ই-পেপার মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩

শুক্রবার জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের সীরাতুন্নবী ফেস্টিভ্যাল 

আমার বার্তা অনলাইন
১৫ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৪৪

জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে পবিত্র সীরাতুন্নবী (সা.) উপলক্ষে আগামী ১৮ সেপ্টেম্বর (শুক্রবার) রাজধানীর কাকরাইলে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬’। কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে বিকেল ৩টা থেকে বর্ণাঢ্য আয়োজনে এ ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

অনুষ্ঠানের মূল আকর্ষণ হিসেবে থাকছে জাতীয় পর্যায়ের শিল্পীদের পরিবেশনায় 'হামদ, নাত ও কাওয়ালি মাহফিল'। এতে দেশের শীর্ষস্থানীয় শিল্পী ও প্রতিনিধি সাংস্কৃতিক দলগুলো ইসলামী সংগীত পরিবেশন করবে।

জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি কবি মুহিব খানের সভাপতিত্বে সীরাত ফেস্টিভ্যালে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন এবং ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের মহাপরিচালক মুফতি মুহিব্বুল্লাহিল বাকী নদভী।

এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ড. হারুনুর রশীদ, শাহ ইফতেখার তারিক ও মুফতি সাইফুল ইসলাম। আলোচনায় অংশ নেবেন মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী, মুফতি হাবীবুল্লাহ মাহমুদ কাসেমী, মুফতি আব্দুল্লাহ ইয়াহইয়া, রশিদ আহমাদ ফেরদৌস, সাদ্দাম মুহাম্মদ উজমান গালী, ড. কুতুব উদ্দিন বখতিয়ার এবং কাউসার আহমদ সুহাইল।

অনুষ্ঠানে গান ও কাসিদা পরিবেশন করবেন আমন্ত্রিত শিল্পী সালাউদ্দিন আহমেদ, ইয়াকুব আলী খান, মসিউর রহমান ও আজিজুল ইসলাম খান। সাংস্কৃতিক পর্বে সঙ্গীত পরিবেশনায় অংশ নেবে দেশের প্রথম সারির ইসলামী শিল্পীগোষ্ঠী কলরব, দাবানল, আহ্বায়ক, তানযীল, তাকবীর, টোনহাট, নোয়াই, স্বপ্নপূরণ, সুরের ধারা, রূপান্তর, উদ্দীপন ও আলোর দিশারী। একইসাথে দেশের জনপ্রিয় শিল্পীবৃন্দ অনুষ্ঠানে অংশ নেবেন।

লাইনে কাপড় পড়ে মেট্রোরেল বন্ধ, ৪০ মিনিট পর স্বাভাবিক

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মেট্রোরেলের লাইনের তারে কাপড় পড়ায় প্রায় ৪০ মিনিট বন্ধ থাকার পর আবার

সুন্নাহ পালন করে নবীজির প্রতি ভালোবাসা প্রকাশ করতে হবে : হেফাজত নেতা

রাজধানীর ধানমন্ডি শংকরে দারুল ফুরকান হিফজ মাদরাসার ব্যবস্থাপনায় 'রুহামা ফাউন্ডেশন বাংলাদেশ' এর আয়োজনে সীরাত বিষয়ক

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২ হাজার ৮৫৫ মামলা

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ২ হাজার ৮৫৫টি মামলা

ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনার বদলি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তিন সহকারী পুলিশ কমিশনারকে (এসি) বদলি করা হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর)
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিল্পাঞ্চলে গ্যাসের সরবরাহ স্বাভাবিক হচ্ছে 

৫৭ শিক্ষার্থী পেলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড  

শুক্রবার জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের সীরাতুন্নবী ফেস্টিভ্যাল 

এশিয়ান গেমসের আগে অধিনায়কের পদ ছাড়লেন জ্যোতি

লাইনে কাপড় পড়ে মেট্রোরেল বন্ধ, ৪০ মিনিট পর স্বাভাবিক

মৃত্যুর পর পুলক চ্যাটার্জির বকেয়া ১০ লাখ টাকা দিলো সমকাল

লোক দেখানো নাকি জনকল্যাণেই যুবদলের ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতার যাত্রা

রাজধানীর যানজট নিরসনে এআই ট্রাফিক ব্যবহারের সিদ্ধান্ত

সিলেটে দুই মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি

আদমদীঘিতে জুয়া খেলার অপরাধে চারজন গ্রেফতার

বাস চাপায় প্রাণ হারালেন মাদ্রাসাশিক্ষিকা, মহাসড়ক অবরোধ 

বরিশাল সেনানিবাস সম্প্রসারণে ১১৫৩ কোটি টাকার প্রকল্প

তুরস্ক ঘুরতে গিয়ে ইসলাম গ্রহণ করলেন দক্ষিণ কোরিয়ার নারী

চলে গেলেন মেখল মাদরাসার মুহতামিম উসমান ফয়েজী 

আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ

‘তোমরা মারো না কেন, মারো’, সাদ্দামকে বলেছিলেন কাদের

সৌদি আরবে জরুরি সতর্কতা জারি

কী পরিমাণ সম্পত্তি কাদের নাছিম আরাফাত ও নিখিলের, মূল্য কত

শেখ হাসিনা-কাদেরসহ অন্যদের হস্তান্তর করলে ভারতের সাথে সম্পর্ক সহজ হবে: তথ্য উপদেষ্টা

আরও ৬ শিশুর প্রাণ গেল, হাম ও উপসর্গে মোট মৃত্যু ১০৩৬