ই-পেপার শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ২২ মাঘ ১৪৩২

স্বাধীনতা যুদ্ধে জামায়াতের ভূমিকা কী ছিল: প্রশ্ন তুললেন মির্জা ফখরুল

আমার বার্তা অনলাইন
০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:৪৩

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘জামায়াত অনলাইনে, টেলিভিশনে অনেক কথা বলছে, তাদের জিজ্ঞাসা করবেন ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় তাদের ভূমিকা কি ছিল? ৭১ সালে তারা কী করেছিলেন, কোথায় ছিলেন? ১৯৭১ সালে জামায়াত পাকিস্তানি বাহিনীকে সাহায্য করে আমাদের স্বাধীনতাকে বাধাগ্রস্ত করেছিল, এ কথা ভুলবেন না। আমরা যেমন চব্বিশের জুলাই যুদ্ধকে ভুলব না, এর মধ্য দিয়ে আমরা একটি গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে পেয়েছি। একইভাবে আমরা ১৯৭১ সালকেও ভুলব না, কারণ আমরা যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছি। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান আমরা সবাই একত্রিত হয়ে যুদ্ধ করেছি।’

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার ফারাবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, ‘ছাত্রজনতার আন্দোলনের ফলে সরকার পরিবর্তন হয়েছে, আমরা সুযোগ পেয়েছি, একটা সুষ্ঠু ভোট দিতে পারব। এবারে নির্বাচনে কোনো জালিয়াতি, জবরদস্তি-কোনো কিছু হওয়ার সম্ভাবনা নেই।’

তিনি আরও বলেন, ‘১৫ বছর পর আমরা একটা ভালো নির্বাচন করছি। এর আগে তিনটা নির্বাচন কোনোটাতে আমরাই ভোট করিনি। ২০১৮ সালে নির্বাচন করেছিলাম, ওটাতে আগের রাতেই ভোট হয়ে গিয়েছিল। আর চব্বিশের নির্বাচনে আমরা সবাই জেলে, সেটাও ঠিকভাবে হয়নি।’

মির্জা ফখরুল বলেন, ‘বর্তমান নিরপেক্ষ সরকার একটা সুষ্ঠু ভোট করতে চায়। এই সরকার চায়, ভোটের মাধ্যমে জনগণ যাকে নির্বাচিত করবেন তারাই সরকার গঠন করুক। সেনাবাহিনী নিরপেক্ষ নির্বাচন চায়, জনগণ নিরপেক্ষ নির্বাচন চায়, আমরাও রাজনৈতিক দলগুলোও নিরপেক্ষ নির্বাচন চাই। সুতরাং এবার খুবই সুন্দর একটা নির্বাচন হওয়া দরকার। আমরা সবাই চাই, আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব।’

বিএনপি মহাসচিব আরও বলেন, ‘এবার ভোটের মধ্য দিয়ে আমরা যদি একটা সুন্দর সরকার গঠন করতে পারি, যারা দেশের স্বাধীনতাকে রক্ষা করবে, গণতন্ত্রকে রক্ষা করবে, আমাদের দেশের মানুষের কল্যাণের জন্য, আয় বাড়ানোর জন্য পথ বের করবে এবং দেশে একটা সুশাসন প্রতিষ্ঠা করবে, ন্যায় বিচারের ব্যবস্থা করবে, আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখার ব্যবস্থা করবে। কৃষক যাতে ন্যায্য মূল্যে সার, তেল, সেচ এবং উৎপাদিত পণ্যের দাম পায় তার ব্যবস্থা করবে।’

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি সাবেক সহ-সভাপতি ওবায়দুল্লাহ মাসুদসহ স্থানীয় নেতাকর্মীরা।

আমার বার্তা /জেএইচ

বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা করবেন তারেক রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আগামীকাল শুক্রবার নিজেদের নির্বাচনি ইশতেহার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করতে যাচ্ছে

গণভোটে হ্যাঁ মানে নতুন বাংলাদেশ, পুরোনা রাজনীতিকে লাল কার্ড

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আগামী ১২ তারিখ দুইটা ভোট। একটা হচ্ছে গণভোট।

নতুন চাঁদাবাজ ও দখলদাররাই দেশের নতুন জালেম: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ৫ই আগস্টের পর যারা নতুন করে চাঁদাবাজি,

বগলের নিচে দুর্নীতিবাজদের আশ্রয় দেব না: শফিকুর রহমান

সরকার গঠন করলে জামায়াত চাঁদাবাজ ও দুর্নীতবাজদের প্রশ্রয় দেবে না বলে জানিয়েছেন দলের আমির শফিকুর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেকসই অর্থনীতি গড়তে নৈতিকতার চর্চা প্রতিষ্ঠিত করতে হবে

নির্বাচন: এবার ৬৫৭ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মনোনয়ন

শৃঙ্খলা ভঙ্গের দায়ে কুয়েটের দুই শিক্ষার্থী বহিষ্কার

বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা করবেন তারেক রহমান

হাতপাখায় ভোট দিতে দেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে: রেজাউল করীম

পরবর্তী সরকার ভারতের সঙ্গে সম্পর্ক মসৃণ করবে: পররাষ্ট্র উপদেষ্টার

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক: বঙ্গভবনের সেই কর্মকর্তার জামিন

গণভোটে হ্যাঁ মানে নতুন বাংলাদেশ, পুরোনা রাজনীতিকে লাল কার্ড

১১৬ আসনে ব্যালট পেপার পৌঁছেছে: ইসি সচিব আখতার

উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর দুদিনের জন্য বন্দরে আন্দোলন স্থগিত

বাংলাদেশে অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় ইইউ

রমজানে অফিসের নতুন সময় নির্ধারণ

সেনাপ্রধানের ঢাকা মহানগরের ক্যাম্প পরিদর্শন, নির্বাচনে নিরপেক্ষ আচরণের নির্দেশ

নতুন চাঁদাবাজ ও দখলদাররাই দেশের নতুন জালেম: নাহিদ ইসলাম

যত দ্রুত সম্ভব অন্তর্বর্তী সরকার দায়িত্ব হস্তান্তর করবে: শফিকুল আলম

বোঝার বদলে পরবর্তী সরকারের কাজ কমিয়ে দিয়ে গেলাম: পররাষ্ট্র উপদেষ্টা

প্রয়োজনে নির্বাচনে সর্বোচ্চ বল প্রয়োগ, তবে আইনের বাইরে নয়: সেনাসদর

রাষ্ট্রপতির কাছে পে-কমিশন চেয়ারম্যানের প্রতিবেদন পেশ

শুধু নির্বাচনের দিন নয়, পরবর্তী দুই-তিন দিন সবাইকে সতর্ক থাকতে হবে

আন্দোলনরত কর্মচারীদের সঙ্গে বসে সিদ্ধান্ত নেব: সাখাওয়াত হোসেন