ই-পেপার শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩

স্টামফোর্ড ইউনিভার্সিটিতে অ্যাডমিশন ফেয়ার সামার-২০২৬ শুরু

আমার বার্তা অনলাইন:
১৪ জুলাই ২০২৬, ১৬:৩০

স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশে শুরু হয়েছে অ্যাডমিশন ফেয়ার সামার-২০২৬। পাঁচটি অনুষদের অধীনে ১৪টি বিভাগে ২৯টি স্নাতক ও স্নাতকোত্তর প্রোগ্রামে অ্যাডমিশন ফেয়ার উপলক্ষ্যে ভর্তি নিচ্ছে স্টামফোর্ড ইউনিভার্সিটি। অ্যাডমিশন ফেয়ার সামার-২০২৬ চলাকালে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা পাবে অ্যাডমিশন ফি’র ওপরে ৫০ শতাংশ ডিসকাউন্ট এবং ফ্রি অ্যাডমিশন ফরম।

অ্যাডমিশন ফেয়ার সামার-২০২৬ শুভ উদ্বোধন করেন স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের বোর্ড অব ট্রাস্টিজ চেয়ারম্যান অধ্যাপক ড. ফারাহনাজ ফিরোজ।

এ সময় আরও উপস্থিত ছিলেন— স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. শরীফ নাফে আস্-সাবের, ট্রেজারার অধ্যাপক ড. মো. জিয়াউল হাসান, প্রক্টর ও অধ্যাপক ড. মৃত্যুঞ্জয় আচার্য্য, রেজিস্ট্রার মুহাম্মাদ আবদুল মতিন, অ্যাডমিশন ফেয়ারের কনভেনর ও বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আহমদ কামরুজ্জামান মজুমদার, অর্থ বিভাগের পরিচালক মোহাম্মদ মোতাহের হোসেন, জনসংযোগ ডিভিশনের প্রধান প্রদীপ্ত মোবারক ও অ্যাডমিশন বিভাগের প্রধান (ভারপ্রাপ্ত) আশিক মাহমুদ। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও কর্মকর্তা-কর্মচারীরা।

ভর্তির জন্য সরাসরি যোগাযোগ করতে পারেন স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের অ্যাডমিশন অফিস (৫১ সিদ্ধেশ্বরী রোড, রমনা, ঢাকা ক্যাম্পাসে)। পাশাপাশি ভর্তি তথ্য জানার জন্য এবং অনলাইনে ভর্তির আবেদন করতে স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের ওয়েবসাইট www.stamforduniversity.edu.bd ভিজিট করতে পারেন এবং ০৯৬১৩-৬২২৬২২ এই নম্বরে সরাসরি ভর্তি অফিসের সঙ্গে যোগাযোগ করতে পারেন।

গবেষণা ও কর্মমুখী শিক্ষা প্রদান, নির্মাণাধীন স্থায়ী ক্যাম্পাস, (স্বল্প পরিসরে ক্লাস শুরু হয়েছে) আধুনিক ও ডিজিটালাইজড ক্লাসরুম, ফ্রি ইন্টারনেটের সুব্যবস্থা, উন্নতমানের ল্যাব, স্টুডেন্ট জোন, প্লে গ্রাউন্ড, সমৃদ্ধ লাইব্রেরি ও আন্তর্জাতিক মানের গ্র্যাজুয়েট তৈরির মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়টি জনপ্রিয়তার শীর্ষে দেশি-বিদেশি শিক্ষার্থীদের কাছে।

অ্যাডমিশন ফেয়ার সামার ২০২৬-এ ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা উন্নত এবং বিশ্বমানের ক্যারিয়ার গড়ার লক্ষ্যে স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশে নিম্নোক্ত আধুনিক, যুগোপযোগী ও গবেষণাধর্মী প্রোগ্রামগুলোতে ভর্তি হতে পারেন।

প্রোগ্রামগুলো হলো— ব্যাচেলর অব আর্কিটেকচার, বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, বিএসসি ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, বিএসসি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, এমএসসি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, মাস্টার ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন, ব্যাচেলর অব এনভায়রনমেন্টাল সায়েন্স, এমএসসি ইন এনভায়রনমেন্টাল সায়েন্স, বিএসসি ইন মাইক্রোবায়োলজি, এমএস ইন মাইক্রোবায়োলজি, ব্যাচেলর অব ফার্মেসি, মাস্টার অব ফার্মেসি, ব্যাচেলর অব ল, মাস্টার অব ল, ব্যাচেলর অব সায়েন্স ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন।

মাস্টার অব সায়েন্স ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ব্যাচেলর অব আর্টস ইন ইংলিশ, মাস্টার অব আর্টস ইন ইংলিশ, মাস্টার অব আর্টস ইন ইংলিশ (প্রিলিমিনারি ও ফাইনাল), বিএসএস ইন ইকোনমিকস, এমএসএস ইন ইকোনমিকস, বিএসএস ইন জার্নালিজম ফর ইলেকট্রনিক অ্যান্ড প্রিন্ট মিডিয়া, এমএসএস ইন জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ, ব্যাচেলর অব আর্টস ইন ফিল্ম অ্যান্ড মিডিয়া, মাস্টার অব আর্টস ইন ফিল্ম অ্যান্ড মিডিয়া, ব্যাচেলর অব পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, মাস্টার অব পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন।

এছাড়া ইউজিসির অনুমোদিত প্রোগ্রাম থিয়েটার স্টাডিজ, অ্যাপ্লাইড নিউট্রিশন অ্যান্ড ফুড টেকনোলজি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি, স্টামফোর্ড ইনস্টিটিউট অন অ্যাডিকশন অ্যান্ড রিহ্যাবিলিটেশনের অধীনে মাস্টার অব অ্যাডিকশন অ্যান্ড রিহ্যাবিলিটেশন স্টাডিজ প্রোগ্রামটি চালু করা হচ্ছে। এছাড়া, জাপানি ল্যাংগুয়েজ কোর্স, স্পোকেন ইংলিশ কোর্স, ইন্ট্রোডাকশন অব ইংলিশ অ্যান্ড বাংলা (বিদেশি শিক্ষার্থীদের জন্য) কোর্স এবং আইইএলটিএস কোর্সে ভর্তি নিচ্ছে এই ইউনিভার্সিটি।

ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে শতভাগ পর্যন্ত স্কলারশিপের সুযোগ দিচ্ছে স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ।

আমার বার্তা/এমই

আবু সাঈদরা প্রতিদিন জন্ম নেন না, যুগে একজনই আসেন: প্রতিমন্ত্রী ফরহাদ

পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, ‘আবু সাঈদরা প্রতিদিন জন্মগ্রহণ করেন না, যুগে যুগে

ইবির নতুন হলে আবাসন বঞ্চিত চার বিভাগের শিক্ষার্থীরা

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শুরু হয়েছে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের চূড়ান্ত ভর্তি কার্যক্রম। এতে বিশ্ববিদ্যালয়ের নয়টি

কুবির ছাত্র পরামর্শক দপ্তরে নতুন পরিচালক ড. মোহাম্মদ জুলহাস উদ্দিন 

​কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের নতুন পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন রসায়ন বিভাগের

কুবিতে নারী শিক্ষার্থীদের জন্য 'অরুণিমা কর্নার' নির্মাণের উদ্যোগ: কুবি উপাচার্য

জুলাই আন্দোলনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নারী শিক্ষার্থীদের ভূমিকা স্মরণীয় করে রাখতে তাদের জন্য 'অরুণিমা' নামের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ ফাইনালে ১১ রেকর্ডের সামনে লিওনেল মেসি

বন্যাদুর্গতদের সহায়তায় সরকারি-বেসরকারি উদ্যোগ অব্যাহত

বাংলাদেশের উন্নয়ন অভিজ্ঞতা বৈশ্বিক পরিসরে তুলে ধরবে ইউএনএফপিএ

ভারতে যাত্রা শুরু প্রথম হাইড্রোজেনচালিত ট্রেনের, উদ্বোধন করলেন মোদি

হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩

নির্দিষ্ট সময়ে খাবার না খেলে শরীরে যেসব সমস্যা দেখা দেয়

ইন্টারনেটে ব্যক্তিগত তথ্য ফাঁস, রাউটার হ্যাক হয়েছে বুঝবেন ৩ লক্ষণে

বিশ্ববাজারে সোনার দামে বড় পতন, দেশে ভরি কত?

তোপের মুখে আর্জেন্টাইন তারকার গোল উদযাপনের ছবি সরিয়ে নিলো চেলসি

ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলায় আবারও ঊর্ধ্বমুখী তেলের দাম

লঘুচাপ এখন আরও শক্তিশালী, বৃষ্টি নিয়ে যা জানা গেল

ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪০১, মামলা ৫০

পাশার দান উল্টে দিয়ে নবম ব্যালন ডি’অর জয়ের পথে মেসি

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

বিশ্বকাপ ট্রফির পাশাপাশি নতুন যে পুরস্কার পাবে চ্যাম্পিয়নরা

ভিসানীতি কঠোর হচ্ছে : বিদেশি শিক্ষার্থীদের চূড়ান্ত নোটিশ যুক্তরাষ্ট্রের

খুলনায় সাংবাদিকদের ওপর গুলিবর্ষণ গণমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত: টিআইবি

মে মাসে ক্রেডিট কার্ডে লেনদেন ৪২৮৮ কোটি টাকা, খরচ বেড়েছে ১১ শতাংশ

২০২০ সালের মার্কিন নির্বাচনে হস্তক্ষেপ করেছে চীন: ট্রাম্প

মঞ্চে সারজিস-পাটওয়ারী, ‘জয়বাংলা’ বলে বক্তব্য শেষ করলেন এনসিপি নেতা