ই-পেপার সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩৩

কুমিল্লায় ১২ প্রাণহানিতে ২ গ্যাটম্যান বরখাস্ত, তদন্তে দুই কমিটি

আমার বার্তা অনলাইন:
২২ মার্চ ২০২৬, ১০:১৬

কুমিল্লার সদর দক্ষিণে যাত্রীবাহী বাস ও ট্রেনের ভয়াবহ সংঘর্ষে ১২ জন নিহতের ঘটনায় দায়িত্বরত দুই গ্যাটম্যানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে পৃথক দুটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

আজ রোববার (২২ মার্চ) সকালে রেলওয়ের চট্টগ্রাম বিভাগের বিভাগীয় ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

রেলওয়ে সূত্রে জানা গেছে, শনিবার (২১ মার্চ) রাত ২টা ৫৫ মিনিটে কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিং এলাকায় এই দুর্ঘটনা ঘটে। চাঁপাইনবাবগঞ্জ থেকে নোয়াখালীগামী ‘মামুন পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাস রেললাইন পার হওয়ার সময় চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি মেইল ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নারী ও শিশুসহ অন্তত ১২ জন যাত্রী প্রাণ হারান।

দুর্ঘটনার পরপরই রেলওয়ে কর্তৃপক্ষ প্রাথমিক পদক্ষেপ হিসেবে দায়িত্বরত দুই গ্যাটম্যানকে বরখাস্ত করেছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে গঠন করা হয়েছে দুটি পৃথক তদন্ত কমিটি।

এর মধ্যে ৬ সদস্যের বিভাগীয় কমিটির প্রধান করা হয়েছে চট্টগ্রাম বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনিসুর রহমানকে। সদস্য হিসেবে রয়েছেন বিভাগীয় প্রকৌশলী-১ আবু রাফি মোহাম্মদ ইমতিয়াজ হোছাইন, বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (লোকো) মো. রেজওয়ান-উল-ইসলামসহ আরও চারজন।

অন্যদিকে, জোনাল পর্যায়ের ৬ সদস্যের অন্য কমিটির প্রধান করা হয়েছে চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট (পূর্ব) মোহাম্মদ সফিকুর রহমানকে।

এই কমিটিতে চিফ ইঞ্জিনিয়ার (পূর্ব) মো. তানভিরুল ইসলাম ও চিফ মেকানিকাল ইঞ্জিনিয়ার (পূর্ব) সাদেকুর রহমানসহ সংশ্লিষ্ট দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তাদের রাখা হয়েছে। উভয় কমিটিকে আগামী তিন কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বিভাগীয় ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া বলেন, তদন্ত কমিটি দুটিকে আগামী তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমার বার্তা/এমই

কুমিল্লা বাস-ট্রেন সংঘর্ষে নিহত মা-দুই সন্তানসহ ১২ জনের পরিচয় শনাক্ত

কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কায় নিহতদের নাম-পরিচয় পাওয়া গেছে। রোববার (২২ মার্চ)

ফেনীতে বাস-অ্যাম্বুলেন্স-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩ জন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর রামপুর এলাকায় বাস, অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে তিনজন নিহত  হয়েছেন। এতে

কুমিল্লায় ট্রেন দুর্ঘটনায় নিহতদের পরিবার পাবে ২৫ হাজার টাকা

কুমিল্লায় যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কায় ১২ জন নিহতের ঘটনায় নিহতদের পরিবারকে ২৫ হাজার টাকা করে

কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষে নিহত ১২, তিন ঘণ্টা বন্ধ ছিল রেল চলাচল

কুমিল্লায় একটি লেভেল ক্রসিংয়ে চলন্ত ট্রনের ধাক্কায় অন্তত ১২ জন বাসযাত্রী নিহত হয়েছে। এতে আরও
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের অনুমতি নিলে যে কেউ হরমুজ প্রণালি অতিক্রম করতে পারবে: দূত

ভারতের আদালতে যা বললেন হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল

কুমিল্লায় ট্রেন দুর্ঘটনায় নিহতদের পরিবার ১ লাখ টাকা করে পাবে: প্রতিমন্ত্রী

একাত্তরে বাংলাদেশে সংঘটিত গণহত্যার স্বীকৃতি চেয়ে মার্কিন কংগ্রেসে প্রস্তাব

৭২-এর সংবিধান তো শেখ মুজিব নিজেই পাল্টেছেন: জামায়াত আমির

কুমিল্লা বাস-ট্রেন সংঘর্ষে নিহত মা-দুই সন্তানসহ ১২ জনের পরিচয় শনাক্ত

ঈদে রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক: ডিএমপি কমিশনার

মধ্যপ্রাচ্যে যুদ্ধ চলতে থাকলে অর্থনীতিতে চাপ বাড়বে: অর্থমন্ত্রী

ইরানের হামলায় লণ্ডভণ্ড ইসরায়েলের আরাদ শহর, নিহত ৬ জন

ইসরায়েলি শহর-উপসাগরীয় ঘাঁটিতে হামলা, আইআরজিসির দাবি নিহত ২০০’র বেশি

ইরানের সব বিদ্যুৎকেন্দ্র ধ্বংসের হুমকি ট্রাম্পের, পাল্টা হুঁশিয়ারি তেহরানের

ফেনীতে বাস-অ্যাম্বুলেন্স-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩ জন

কুমিল্লায় ১২ প্রাণহানিতে ২ গ্যাটম্যান বরখাস্ত, তদন্তে দুই কমিটি

কুমিল্লায় ট্রেন দুর্ঘটনায় নিহতদের পরিবার পাবে ২৫ হাজার টাকা

কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষে নিহত ১২, তিন ঘণ্টা বন্ধ ছিল রেল চলাচল

২২ মার্চ ঘটে যাওয়া নানান ঘটনা

জামালপুরে ব্রিজ ভেঙে নদীতে শতাধিক মানুষ, ৩ শিশু নিহত

ঢাকার ফাঁকা সড়কে ব্যস্ত রিকশা ও সিএনজি ভাড়া বৃদ্ধি

প্রধানমন্ত্রী ও ড. ইউনূসের সঙ্গে ঈদ শুভেচ্ছা

সৌদি ঘাঁটি খুলে মার্কিন-ইরান সংঘাতের প্রস্তুতি