ই-পেপার শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২

শাহজালালে কোটি টাকার সোনা ও বিদেশি মুদ্রাসহ ধরা হজ কাফেলার মোয়াল্লেম

আমার বার্তা অনলাইন
১০ এপ্রিল ২০২৬, ১৫:১৩

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৫০০ গ্রাম সোনা ও বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ ধরা পড়েছেন মফিদুল ইসলাম (৪৩) নামে হজ কাফেলার এক মোয়াল্লেম। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য প্রায় কোটি টাকা বলে জানা গেছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে বিমানবন্দরের আগমনী ক্যানোপি ২-এর খোলা কার পার্কিং থেকে তাকে গ্রেপ্তার করে এয়ারপোর্ট আর্মড পুলিশ।

গ্রেপ্তারকালে তার কাছ থেকে ৮৩ লাখ ৮৪ হাজার ৮৮০ টাকা মূল্যের ৪৯৯.১ গ্রাম সোনা এবং ৯ হাজার মার্কিন ডলার, ৮ হাজার ৫০১ সৌদি রিয়াল, ১ হাজার ৮০০ মিসরীয় পাউন্ড, ১৫০ রোমানিয়ান লিউ এবং ৮০ হাজার ১১৭ টাকা উদ্ধার করা হয় বলে জানিয়েছে পলিশ।

হজ কাফেলার মোয়াল্লেম মফিদুল ইসলাম খুলনা জেলার লবণচরা থানার বাসিন্দা।

এয়ারপোর্ট আর্মড পুলিশ জানিয়েছে, মফিদুল ইসলাম ওমরাহ হজ কাফেলার মোয়াল্লেম হিসেবে আজ এসভি-৮০৮ ফ্লাইটে সৌদি আরব থেকে সকাল ১০টা ৫০ মিনিটে বিমানবন্দরে অবতরণ করেন।

গোপন তথ্যের ভিত্তিতে, কার পার্কিং এলাকা থেকে পুলিশ তাকে আটক করতে গেলে পালানোর চেষ্টা করেন তিনি। পরে এপিবিএন অফিসে আটক করে নিয়ে তল্লাশি করা হয়। এসময় তার কাছ থেকে বিপুল পরিমাণ সোনা ও বিদেশি মুদ্রা পাওয়া যায়।

মফিদুল ইসলামকে জিজ্ঞাসাবাদের বরাতে এপিবিএন জানিয়েছে, উদ্ধার স্বর্ণালংকারসমূহ বিভিন্ন দেশ থেকে অজ্ঞাতনামা যাত্রীদের মাধ্যমে শুল্ক ফাকি দিয়ে অবৈধভাবে বাংলাদেশে এনেছে। মফিদুল দীর্ঘদিন বিমানবন্দরে সোনা চোরাচালান সিন্ডিকেটের সঙ্গে জড়িত এবং রিসিভার হিসেবে কাজ করে আসছিলেন বলে জানা যায়।

এ ঘটনায় তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের পুলিশ সুপার মোহাম্মদ রেজাউল কবির বলেন, বিমানবন্দর এলাকায় চোরাচালান রোধ ও অন্যান্য অপরাধ দমনে এয়ারপোর্ট এপিবিএন বরাবরের মতোই সক্রিয় ভূমিকা পালন করছে। সোনা ও মাদক চোরাচালানের অপতৎপরতা রোধে এয়ারপোর্ট এপিবিএন বদ্ধপরিকর। বিমানবন্দর ব্যবহার করে যেকোনো চোরাচালান রোধে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।

আমার বার্তা/জেএইচ

রাজধানীর তুরাগে বস্তিতে আগুন, কাজ করছে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

রাজধানীর তুরাগের রানাভোলা এলাকায় আব্দুর রহমান হাই স্কুলের পাশের একটি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন

সায়েদাবাদে ৫০টি অবৈধ বাস কাউন্টার সিলগালা করেছে ডিএসসিসি

রাজধানীর সায়েদাবাদ আন্তঃজেলা বাস টার্মিনাল এলাকার সড়কে শৃঙ্খলা ও যানজট নিরসনে উচ্ছেদ অভিযান চালিয়েছে ঢাকা

ট‍্যুরিজম মালয়েশিয়া ও হেলথকেয়ার ট্রাভেল কাউন্সিলের নেটওয়ার্কিং ডিনার অনুষ্ঠিত 

ট‍্যুরিজম মালয়েশিয়া ও মালয়েশিয়ার হেলথকেয়ার ট্রাভেল কাউন্সিল এর যৌথ আয়োজনে ঢাকায় অনুষ্ঠিত হয়েছে “ট‍্যুরিজম মালয়েশিয়া

বিমানের টয়লেটে ১৮ কেজি স্বর্ণ: পাইলট-ক্রু-যাত্রী সবার তথ্য তলব

দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের শৌচাগার থেকে প্রায় ১৮ কেজি স্বর্ণ উদ্ধারের ঘটনায়
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বর্তমান সময় চ্যালেঞ্জ ও সম্ভাবনার যুগ: আইসিএবি’র ২২তম সমাবর্তনে তথ্যমন্ত্রী

আওয়ামী আমলে গুণগত উন্নয়ন না হওয়ায় অর্থনীতি বিপর্যস্ত: সেলিম জাহান

জুলাইয়ের প্রতিটি ঘটনার নিরপেক্ষ বিচার নিশ্চিতের আশ্বাস চিফ প্রসিকিউটরের

বিচার বিভাগ নিয়ে অধ্যাদেশ বাতিলের ফল ভালো হবে না: মাসদার হোসেন

ইরানের জব্দকৃত সম্পদ ছাড়তে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র: রয়টার্স

মেধা-মননশীলতায় বিশ্বে বাংলাদেশের মর্যাদা বাড়ানোর আহ্বান আইজিপির

ইরান-যুক্তরাষ্ট্র গঠনমূলক আলোচনা করবে, আশা ইসহাক দারের

মোজতবা খামেনির মুখমণ্ডল বিকৃত হয়েছে, হারিয়েছেন পা: রয়টার্স

অবৈধভাবে ৫০ হাজার লিটার তেল মজুত, জরিমানা সাড়ে ৩ লাখ টাকা

ব্রাজিলের কাছে ৩ গোলে হারল আর্জেন্টিনা, ম্যাচ শেষে হাতাহাতি

ভারত-বাংলাদেশের সাংস্কৃতিক সম্পর্ক গভীর ও ঐতিহ্যবাহী: হাইকমিশনার

রেশমের হারানো গৌরব ফিরিয়ে আনতে সচেষ্ট সরকার : প্রতিমন্ত্রী

চট্টগ্রামে ফিশিং ট্রলারে মিললো ৫ লাখ ইয়াবা, ৯ কারবারি গ্রেপ্তার

হরমুজ থেকে ইরানকে টোল তুলতে দেওয়া হবে না, ফের সতর্কবার্তা ট্রাম্পের

রেশম গোটা দেশের সম্পদ, আমাদের ঐতিহ্য: পাটপ্রতিমন্ত্রী

এসএসসি পরীক্ষায় লোডশেডিং রোধে বিশেষ চিঠি দেবেন শিক্ষামন্ত্রী

বাংলাদেশসহ ১৭ দেশে পুনরায় ফ্লাইট চালু করল এয়ার অ্যারাবিয়া

সৈয়দপুরে হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে আনা হবে ঢাকায়

১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক

ইরানে অস্ত্র পাঠানোর প্রস্তুতি নিচ্ছে চীন, দাবি মার্কিন গোয়েন্দাদের