ই-পেপার রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩

ম্যাগনেট দিয়ে গ্যাস চুরি: আলিজান স্টীল ইন্ডাস্ট্রির সংযোগ বিচ্ছিন্ন

আমার বার্তা অনলাইন:
১০ মে ২০২৬, ১৯:২৫

মিটার ইনডেক্সে ম্যাগনেট ব্যবহার করে অবৈধভাবে গ্যাস চুরির দায়ে রাজধানীর শ্যামপুর-কদমতলী শিল্প এলাকার ‘মেসার্স আলিজান স্টীল ইন্ডাস্ট্রি-২’-এর গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। রোববার (১০ মে) নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় তিতাস গ্যাসের সংশ্লিষ্ট জোন এই সংযোগটি বিচ্ছিন্ন করে।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গত ৯ মে ভোরে মেট্রো ঢাকা বিক্রয় বিভাগ-১ এর আওতাধীন ওই ক্যাপটিভ পাওয়ার গ্রাহকের কারখানায় ভিজিল্যান্স ডিভিশন বিশেষ অভিযান চালায়। অভিযানকারী দল সেখানে পৌঁছে ৩টি জেনারেটর চালু অবস্থায় দেখলেও আরএমএস রুমটি তালাবদ্ধ পায়। দরজার গ্রিলের বাইর থেকে দেখা যায়, মিটারের ইনডেক্সের ওপর কালো টেপ দিয়ে একটি ম্যাগনেট বসানো হয়েছে, যা মিটারের স্বাভাবিক রিডিং বাধাগ্রস্ত করে গ্যাস চুরিতে সহায়তা করছিল।

অভিযান চলাকালে কারখানার শ্রমিক ও প্রতিনিধিরা অসহযোগিতা শুরু করেন। তারা আরএমএস রুমের চাবি না দিয়ে কালক্ষেপণ করেন এবং একপর্যায়ে শ্রমিকদের জড়ো করে মব সৃষ্টি করে তিতাস প্রতিনিধি দলকে ধাক্কাধাক্কি করে কারখানা থেকে বের করে দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৯৯৯-এর মাধ্যমে পুলিশ ডাকলেও কারখানার প্রধান ফটক না খোলায় পুলিশ ভেতরে প্রবেশ করতে পারেনি।

পরবর্তীতে কর্তৃপক্ষের নির্দেশে কারখানার বাইরে ভাল্বপিট থেকে গ্যাস সরবরাহ বন্ধ করে সীলগালা করে দেওয়া হয় এবং কদমতলী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। এরই ধারাবাহিকতায় আজ আইনগত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে কারখানাটির সংযোগ স্থায়ীভাবে বিচ্ছিন্ন করা হলো। তিতাস কর্তৃপক্ষ জানায়, অবৈধ গ্যাস ব্যবহারকারীদের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে।

আমার বার্তা/এমই

‘সুরে সুরে ডেঙ্গু প্রতিরোধ’ সচেতনতা কার্যক্রমের উদ্বোধন ডিএনসিসির

আসন্ন বর্ষা মৌসুমে মশাবাহিত রোগের প্রকোপ বৃদ্ধির আশঙ্কা বিবেচনায় জনস্বাস্থ্য সুরক্ষায় কার্যকর জনসচেতনতা সৃষ্টি করতে

ঢাকায় রাশিয়ার ৮১তম বিজয় বার্ষিকী উদযাপিত

দ্বিতীয় বিশ্বযুদ্ধে রাশিয়ার বিজয়ের ৮১তম বার্ষিকী উপলক্ষে রাজধানী ঢাকায় প্রতিবছরের ন্যায় এবারও দিনব্যাপী নানা কর্মসূচির

রাজধানীতে গ্যাস লিকেজ থেকে আগুন, তিন শিশুসহ স্বামী-স্ত্রী দগ্ধ

রাজধানীর কদমতলী থানাধীন গিরিধারা এলাকার একটি বাসায় গ্যাস লিকেজ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই

জীবাশ্ম জ্বালানি মুক্ত ভবিষ্যতের দাবিতে তরুণদের সমাবেশ

জলবায়ু পরিবর্তনের জরুরি অবস্থা মোকাবিলা এবং জীবাশ্ম জ্বালানি মুক্ত ভবিষ্যতের দাবি জানিয়েছে কয়েক শতাধিক তরুণ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শান্তি চুক্তির জন্য যুক্তরাষ্ট্রের সর্বশেষ প্রস্তাবের জবাব দিলো ইরান

গ্রাহকের ১২০ কোটি টাকা আত্মসাৎ, হলিস্টিক হোম বিল্ডার্সের ডিএমডি গ্রেপ্তার

ম্যাগনেট দিয়ে গ্যাস চুরি: আলিজান স্টীল ইন্ডাস্ট্রির সংযোগ বিচ্ছিন্ন

দুই মাসের মধ্যে আসছে প্রবাসী কার্ড, মিলবে বিশেষ সুবিধা: প্রবাসী কল্যাণমন্ত্রী

নেতানিয়াহুর পদত্যাগ ও লেবাননে হামলা বন্ধের দাবিতে উত্তাল ইসরাইল

কর্ণফুলীকে দখল-দূষণ থেকে বাঁচাতে ঐতিহ্যবাহী সাম্পান খেলা অনুষ্ঠিত

জাপান বাংলাদেশ চেম্বারের আসছে অর্থবছরের বাজেট প্রস্তাবনা পেশ

রাতের মধ্যে ১৮ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস

বাংলাদেশে ইতালির নামী ফুটবল ক্লাবগুলোর প্রীতি ম্যাচ আয়োজনের প্রস্তাব

রিমান্ড শেষে অভিযুক্ত সেই মাদরাসা শিক্ষক কারাগারে

ডাবল স্ট্যান্ড নিয়ে শরিয়াহ আইন বাস্তবায়নের পক্ষে আমরা নই: ত্রাণমন্ত্রী

এআই’র যুগে সন্তানদের নৈতিকভাবে মানুষ করাই বড় চ্যালেঞ্জ: সমাজকল্যাণমন্ত্রী

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৩৪ রানের লিড নিয়ে দিন শেষ বাংলাদেশের

নৌপথে ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে কাজ করছে সরকার: মন্ত্রী

ঈদ উপলক্ষে অতিরিক্ত ৭২০ ট্রাকে স্বল্প দামে পণ্য বিক্রি করবে টিসিবি

মধ্যপ্রাচ্যের তিন দেশে ড্রোন হামলা, কাতারের বাণিজ্যিক জাহাজে আগুন

পাশাপাশি কবরে মা-তিন মেয়েসহ ৫ জনকে দাফন, কাঁদছেন স্বজনরা

মিরাজের ৫ উইকেটে বাংলাদেশের লিড, ৩৮৬ রানে অলআউট পাকিস্তান

মাসুদ উদ্দিনকে ফের জিজ্ঞাসাবাদের ইঙ্গিত, তদন্ত প্রতিবেদন ২১ জুলাই

কামিল পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৮৯ শতাংশ