ই-পেপার শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ২২ মাঘ ১৪৩২

হরিণাকুণ্ডুতে নিখোঁজ যুবকের মরদেহ পড়েছিল ভুট্টাক্ষেতে

আমার বার্তা অনলাইন
০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১২

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার দৌলতপুর ইউনিয়নে নিখোঁজের প্রায় ১২ ঘণ্টা পর জসিম উদ্দিন (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার টেংরাখালির মাঠের ভুট্টাক্ষেত থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। নিহত জসিম দৌলতপুর গ্রামের মোক্তার আলীর ছেলে।

স্থানীয় ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার সকাল ১০টায় ঘাঁস কাটার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন জসিম। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও জসিম উদ্দিন বাড়িতে ফিরে না আসায় তার স্বজনরা বিভিন্নস্থানে খোঁজাখুঁজি শুরু করেন।

পরে বুধবার রাত সাড়ে ১১টার দিকে টেংরাখালির মাঠের একটি ভুট্টাক্ষেতে মরদেহ পড়ে থাকতে দেখে গ্রামবাসী পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার করে ঝিনাইদহ ২৫০ শয্যা সদর হাসপাতালের মর্গে পাঠায়।

নিহতের প্রতিবেশী জহিরুল ইসলাম জহির বলেন, মরদেহের গলায় ফাঁসের চিহ্ন ছিল এবং শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া হাসান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পরে তদন্ত সাপেক্ষে এ বিষয়ে চূড়ান্ত ধারণা পাওয়া যাবে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। অভিযোগ পেলে যথাযথ আইনগত প্রক্রিয়া শুরু করা হবে।

আমার বার্তা /জেএইচ

হাতপাখায় ভোট দিতে দেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে: রেজাউল করীম

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (চরমোনাই পীর) বলেছেন, ইসলামের পক্ষে ঝুঁকি

শুধু নির্বাচনের দিন নয়, পরবর্তী দুই-তিন দিন সবাইকে সতর্ক থাকতে হবে

নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান বলেছেন, শুধু নির্বাচনের দিনই নয়, এর পরবর্তী দুই-তিন দিন

অপরাধ করলে প্রধানমন্ত্রীও ছাড় পাবেন না: জামায়াত আমির

একজন সাধারণ নাগরিক অপরাধ করলে যে শাস্তি ভোগ করতে হয়, দেশের প্রধানমন্ত্রী একই অপরাধে জড়ালে

হাসনাতের আসনে গণঅধিকারের প্রার্থীকে সমর্থন দিলো বিএনপি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেকসই অর্থনীতি গড়তে নৈতিকতার চর্চা প্রতিষ্ঠিত করতে হবে

নির্বাচন: এবার ৬৫৭ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মনোনয়ন

শৃঙ্খলা ভঙ্গের দায়ে কুয়েটের দুই শিক্ষার্থী বহিষ্কার

বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা করবেন তারেক রহমান

হাতপাখায় ভোট দিতে দেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে: রেজাউল করীম

পরবর্তী সরকার ভারতের সঙ্গে সম্পর্ক মসৃণ করবে: পররাষ্ট্র উপদেষ্টার

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক: বঙ্গভবনের সেই কর্মকর্তার জামিন

গণভোটে হ্যাঁ মানে নতুন বাংলাদেশ, পুরোনা রাজনীতিকে লাল কার্ড

১১৬ আসনে ব্যালট পেপার পৌঁছেছে: ইসি সচিব আখতার

উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর দুদিনের জন্য বন্দরে আন্দোলন স্থগিত

বাংলাদেশে অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় ইইউ

রমজানে অফিসের নতুন সময় নির্ধারণ

সেনাপ্রধানের ঢাকা মহানগরের ক্যাম্প পরিদর্শন, নির্বাচনে নিরপেক্ষ আচরণের নির্দেশ

নতুন চাঁদাবাজ ও দখলদাররাই দেশের নতুন জালেম: নাহিদ ইসলাম

যত দ্রুত সম্ভব অন্তর্বর্তী সরকার দায়িত্ব হস্তান্তর করবে: শফিকুল আলম

বোঝার বদলে পরবর্তী সরকারের কাজ কমিয়ে দিয়ে গেলাম: পররাষ্ট্র উপদেষ্টা

প্রয়োজনে নির্বাচনে সর্বোচ্চ বল প্রয়োগ, তবে আইনের বাইরে নয়: সেনাসদর

রাষ্ট্রপতির কাছে পে-কমিশন চেয়ারম্যানের প্রতিবেদন পেশ

শুধু নির্বাচনের দিন নয়, পরবর্তী দুই-তিন দিন সবাইকে সতর্ক থাকতে হবে

আন্দোলনরত কর্মচারীদের সঙ্গে বসে সিদ্ধান্ত নেব: সাখাওয়াত হোসেন