ই-পেপার শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ২২ মাঘ ১৪৩২

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি লোডিংয়ের চূড়ান্ত ধাপ সম্পন্ন

আমার বার্তা অনলাইন
০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২২

বাংলাদেশের প্রথম রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কমপ্রিহেনসিভ সেফটি সিস্টেম টেস্ট সফলভাবে সম্পন্ন হয়েছে। এই পরীক্ষার মাধ্যমে প্রকল্পের প্রথম ইউনিটে পারমাণবিক জ্বালানি (ফুয়েল) লোডিংয়ের পূর্ববর্তী চূড়ান্ত নিরাপত্তা প্রস্তুতি যাচাই করা হলো।

এই পরীক্ষার আওতায় রিয়্যাক্টর বিল্ডিংয়ের কনটেইনমেন্ট ইন্টিগ্রিটি, অভ্যন্তরীণ বন্যা নিয়ন্ত্রণ, ফুয়েল পুল সেফটি এবং সম্পূর্ণ স্বয়ংক্রিয় সেফটি সিস্টেমগুলোর নকশাভিত্তিক ও এক্সটেন্ডেড কন্ডিশনে কর্মক্ষমতা সফলভাবে যাচাই করা হয়েছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাসান এ তথ্য জানিয়েছেন।

কনটেইনমেন্ট ও ওয়াটার ব্যারিয়ার নীতি প্রসঙ্গে ড. জাহেদুল বলেন, এই পরীক্ষার মূল কারিগরি নীতিমালা ছিল পূর্ণ কনটেইনমেন্ট ও হাইড্রোলিক আইসোলেশন নিশ্চিতকরণ। পরীক্ষাকালীন সময়ে উচ্চ প্রবাহ হার ও দীর্ঘমেয়াদি স্প্রিংকলার অপারেশনের ফলে সৃষ্ট পানি- কনটেইনমেন্টের অভ্যন্তরীণ সুরক্ষিত জোনে অনুপ্রবেশ করতে পারবে না, এবং কনটেইনমেন্টের ভেতরে সঞ্চিত পানি কোনোভাবেই বাহ্যিক পরিবেশে নির্গত হবে না- এই দুইটি শর্ত কঠোরভাবে পর্যবেক্ষণ ও যাচাই করা হয়। এর মাধ্যমে কনটেইনমেন্ট ওয়াল, সিলিং জয়েন্ট, পেনিট্রেশন পয়েন্ট, ড্রেনেজ আইসোলেশন ও ওয়াটার-টাইট ব্যারিয়ার সিস্টেমের কার্যকারিতা নিশ্চিত করা হয়েছে।

স্প্রিংকলার সিস্টেম ও ইন্টারনাল ফ্লাডিং টেস্ট বিষয়ে প্রকল্প সংশ্লিষ্টরা জানান, রিঅ্যাক্টর হলের শীর্ষে স্থাপিত স্প্রিংকলার সিস্টেম ডিজাইন ফ্লো রেট ও নির্ধারিত চাপে টানা ১২ ঘণ্টা পরিচালিত হয়। এর ফলে নিয়ন্ত্রিত অভ্যন্তরীণ প্লাবন সৃষ্টি করা হয়, যা এক্সট্রিম অ্যাক্সিডেন্ট ও ফায়ার সাপ্রেশন কন্ডিশনের বাস্তবসম্মত অনুকরণ। এই পরীক্ষার মাধ্যমে দীর্ঘসময় ধরে সিস্টেমের যান্ত্রিক স্থায়িত্ব, নোজল পারফরম্যান্স, পাইপিং স্ট্রেস এবং সাপোর্ট স্ট্রাকচারের আচরণ বিশ্লেষণ করা হয়।

ড. জাহেদুল বলেন, কমপ্রিহেনসিভ টেস্টে স্পেন্ট ফুয়েল পুল সেফটি সিস্টেমের একাধিক গুরুত্বপূর্ণ কারিগরি প্যারামিটার পর্যবেক্ষণ করা হয়। এর মধ্যে ফুয়েল পুলের পানির স্তর নিয়ন্ত্রণ, তাপমাত্রা সীমা, তাপ অপসারণ ক্ষমতা এবং কুলিং সিস্টেমের ধারাবাহিক অপারেশন অন্তর্ভুক্ত ছিল। পরীক্ষায় নিশ্চিত করা হয় যে, অভ্যন্তরীণ বন্যা পরিস্থিতিতেও ফুয়েল পুল নিরাপদ অপারেশনাল সীমার মধ্যে থাকে।

স্বয়ংক্রিয় সেফটি সিস্টেম ও কন্ট্রোল লজিক বিষয়ে জানা গেছে, এই পরীক্ষার একটি গুরুত্বপূর্ণ কারিগরি দিক ছিল সম্পূর্ণ স্বয়ংক্রিয় সেফটি ও কন্ট্রোল সিস্টেমের কার্যকারিতা যাচাই। সেন্সরভিত্তিক সিগন্যাল অনুযায়ী কোনো মানব হস্তক্ষেপ ছাড়াই স্প্রিংকলার অ্যাকচুয়েশন, ভালভ অপারেশন, অ্যালার্ম, ইন্টারলক ও মনিটরিং সিস্টেম পূর্বনির্ধারিত কন্ট্রোল লজিক অনুসারে সক্রিয় হয়। এর মাধ্যমে রিডানডেন্সি, ডাইভারসিটি ও ফল্ট-টলারেন্স নীতির সফল বাস্তবায়ন নিশ্চিত করা হয়েছে।

পানির ব্যবস্থাপনা ও পরিবেশ সুরক্ষা বিভাগে কর্মরতদের সঙ্গে কথা বলে জানা গেছে, পরীক্ষায় ব্যবহৃত পানির পরিমাণ, প্রবাহ হার এবং সংগ্রহ ও নিষ্কাশন ব্যবস্থা কঠোরভাবে নিয়ন্ত্রিত ও পর্যবেক্ষণ করা হয়। এতে নিশ্চিত করা হয় যে, পরীক্ষাজনিত পানির ব্যবহার কনটেইনমেন্টের ভেতর সীমাবদ্ধ থাকে এবং কোনো পরিবেশগত ঝুঁকি সৃষ্টি না করে।

নিউক্লিয়ার সেফটি, অপারেশন ও ইঞ্জিনিয়ারিং টিম রিয়েল-টাইম ডাটা মনিটরিং ও বিশ্লেষণের মাধ্যমে পুরো পরীক্ষাটি তদারকি করেন বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন। এই কমপ্রিহেনসিভ সেফটি সিস্টেম টেস্ট আন্তর্জাতিক পারমাণবিক নিরাপত্তা মান ও নকশাগত চাহিদা অনুযায়ী সফলভাবে সম্পন্ন হয়েছে।

এনপিসিবিএলের ব্যবস্থাপনা পরিচালকের মতে, এর আগে কোল্ড রান ও হট রান সফলভাবে সম্পন্ন হওয়ার পর এই পরীক্ষা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কমিশনিং পর্যায়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারিগরি মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

আমার বার্তা /জেএইচ

হাতপাখায় ভোট দিতে দেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে: রেজাউল করীম

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (চরমোনাই পীর) বলেছেন, ইসলামের পক্ষে ঝুঁকি

শুধু নির্বাচনের দিন নয়, পরবর্তী দুই-তিন দিন সবাইকে সতর্ক থাকতে হবে

নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান বলেছেন, শুধু নির্বাচনের দিনই নয়, এর পরবর্তী দুই-তিন দিন

অপরাধ করলে প্রধানমন্ত্রীও ছাড় পাবেন না: জামায়াত আমির

একজন সাধারণ নাগরিক অপরাধ করলে যে শাস্তি ভোগ করতে হয়, দেশের প্রধানমন্ত্রী একই অপরাধে জড়ালে

হাসনাতের আসনে গণঅধিকারের প্রার্থীকে সমর্থন দিলো বিএনপি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেকসই অর্থনীতি গড়তে নৈতিকতার চর্চা প্রতিষ্ঠিত করতে হবে

নির্বাচন: এবার ৬৫৭ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মনোনয়ন

শৃঙ্খলা ভঙ্গের দায়ে কুয়েটের দুই শিক্ষার্থী বহিষ্কার

বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা করবেন তারেক রহমান

হাতপাখায় ভোট দিতে দেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে: রেজাউল করীম

পরবর্তী সরকার ভারতের সঙ্গে সম্পর্ক মসৃণ করবে: পররাষ্ট্র উপদেষ্টার

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক: বঙ্গভবনের সেই কর্মকর্তার জামিন

গণভোটে হ্যাঁ মানে নতুন বাংলাদেশ, পুরোনা রাজনীতিকে লাল কার্ড

১১৬ আসনে ব্যালট পেপার পৌঁছেছে: ইসি সচিব আখতার

উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর দুদিনের জন্য বন্দরে আন্দোলন স্থগিত

বাংলাদেশে অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় ইইউ

রমজানে অফিসের নতুন সময় নির্ধারণ

সেনাপ্রধানের ঢাকা মহানগরের ক্যাম্প পরিদর্শন, নির্বাচনে নিরপেক্ষ আচরণের নির্দেশ

নতুন চাঁদাবাজ ও দখলদাররাই দেশের নতুন জালেম: নাহিদ ইসলাম

যত দ্রুত সম্ভব অন্তর্বর্তী সরকার দায়িত্ব হস্তান্তর করবে: শফিকুল আলম

বোঝার বদলে পরবর্তী সরকারের কাজ কমিয়ে দিয়ে গেলাম: পররাষ্ট্র উপদেষ্টা

প্রয়োজনে নির্বাচনে সর্বোচ্চ বল প্রয়োগ, তবে আইনের বাইরে নয়: সেনাসদর

রাষ্ট্রপতির কাছে পে-কমিশন চেয়ারম্যানের প্রতিবেদন পেশ

শুধু নির্বাচনের দিন নয়, পরবর্তী দুই-তিন দিন সবাইকে সতর্ক থাকতে হবে

আন্দোলনরত কর্মচারীদের সঙ্গে বসে সিদ্ধান্ত নেব: সাখাওয়াত হোসেন