ই-পেপার মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩

সিলেটে দুই মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি

সিলেট প্রতিনিধি
১৫ সেপ্টেম্বর ২০২৬, ১৮:৪৯

সিলেটে পৌঁছে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় হজরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত করেন। পরে রাষ্ট্রপতি হজরত শাহপরান (রহ.)-এর মাজারে যান এবং মাজার জিয়ারত করেন।

দুই মাজারেই রাষ্ট্রপতি ফাতেহা পাঠ করেন। এ সময় তিনি দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি এবং সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করেন। মাজার জিয়ারতের সময় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপতির আগমন ঘিরে মাজার ও আশপাশের এলাকায় সাধারণ দর্শনার্থীদের চলাচল সীমিত করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়।

এর আগে ঢাকা থেকে বিমানযোগে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর দুপুর ১২টায় সার্কিট হাউসে পৌঁছান রাষ্ট্রপতি। সেখানে পুলিশের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার দেয়। সার্কিট হাউসের আনুষ্ঠানিকতা শেষে পূর্বনির্ধারিত সময় অনুযায়ী তিনি সরাসরি হজরত শাহজালাল (রহ.) এর মাজারে যান।

সফরসূচি অনুযায়ী, বিকেলে সিলেট নগর ভবনে সিটি করপোরেশন আয়োজিত নাগরিক সংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মৃত্যুর পর পুলক চ্যাটার্জির বকেয়া ১০ লাখ টাকা দিলো সমকাল

দৈনিক সমকালের বরিশালের সাবেক ব্যুরো প্রধান সদ্য প্রয়াত সাংবাদিক পুলক চ্যাটার্জির পরিবারের কাছে বকেয়া পাওনা

আদমদীঘিতে জুয়া খেলার অপরাধে চারজন গ্রেফতার

বগুড়ার আদমদীঘিতে জুয়া খেলার সময় চারজনকে গ্রেফতার করেছে চাঁপাপুর পুলিশ ক্যাম্পের সদস্যরা। গত সোমবার (১৪

বাস চাপায় প্রাণ হারালেন মাদ্রাসাশিক্ষিকা, মহাসড়ক অবরোধ 

বরিশালের বাবুগঞ্জে দ্রুতগতির বাস ধাক্কায় রাকুদিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষিকা রেহানা বেগম (৪৫) নিহত হয়েছেন।

চলে গেলেন মেখল মাদরাসার মুহতামিম উসমান ফয়েজী 

চট্টগ্রামের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া হামিউচ্ছুন্নাহ মেখল মাদরাসার মুহতামিম মাওলানা উসমান ফয়েজী ইন্তেকাল করেছেন। ইন্না
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শুক্রবার জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের সীরাতুন্নবী ফেস্টিভ্যাল 

এশিয়ান গেমসের আগে অধিনায়কের পদ ছাড়লেন জ্যোতি

লাইনে কাপড় পড়ে মেট্রোরেল বন্ধ, ৪০ মিনিট পর স্বাভাবিক

মৃত্যুর পর পুলক চ্যাটার্জির বকেয়া ১০ লাখ টাকা দিলো সমকাল

লোক দেখানো নাকি জনকল্যাণেই যুবদলের ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতার যাত্রা

রাজধানীর যানজট নিরসনে এআই ট্রাফিক ব্যবহারের সিদ্ধান্ত

সিলেটে দুই মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি

আদমদীঘিতে জুয়া খেলার অপরাধে চারজন গ্রেফতার

বাস চাপায় প্রাণ হারালেন মাদ্রাসাশিক্ষিকা, মহাসড়ক অবরোধ 

বরিশাল সেনানিবাস সম্প্রসারণে ১১৫৩ কোটি টাকার প্রকল্প

তুরস্ক ঘুরতে গিয়ে ইসলাম গ্রহণ করলেন দক্ষিণ কোরিয়ার নারী

চলে গেলেন মেখল মাদরাসার মুহতামিম উসমান ফয়েজী 

আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ

‘তোমরা মারো না কেন, মারো’, সাদ্দামকে বলেছিলেন কাদের

সৌদি আরবে জরুরি সতর্কতা জারি

কী পরিমাণ সম্পত্তি কাদের নাছিম আরাফাত ও নিখিলের, মূল্য কত

শেখ হাসিনা-কাদেরসহ অন্যদের হস্তান্তর করলে ভারতের সাথে সম্পর্ক সহজ হবে: তথ্য উপদেষ্টা

আরও ৬ শিশুর প্রাণ গেল, হাম ও উপসর্গে মোট মৃত্যু ১০৩৬

এসএসসির খাতা দেখায় গাফিলতি করা শিক্ষকদের শাস্তি হবে: শিক্ষামন্ত্রী

‘জন্ম বাংলাদেশে, তবুও তাদের মন কেন পাকিস্তান পাকিস্তান করে?’