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

রপ্তানি উন্নয়ন তহবিল ৫ বিলিয়ন ডলারে উন্নীত করার আশ্বাস গভর্নরের

বিশ্বে মোট ইলিশ উৎপাদনের প্রায় ৭০-৮০ শতাংশই বাংলাদেশে: প্রতিমন্ত্রী

ভারত-বাংলাদেশের সামরিক সম্পর্ক সুদৃঢ় করতে দুই দেশের আলোচনা

ইলিশের উৎপাদন আরও বাড়ানোর উপায় খুঁজতে বিজ্ঞানীদের গবেষণার আহ্বান

ঢামেকে চিকিৎসকদের সঙ্গে ঢাবি শিক্ষার্থীদের হাতাহাতি, সেবা বন্ধ

ক্লিয়ারেন্স পেলে বাংলাদেশের উদ্দেশ্যে রওয়ানা দেবে লাখ টন তেলবাহী জাহাজ

সায়েদাবাদ বাস টার্মিনাল এলাকায় অপসারণ হবে ২৪০ অবৈধ কাউন্টার

পয়লা বৈশাখে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করবে ডিএমপি

ঋতুপর্ণাদের সাফে নেই পাকিস্তান, নিশ্চিত নয় হামজাদের ভেন্যু

আগামী ৩ দিন বিঘ্নিত হতে পারে ইন্টারনেট সেবা

বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও শক্তিশালী করার অঙ্গীকার: জয়শঙ্কর

ক্রিকেটাররা বিশ্বকাপ খেলতে চেয়েছিলেন- স্বীকার করলেন আসিফ নজরুল

কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন-অফলাইন ক্লাস চালু হতে পারে: শিক্ষামন্ত্রী

ইবির নবনির্বাচিত কর্মকর্তা সমিতির দায়িত্ব গ্রহণ

আন্দোলনকারীদের দায়মুক্তি দিয়ে জুলাই গণঅভ্যুত্থান বিল পাস

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের শোচনীয় পরাজয় ঘটেছে : রাশিয়া

আ.লীগের কার্যক্রম নিষিদ্ধে বিল পাস: সময় চেয়েও সুযোগ পাননি বিরোধীদলীয় নেতা