ই-পেপার মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩

ইউক্রেনে রুশ বাহিনীর বড় হামলায় কমপক্ষে ২৮ জন নিহত

আমার বার্তা অনলাইন:
০৭ জুলাই ২০২৬, ১৫:৩৯

ইউক্রেনের রাজধানী কিয়েভ, জাপোরিজ্জিয়ার দক্ষিণাঞ্চল এবং রাশিয়ার সীমান্তবর্তী সুমি অঞ্চলে সোমবার ভোরের দিকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রুশ বাহিনী। এতে এই তিন অঞ্চলে নিহত হয়েছেন মোট ২৮ জন।

ইউক্রেনের সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, নিহত ২৮ জনের মধ্যে ১৮ জন রাজধানী কিয়েভ এবং ৬ জন কিয়েভের সংলগ্ন উপশহর/শহরতলী এলাকাগুলোর বাসিন্দা ছিলেন। আর জাপোরিজ্জিয়ার দক্ষিণপূর্বাঞ্চল এবং সুমি প্রদেশে ২ জন করে নিহত হয়েছেন।

আর ইউক্রেনের বিমান বাহিনীর কর্মকর্তারা রয়টার্সকে জানিয়েছেন, সোমবার ভোরের দিকে কিয়েভ ও তার আশপাশের এলাকা, দক্ষিণপূর্ব জাপোরিজ্জিয়া এবং সুমি প্রদেশ লক্ষ্য করে মোট ২৩টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ৩৭টি ক্রুজ ও অন্যান্য ক্ষেপণাস্ত্র এবং ৩৫১টি বিস্ফোরকবাহী লাদেন ড্রোন নিক্ষেপ করেছে রুশ বাহিনী। সেগুলোর মধ্যে ৩৭টি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ৩৫১টি ড্রোনের ৯০ শতাংশকে আটকাতে পারলেও বাকি ১০ শতাংশ ড্রোন এবং ২৩টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের কোনোটিকে আটকানো যায়নি।

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা এক বার্তায় ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইহর ক্লাইমেঙ্কো বলেছেন, রুশ বাহিনীর সোমবারের হামলায় রাজধানী কিয়েভের অন্তত ৩০টি বহুতল আবাসিক ভবন প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং সেসব ভবনে উদ্ধারকাজ চলছে। ভবিষ্যতে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা জানিয়েছেন তিনি।

এদিকে হামলার পর এক ভিডিওবার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি দেশের অভ্যন্তরে এয়ার ডিফেন্স সিস্টেম এবং দূরপাল্লার প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির জন্য যুক্তরাষ্ট্রের কাছে অনুমতি চেয়েছেন।

ভিডিওবার্তায় তিনি বলেছেন, ইউক্রেনের অস্ত্রাগারে এয়ার ডিফেন্স সিস্টেমই একমাত্র অস্ত্র যা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে পারে, যার উচ্চ গতি এবং খাড়া গতিপথের কারণে সেগুলোকে থামানো কঠিন।

জেলেনস্কি বলেন, “এটা একেবারেই অযৌক্তিক যে, আধুনিক বিশ্বে, ব্যালিস্টিক সন্ত্রাস থেকে মানুষকে রক্ষা করার জন্য প্রয়োজনীয় মাত্রায় এর উৎপাদন এখনও বাড়ানো হয়নি।”

“এয়ার ডিফেন্স সিস্টেম এবং প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় প্রযুক্তিগত জ্ঞান ইউক্রেনের আছে। যুক্তরাষ্ট্র যদি লাইসেন্স প্রদান করে, তাহলে আমাদের উৎপাদন শুধু ইউক্রেনকে রক্ষা করার জন্যই নয়, বরং প্রয়োজনে সহযোগী দেশগুলোকে সহায়তা করার জন্যও যথেষ্ট হবে”, ভিডিওবার্তায় বলেছেন জেলেনস্কি। - সূত্র : রয়টার্স

আমার বার্তা/এমই

পৃথিবীর বাসযোগ্যতা সূচকে ১৭৩ শহরের মধ্যে ঢাকা ১৭১তম

বিশ্বের বাসযোগ্য শহরের নতুন তালিকা প্রকাশ করেছে ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট (ইআইইউ)। এই তালিকায় বসবাসের সবচেয়ে

লাখ লাখ মানুষের উপস্থিতিতে কোমে খামেনির জানাজা সম্পন্ন

ইরানের কোম শহরে দেশটির সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা অনুষ্ঠিত হয়েছে। এতে লাখ

শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সক্ষমতা বৃদ্ধির আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

জাতিসংঘের বৈশ্বিক শান্তি রক্ষা মিশনে বাংলাদেশের অবদানকে আরও জোরদার করা এবং ফ্রন্টলাইনে নিয়োজিত শান্তিরক্ষীদের সক্ষমতা

ফিলিস্তিনিদের জন্য যার মায়া নেই, সে মানুষই নয়: মিসর কোচ হোসাম

ফিফা বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে শেষ ষোলোর ম্যাচের আগের সংবাদ সম্মেলনে ফুটবলের পাশাপাশি ফিলিস্তিনের গাজা উপত্যকার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পানির নিচে রেললাইন, আটকে আছে কক্সবাজারগামী ‘পর্যটক এক্সপ্রেস’

সায়েদাবাদ টার্মিনালকে ৪ মাসে কাঁচপুরে সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকৃত অপরাধীদের বিচার নিশ্চিতে ৪৪ স্টেট ডিফেন্স আইনজীবী নিয়োগ

চিকিৎসকের কাছে যাওয়ার পথে পিকআপের ধাক্কায় প্রাণ গেল মা-শিশুর

ভঙ্গুর অর্থনীতি সামাল দেওয়াই সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ: তথ্যমন্ত্রী

বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্তের ঘোষণা

কোস্ট গার্ডের অভিযানে টেকনাফে দেশীয় আগ্নেয়াস্ত্র ও গান পাউডার উদ্ধার

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা চাইলেন বিরোধীদলীয় নেতা

ডিএসসিসিতে ‘ক্লিন কেয়ার’ অ্যাপ চালু, দ্রুত মিলবে বর্জ্য সমস্যার সমাধান

আঞ্চলিক সহযোগিতাকে এগিয়ে নিতে বিমসটেককে গুরুত্ব দেয় বাংলাদেশ

জাতিসংঘ শান্তিমিশনে বাংলাদেশের অংশগ্রহণ আরো জোরদার করার আহ্বান

বৈরী আবহাওয়ায় শাহ আমানতে নামতে পারেনি তিন ফ্লাইট, যাত্রায় দেরি

অকালেই চলে গেলেন আফগানিস্তানের পেসার শাপুর জাদরান

খাগড়াছড়ি-রাঙামাটি সড়কের একাধিক স্থানে হাঁটুপানি, বন্ধ যানবাহন চলাচল

বাকৃবিতে নবগঠিত ভেটেরিনারি স্কুলের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইউক্রেনে রুশ বাহিনীর বড় হামলায় কমপক্ষে ২৮ জন নিহত

শিশু অপহরণের পর হত্যা: তিনজনের মৃত্যুদণ্ড, ২ জনের যাবজ্জীবন

বাংলাদেশে উৎপাদিত ক্যান্সারের ওষুধ কিনতে আগ্রহী কয়েকটি দেশ

হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হিসেবে যোগ দিলেন ফারুক আহমেদ

তরুণদের স্বাস্থ্য উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে হবে: ডা. জুবাইদা রহমান