ই-পেপার মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩

বাকৃবিতে নবগঠিত ভেটেরিনারি স্কুলের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

বাকৃবি সংবাদদাতা:
০৭ জুলাই ২০২৬, ১৫:৪১

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) স্কুল অব ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড অ্যানিমেল হাজবেন্ড্রি অনুষদে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ জুলাই) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম মিলনায়তন কক্ষে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়েছে।

নবগঠিত স্কুল অব ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড অ্যানিমেল হাজবেন্ড্রি-এর প্রতিষ্ঠাকালীন ডিন, বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য, ডিন পরিষদের আহ্বায়ক ও ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. বাহানুর রহমানের ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং সহ-সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন অ্যানিমেল হাজবেন্ড্রি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রকিবুল ইসলাম খান। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতির মহাসচিব, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) সদস্য অধ্যাপক এএসএম গোলাম হাফিজ কেনেডি এবং বাকৃবির ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক। এছাড়া ভেটেরিনারি অনুষদের আটটি এবং পশুপালন অনুষদের পাঁচটি বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও নবাগত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ওরিয়েন্টেশন অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, পাঠক্রম, গবেষণা, সহশিক্ষা কার্যক্রম, পরীক্ষাপদ্ধতি, শৃঙ্খলা ও ক্যাম্পাস জীবনের বিভিন্ন দিক সম্পর্কে ধারণা দেওয়া হয়। একই সঙ্গে তাদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়।

অধ্যাপক এএসএম গোলাম হাফিজ কেনেডি তার বক্তব্যে বলেন, কৃষি খাতের প্রতি মাননীয় প্রধানমন্ত্রীর গভীর আগ্রহ ও সুদূরপ্রসারী দৃষ্টিভঙ্গি অত্যন্ত প্রশংসনীয়। বিগত ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত ওনার সাথে মাঠপর্যায়ে বিভিন্ন কৃষি কর্মসূচিতে কাজ করার সুবাদে ওনার এই আন্তরিকতা আমি খুব কাছ থেকে দেখেছি।মাননীয় প্রধানমন্ত্রীর এই কৃষি-দর্শনের সুযোগ আমাদের লুফে নিতে হবে। কৃষি ও প্রাণিসম্পদ খাতের উন্নয়ন নিয়ে ওনার বিশেষ সদিচ্ছা রয়েছে। আপনাদের প্রাতিষ্ঠানিক যেকোনো সমস্যা বা গুরুত্বপূর্ণ প্রস্তাব যদি যথাযথ উপায়ে ওনার কানে পৌঁছানো যায়, তবে উনি অবশ্যই তার ইতিবাচক সমাধান করবেন।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, মেধার বিকাশ ও জীবন গড়ার জন্য এই বিশ্ববিদ্যালয় জীবনই সর্বোত্তম সময়। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় আপনাদের সেই অনন্য সুযোগ করে দিয়েছে। এখানে যেমন মানসম্মত শিক্ষা ও গবেষণার চমৎকার পরিবেশ রয়েছে, তেমনই রয়েছে অসাধারণ প্রাকৃতিক আবহ যা সচরাচর শহুরে বিশ্ববিদ্যালয়গুলোতে দেখা যায় না। দেশ-বিদেশে খ্যাতিসম্পন্ন এখানকার দক্ষ শিক্ষক মণ্ডলী আমাদের অন্যতম বড় গর্বের জায়গা।

সহ-সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. মো. রকিবুল ইসলাম খান বলেন, বিশ্ববিদ্যালয়ে যে শারীরিক চর্চার সুযোগ আছে, সেগুলো পুরোপুরি ব্যবহার করো। সুস্থ না থাকলে পড়াশোনা করে বড় অফিসার হলেও লাভ নেই। পুকুরে সাঁতার কাটো, ব্যায়াম করো। মনের ব্যায়ামের জন্য কালচারাল অনুষ্ঠানে অংশ নাও। মোবাইলের কালচার ছেড়ে বাস্তব আনন্দের কালচার গড়ে তোলো। তোমরা ভালো খেলোয়াড়, ভালো সাংস্কৃতিক কর্মী, ভালো ছাত্র এবং সর্বোপরি ভালো মানুষ হয়ে উঠো। তোমাদের পথচলা সুন্দর ও সার্থক হোক।

সমাপনী বক্তব্যে সভাপতির অধ্যাপক ড. মো. বাহানুর রহমান বলেন, আমাদের প্রায় ১৯টি ডিপার্টমেন্টের সর্বমোট ২০০ জন শিক্ষকের প্রত্যক্ষ নির্দেশনায় তোমরা এই ডিগ্রি অর্জন করতে যাচ্ছ। এত বড় এবং বহুমুখী শিক্ষা কাঠামোর কারণেই এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশে ও বিদেশে সব প্রতিযোগিতায় সবসময় শ্রেষ্ঠত্ব প্রমাণ করে আসছে।

আজ যে ‘স্কুল অফ ভেটেরিনারি সাইন্স অ্যান্ড অ্যানিমেল হাজবেন্ড্রি’র যাত্রা শুরু হলো, তার একজন গর্বিত ছাত্র হিসেবে তোমরা দেশ ও পরিবারের কল্যাণে কাজ করবে, এটাই প্রত্যাশা। মনে রাখবে, সাময়িক আবেগ দিয়ে নয়, বরং কঠোর পরিশ্রম ও নিয়মিত অধ্যাবসায়ের মাধ্যমেই জীবনে সফল হওয়া যায়।

তিনি আরও বলেন, আজ প্রথম দিন থেকেই তোমাদের ক্লাস, উপস্থিতি এবং পরীক্ষার মূল্যায়ন শুরু হয়ে যাচ্ছে। তাই প্রতিটি দিনকে কাজে লাগিয়ে তোমাদের ভবিষ্যৎ গড়ার পথকে সুগম করতে হবে। বিশ্ববিদ্যালয় জীবনে পড়াশোনার পাশাপাশি উন্নত চরিত্র ও সৌজন্যবোধ বজায় রাখা অত্যন্ত জরুরি। তোমাদের আচার-আচরণ ও মার্জিত ভাষা যেন অনন্য হয়। ক্যাম্পাসে সৌহার্দ্যের পরিবেশ বজায় রাখতে তোমরা সকল সহপাঠী মিলেমিশে চমৎকার বন্ধু হয়ে উঠবে। একই সাথে, নিজের কিংবা অন্য অনুষদের সকল শিক্ষক এবং সিনিয়র ভাইদের প্রতি সর্বদা শ্রদ্ধা ও বিনয় প্রদর্শন করবে। মনে রাখবে, বিনয়ই মানুষকে সমাজে বড় করে তোলে।

আমার বার্তা/জয় মন্ডল/এমই

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অবদান অনস্বীকার্য

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলন-সংগ্রামে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অবদান অনস্বীকার্য। এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে

বেরোবিতে শহীদ আবু সাঈদের নামে হল নির্মাণের ঘোষণা উপাচার্যের

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের স্মৃতি সংরক্ষণে তার নামে

সরকার উৎখাতের পরিকল্পনার অভিযোগ, বিশ্ববিদ্যালয় শিক্ষক সাময়িক বরখাস্ত

টেলিগ্রাম গ্রুপে নিষিদ্ধঘোষিত একটি দলের শীর্ষ নেতাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে অংশ নিয়ে বর্তমান সরকারকে উৎখাতের

শিখায় স্মরণ,গানে দ্রোহ জুলাই শহিদদের প্রতি কুবি ছাত্রশক্তির শ্রদ্ধাঞ্জলি

জুলাই বিপ্লবের শহিদদের আত্মত্যাগকে শ্রদ্ধাভরে স্মরণ এবং তাঁদের স্মৃতিকে অম্লান রাখার প্রত্যয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি)
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পানির নিচে রেললাইন, আটকে আছে কক্সবাজারগামী ‘পর্যটক এক্সপ্রেস’

সায়েদাবাদ টার্মিনালকে ৪ মাসে কাঁচপুরে সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকৃত অপরাধীদের বিচার নিশ্চিতে ৪৪ স্টেট ডিফেন্স আইনজীবী নিয়োগ

চিকিৎসকের কাছে যাওয়ার পথে পিকআপের ধাক্কায় প্রাণ গেল মা-শিশুর

ভঙ্গুর অর্থনীতি সামাল দেওয়াই সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ: তথ্যমন্ত্রী

বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্তের ঘোষণা

কোস্ট গার্ডের অভিযানে টেকনাফে দেশীয় আগ্নেয়াস্ত্র ও গান পাউডার উদ্ধার

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা চাইলেন বিরোধীদলীয় নেতা

ডিএসসিসিতে ‘ক্লিন কেয়ার’ অ্যাপ চালু, দ্রুত মিলবে বর্জ্য সমস্যার সমাধান

আঞ্চলিক সহযোগিতাকে এগিয়ে নিতে বিমসটেককে গুরুত্ব দেয় বাংলাদেশ

জাতিসংঘ শান্তিমিশনে বাংলাদেশের অংশগ্রহণ আরো জোরদার করার আহ্বান

বৈরী আবহাওয়ায় শাহ আমানতে নামতে পারেনি তিন ফ্লাইট, যাত্রায় দেরি

অকালেই চলে গেলেন আফগানিস্তানের পেসার শাপুর জাদরান

খাগড়াছড়ি-রাঙামাটি সড়কের একাধিক স্থানে হাঁটুপানি, বন্ধ যানবাহন চলাচল

বাকৃবিতে নবগঠিত ভেটেরিনারি স্কুলের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইউক্রেনে রুশ বাহিনীর বড় হামলায় কমপক্ষে ২৮ জন নিহত

শিশু অপহরণের পর হত্যা: তিনজনের মৃত্যুদণ্ড, ২ জনের যাবজ্জীবন

বাংলাদেশে উৎপাদিত ক্যান্সারের ওষুধ কিনতে আগ্রহী কয়েকটি দেশ

হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হিসেবে যোগ দিলেন ফারুক আহমেদ

তরুণদের স্বাস্থ্য উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে হবে: ডা. জুবাইদা রহমান