
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৩৩৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ ঘটনায় ৩৬টি মামলা দায়ের করা হয়েছে।
ডিএমপি মিডিয়া বিভাগ জানিয়েছে, রমনা বিভাগ ২৭ জন, লালবাগ বিভাগ ২৬, ওয়ারী বিভাগ ৫৩, মতিঝিল বিভাগ ৩৭, তেজগাঁও বিভাগ ৫৫, মিরপুর বিভাগ ৬৯, গুলশান বিভাগ ৩৫ এবং উত্তরা বিভাগ ৩৩ জনকে গ্রেফতার করেছে।
অভিযানকালে ১৫৪ পিস ইয়াবা, ৫ কেজি গাঁজা, ১ হাজার ১৫৫ টাকা, ৮টি মোবাইলফোন ও একজন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে।
গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছে ডিএমপি।

