ই-পেপার শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩

ডিএমপি গুলশান বিভাগ কর্তৃক “নববর্ষ প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট” আয়োজন

আমার বার্তা অনলাইন:
১৬ এপ্রিল ২০২৬, ১৯:৩৫

"সুস্থ থাকতে খেলাধুলা করি, মাদক বর্জন করে সুন্দর সমাজ গড়ি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গুলশান বিভাগ কর্তৃক মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে ১লা বৈশাখ, ১৪৩৩ উপলক্ষে সাততলা ও বড়াইল এলাকা কেন্দ্রিক বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে চেয়ারম্যানবাড়ি মাঠ, বনানীতে দিনব্যাপী “নববর্ষ প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট” এর আয়োজন করা হয়েছে।

উক্ত টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম, জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাসার সুমন, বাংলাদেশ জাতীয় দলের সাবেক কৃতি ক্রিকেটার মোহাম্মদ রফিক, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ওয়ানডে খেলোয়াড় হাসিবুল হোসেন শান্ত, এবং অন‍্যান‍্য গণ‍্যমান‍্য মিডিয়া ও রাজনৈতিক ব্যক্তিত্বগণ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ডিএমপি গুলশান বিভাগের উপ কমিশনার এম তানভীর আহমেদ।

অনুষ্ঠানের আয়োজন সম্পর্কে জানতে চাইলে ডিসি তানভীর বলেন, মাদক আমাদের সমাজ ও দেশের জন্য শত্রু। আমরা দিন দিন খেলাধুলা বিমুখ হওয়ার ফলে তরুণ প্রজন্ম ধীরে ধীরে মাদকাসক্ত হয়ে পড়ছে। সবাইকে সচেতন করতে ডিএমপি গুলশান বিভাগের এই উদ্যোগ।

চমৎকার আয়োজনের এই নববর্ষ প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট এলাকার আপামর জন সাধারণ উপভোগ করে। সবশেষে বিজয়ী টিএন্ডটি বয়েজ স্কুলের খেলোয়াড়দের হাতে অতিথিরা পুরস্কার তুলে দেন।

আমার বার্তা/এমই

রাজধানীর মোহাম্মদপুরে ৩ দিনের ব‍্যবধানে ফের খুন

  রাজধানীর মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকায় পূর্ব শত্রুতার জেরে আসাদুল হক উরফে লম্বু আসাদুল (২৮) নামে এক

বনানীতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট

রাজধানীর ব্যস্ততম বনানী এলাকায় একটি ১১তলা ভবনে আগুন লেগেছে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে

সরকার ফুটপাতের ব্যবসায়ীদের লাইসেন্স দেবে: ডিএসসিসি প্রশাসক

সড়কের ফুটপাত ব্যবহার যেন অনুপযোগী হয়ে না পড়ে, সেজন্য তালিকা করে ফুটপাতের ব্যবসায়ীদের সরকার লাইসেন্স

মগবাজারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস দুর্ঘটনায় ৮ শিক্ষার্থী আহত

রাজধানীর মগবাজারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীবাহী একটি বাস দুর্ঘটনার শিকার হয়েছে। এ ঘটনায় বাসে থাকা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৮ যাত্রীর সবাই নিহত

কক্সবাজার সীমান্তে দুস্থদের বিনামূল্যে চিকিৎসা দিলো বিজিবি

বাজারে অকটেন সরবরাহ ২৫% বাড়ানোর পরিকল্পনা বিপিসির

রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি পেল বাংলাদেশ

মুক্তিযুদ্ধের ৫৬ বছরেও প্রত্যাশিত অগ্রগতি অর্জন করা যায়নি: ফখরুল

হরমুজ নিয়ে ৪০ দেশের বৈঠক ডাকল যুক্তরাজ্য-ফ্রান্স

ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় ৩ ঘোড়াসহ দুইজন নিহত

নিউজিল্যান্ডের বিপক্ষেও উন্নতির কথা জানালেন সিমন্স

নরসিংদীতে অভিযান চালিয়ে ৯ হাজার লিটার তেল জব্দ

যুদ্ধের প্রভাবে উৎপাদন ব্যয় বৃদ্ধি, চীনের বৃহত্তম বাণিজ্য মেলায় উদ্বেগ

টি-টোয়েন্টি বিশ্বকাপে ফিক্সিংয়ের গুরুতর অভিযোগ, তদন্তে নামল আইসিসি

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন শুরুর অনুমতি

১০ মিনিটে তৈরি করুন আফগানি চিকেন কাবাব মালাইকারি

ঢাকাসহ দেশের সব বিভাগে ঝড়ো বৃষ্টির আভাস

ভূমি দখলের মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন

ইউটিউবে চাইলেই এখন বন্ধ করা যাবে ‘শর্টস’ ফিচার

দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে এখন: প্রতিমন্ত্রী

হরমুজ থেকে মাইন অপসারণে নতুন যে যুদ্ধজাহাজ ব্যবহার করছে যুক্তরাষ্ট্র

ভেনেজুয়েলার সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন করলো আইএমএফ ও বিশ্বব্যাংক

জুলাই সনদকে পাশ কাটিয়ে যাওয়ার কোনো সুযোগ দেওয়া হবে না: এটিএম আজহার