ই-পেপার শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩

ইবির নতুন হলে আবাসন বঞ্চিত চার বিভাগের শিক্ষার্থীরা

সাব্বির আহমেদ, ইবি:
১৫ জুলাই ২০২৬, ১৪:৩১

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শুরু হয়েছে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের চূড়ান্ত ভর্তি কার্যক্রম। এতে বিশ্ববিদ্যালয়ের নয়টি হলে শিক্ষার্থীদের আবাসন বরাদ্দ দেওয়া হয়েছে। তবে প্রথমবারের মতো নবনির্মিত শহীদ আবরার ফাহাদ হলের একটি ব্লকে ৪০০ আসনে নবীন শিক্ষার্থীদের আবাসন বরাদ্দ দেওয়া হলেও স্বতন্ত্র ডি ইউনিটের চার বিভাগের শিক্ষার্থীদের আবাসন দেওয় হয়নি। এতে ক্ষোভ প্রকাশ করেছেন সুবিধা বঞ্চিত শিক্ষর্থীরা। তবে বঞ্চিত শিক্ষার্থীদের নতুন করে আবাসন বরাদ্দের আশ্বাস দিয়েছে প্রশাসন।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের স্বতন্ত্র ‘ডি’ ইউনিটের অধীন আল-কুরআন, আল-হাদিস ও দাওয়াহ এবং কলা অনুষদের আরবি ভাষা ও সাহিত্য বিভাগের ৩৩০ শিক্ষার্থীর ১ম মেধা তালিকার ভর্তি কার্যক্রম শেষ হয়েছে ১০-১২ মে। এসময় তাদের বিশ্ববিদ্যালয়ের পুরাতন আটটি হলে আবাসন বরাদ্দ দেওয়া হয়। এদিকে গত ৮ জুলাই নবনির্মিত শহীদ আবরার ফাহাদ হলে নবীন শিক্ষার্থীদের আসন বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। ফলে গুচ্ছভুক্ত ২০২৫-২৬ বর্ষের শিক্ষার্থীদের ভতি কার্যক্রম ৮-১৬ জুলাই শুরু হলে তাদের পুরাতন আটটি হলসহ নবনির্মিত হলেও আসন বরাদ্দ দেওয়া হয়। ফলে ঐ হলে আসন বরাদ্দ থেকে বঞ্চিত হয় ডি ইউনিটে ভর্তি হওয়া শিক্ষার্থীরা। এতে বঞ্চিত নবীন শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে।

ডি ইউনিটের নবীন শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, আমাদের ভর্তির সময় নবনির্মিত হলের কাজ অসম্পূর্ণ থাকায় আসন বরাদ্দ দেওয়া হয়নি বলে জানায় বিভাগ। কিন্তু মাত্র দেড় মাস পরেই অন্যান্য বিভাগের নবীন শিক্ষার্থীদের একই হলে আসন বরাদ্দ দেওয়া হয়েছে। আমরা বৈষম্যের শিকার হয়েছি। আমাদেরও নতুন হলে আবাসন বরাদ্দ দেওয়ার দাবি জানাই।

ধর্মতত্ত্ব অনুষদের ডিন অধ্যাপক ড. সেকেন্দার আলী বলেন, ডি ইউনিট বিশ্ববিদ্যালয়ের একটি স্বতন্ত্র ইউনিট। আমাদের ভর্তি কার্যক্রম নতুন সিদ্ধান্তের আগেই শেষ হয়েছে। তবে বিষয়টি আমরা প্রশাসনকে জানিয়েছি।

প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. জালাল উদ্দিন বলেন, ধর্মতত্ত্ব অনুষদের তিনটি এবং আরবি বিভাগের ভর্তি কার্যক্রম আগেই শেষ হওয়ায় কোনো শিক্ষার্থীই শহীদ আবরার ফাহাদ হলে সিট বরাদ্দ পায়নি। বর্তমান প্রশাসন নতুন হলের একটি ব্লকে শিক্ষার্থীদের আসন বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত নেয়। তবে বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে তারা সিদ্ধান্ত নিবেন।

উপাচার্য অধ্যাপক ড. এ.কে.এম. মতিনুর রহমান বলেন, ডি ইউনিটভুক্ত চারটি বিভাগের শিক্ষার্থীদের জন্য শহীদ আবরার ফাহাদ হলে প্রাথমিকভাবে ১০০ জনের আসন বরাদ্দ দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। এসব শিক্ষার্থীদের অন্য হলে পরিশোধিত ফি যাতে নতুন হলে স্বয়ংক্রিয়ভাবে স্থানান্তর করা যায় সে বিষয়ে আইসিটি সেলের পরিচালককে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে।

আমার বার্তা/এমই

আবু সাঈদরা প্রতিদিন জন্ম নেন না, যুগে একজনই আসেন: প্রতিমন্ত্রী ফরহাদ

পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, ‘আবু সাঈদরা প্রতিদিন জন্মগ্রহণ করেন না, যুগে যুগে

কুবির ছাত্র পরামর্শক দপ্তরে নতুন পরিচালক ড. মোহাম্মদ জুলহাস উদ্দিন 

​কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের নতুন পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন রসায়ন বিভাগের

স্টামফোর্ড ইউনিভার্সিটিতে অ্যাডমিশন ফেয়ার সামার-২০২৬ শুরু

স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশে শুরু হয়েছে অ্যাডমিশন ফেয়ার সামার-২০২৬। পাঁচটি অনুষদের অধীনে ১৪টি বিভাগে ২৯টি স্নাতক

কুবিতে নারী শিক্ষার্থীদের জন্য 'অরুণিমা কর্নার' নির্মাণের উদ্যোগ: কুবি উপাচার্য

জুলাই আন্দোলনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নারী শিক্ষার্থীদের ভূমিকা স্মরণীয় করে রাখতে তাদের জন্য 'অরুণিমা' নামের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ ফাইনালে ১১ রেকর্ডের সামনে লিওনেল মেসি

বন্যাদুর্গতদের সহায়তায় সরকারি-বেসরকারি উদ্যোগ অব্যাহত

বাংলাদেশের উন্নয়ন অভিজ্ঞতা বৈশ্বিক পরিসরে তুলে ধরবে ইউএনএফপিএ

ভারতে যাত্রা শুরু প্রথম হাইড্রোজেনচালিত ট্রেনের, উদ্বোধন করলেন মোদি

হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩

নির্দিষ্ট সময়ে খাবার না খেলে শরীরে যেসব সমস্যা দেখা দেয়

ইন্টারনেটে ব্যক্তিগত তথ্য ফাঁস, রাউটার হ্যাক হয়েছে বুঝবেন ৩ লক্ষণে

বিশ্ববাজারে সোনার দামে বড় পতন, দেশে ভরি কত?

তোপের মুখে আর্জেন্টাইন তারকার গোল উদযাপনের ছবি সরিয়ে নিলো চেলসি

ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলায় আবারও ঊর্ধ্বমুখী তেলের দাম

লঘুচাপ এখন আরও শক্তিশালী, বৃষ্টি নিয়ে যা জানা গেল

ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪০১, মামলা ৫০

পাশার দান উল্টে দিয়ে নবম ব্যালন ডি’অর জয়ের পথে মেসি

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

বিশ্বকাপ ট্রফির পাশাপাশি নতুন যে পুরস্কার পাবে চ্যাম্পিয়নরা

ভিসানীতি কঠোর হচ্ছে : বিদেশি শিক্ষার্থীদের চূড়ান্ত নোটিশ যুক্তরাষ্ট্রের

খুলনায় সাংবাদিকদের ওপর গুলিবর্ষণ গণমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত: টিআইবি

মে মাসে ক্রেডিট কার্ডে লেনদেন ৪২৮৮ কোটি টাকা, খরচ বেড়েছে ১১ শতাংশ

২০২০ সালের মার্কিন নির্বাচনে হস্তক্ষেপ করেছে চীন: ট্রাম্প

মঞ্চে সারজিস-পাটওয়ারী, ‘জয়বাংলা’ বলে বক্তব্য শেষ করলেন এনসিপি নেতা