ই-পেপার শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩

বাংলাদেশ ইনসিওরেন্স একাডেমিতে ব্যাংকাস্যুরেন্স বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

জ. ই. বুলবুল:
১৬ এপ্রিল ২০২৬, ১৮:৪৪

বাংলাদেশ ইনসিওরেন্স একাডেমি (BIA)-এর উদ্যোগে ‘How Bancassurance Can Strengthen Bangladesh’s Insurance Market Growth’ শীর্ষক সেমিনার বৃহস্পতিবার (১৬ এপ্রিল) একাডেমির সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক। একাডেমির পরিচালক (অতিরিক্ত সচিব) মো: জাকির হোসেন চৌধুরী সভাপতিত্ব করেন অনুষ্ঠানে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (IDRA)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো: ফজলুল হক এবং অতিরিক্ত সচিব মো: সাঈদ কুতুব।

সেমিনারে মডারেটর ছিলেন একাডেমির একাডেমিক কমিটির চেয়ারম্যান ড. মোহাম্মদ সোহরাব উদ্দিন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রগতি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো: জালালুল আজিম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়-এর ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের অধ্যাপক ড. হাসিনা শেখ।

বক্তারা বাংলাদেশে বীমা খাতের প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে ব্যাংকিং চ্যানেলের ব্যবহার, অর্থাৎ ব্যাংকাস্যুরেন্সের গুরুত্ব ও কৌশলগত দিক তুলে ধরেন। তারা বলেন, সঠিক বাস্তবায়ন নিশ্চিত হলে ব্যাংকাস্যুরেন্স দেশের বীমা বাজার সম্প্রসারণ এবং সাধারণ মানুষের দোরগোড়ায় বীমা সেবা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সেমিনারে দেশের বিভিন্ন বীমা কোম্পানির শতাধিক উর্ধ্বতন কর্মকর্তা অংশগ্রহণ করেন। আয়োজকরা জানান, বাংলাদেশে ব্যাংকাস্যুরেন্সের চ্যালেঞ্জ, সম্ভাবনা এবং এ বিষয়ে সচেতনতা ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে।

আমার বার্তা/এমই

বাজারে অকটেন সরবরাহ ২৫% বাড়ানোর পরিকল্পনা বিপিসির

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির জেরে দেশের জ্বালানি খাতে অস্থিরতা কমছেই না। পাম্পগুলোতে যানবাহনের দীর্ঘ সারি কমার

ভেনেজুয়েলার সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন করলো আইএমএফ ও বিশ্বব্যাংক

ভেনেজুয়েলার সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপনের ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এবং বিশ্বব্যাংক।  ২০১৯ সালে বিতর্কিত প্রেসিডেন্ট

টানা দ্বিতীয় সপ্তাহে মার্কিন ডলারের পতন

ইরান যুদ্ধ পরিস্থিতি ঘিরে শান্তির সম্ভাবনা জোরদার হওয়ায় আন্তর্জাতিক বাজারে টানা দ্বিতীয় সপ্তাহের মতো দুর্বলতার

চার জাহাজে আসছে আরও ১ লাখ ৪১ হাজার টন ডিজেল

চার জাহাজে করে আরও ১ লাখ ৪১ হাজার টন ডিজেল আসছে দেশে। এর মধ্যে তিনটি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৮ যাত্রীর সবাই নিহত

কক্সবাজার সীমান্তে দুস্থদের বিনামূল্যে চিকিৎসা দিলো বিজিবি

বাজারে অকটেন সরবরাহ ২৫% বাড়ানোর পরিকল্পনা বিপিসির

রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি পেল বাংলাদেশ

মুক্তিযুদ্ধের ৫৬ বছরেও প্রত্যাশিত অগ্রগতি অর্জন করা যায়নি: ফখরুল

হরমুজ নিয়ে ৪০ দেশের বৈঠক ডাকল যুক্তরাজ্য-ফ্রান্স

ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় ৩ ঘোড়াসহ দুইজন নিহত

নিউজিল্যান্ডের বিপক্ষেও উন্নতির কথা জানালেন সিমন্স

নরসিংদীতে অভিযান চালিয়ে ৯ হাজার লিটার তেল জব্দ

যুদ্ধের প্রভাবে উৎপাদন ব্যয় বৃদ্ধি, চীনের বৃহত্তম বাণিজ্য মেলায় উদ্বেগ

টি-টোয়েন্টি বিশ্বকাপে ফিক্সিংয়ের গুরুতর অভিযোগ, তদন্তে নামল আইসিসি

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন শুরুর অনুমতি

১০ মিনিটে তৈরি করুন আফগানি চিকেন কাবাব মালাইকারি

ঢাকাসহ দেশের সব বিভাগে ঝড়ো বৃষ্টির আভাস

ভূমি দখলের মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন

ইউটিউবে চাইলেই এখন বন্ধ করা যাবে ‘শর্টস’ ফিচার

দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে এখন: প্রতিমন্ত্রী

হরমুজ থেকে মাইন অপসারণে নতুন যে যুদ্ধজাহাজ ব্যবহার করছে যুক্তরাষ্ট্র

ভেনেজুয়েলার সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন করলো আইএমএফ ও বিশ্বব্যাংক

জুলাই সনদকে পাশ কাটিয়ে যাওয়ার কোনো সুযোগ দেওয়া হবে না: এটিএম আজহার