ই-পেপার শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩৩

দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে ২০

আমার বার্তা অনলাইন
২৬ মার্চ ২০২৬, ০৮:১৩

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় বাসডুবির ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে ২০ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে মহিলা ১৪ জন ও পুরুষ ৬ জন। সকল মরদেহ রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে আসা হয়েছে।

এরআগে রাত ১টার দিকে সাংবাদিকদের ব্রিফকালে নৌপরিবহন মন্ত্রণালয় এবং সেতু বিভাগের প্রতিমন্ত্রী রাজিব আহসান রাত ১টা পর্যন্ত ১৬ জনের মরদেহ উদ্ধারের কথা জানিয়েছিলেন।

নৌপ্রতিমন্ত্রী বলেন, বুধবার (২৫ মার্চ) কুষ্টিয়ার কুমারখালী থেকে আসা ‘সৌহার্দ্য পরিবহনের একটি বাস বিকেল সোয়া ৫টার দিকে দৌলতদিয়ার ৩ নম্বর ফেরিঘাটে পন্টুনে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে ডুবে যায়। ঘটনার খবর পাওয়ার পর বিকেল ৫টা ৪০ মিনিটের মধ্যে বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ এবং ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। প্রতিকূল আবহাওয়া ও ঝড়ো পরিস্থিতির কারণে উদ্ধার কাজে কিছুটা বিঘ্ন ঘটলেও শেষ পর্যন্ত বাসটি নদী থেকে তোলা সম্ভব হয়েছে।

রাজিব আহসান জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রাজবাড়ীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একটি কমিটি ৩ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দেবে। এছাড়া নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মহিদুল ইসলামের নেতৃত্বে ৫ সদস্যের আরেকটি কমিটি ৩ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেবে।

উদ্ধার অভিযান এখনও অব্যাহত রয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী রাজিব আহসান বলেন, বিআইডব্লিউটিএ, ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডের যৌথ তৎপরতা রাতেও চলবে এবং পরদিন দিনের আলোয় আরও বিস্তৃত এলাকায় তল্লাশি চালানো হবে। নিখোঁজদের তালিকা প্রস্তুতের কাজ চলছে, যা পরদিন প্রকাশ করা হতে পারে।

তিনি আরও বলেন, মরদেহ শনাক্তের পর জেলা প্রশাসন ও সিভিল সার্জনের মাধ্যমে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। দাফনের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রাথমিকভাবে ২৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। এই টাকাটা শুধুমাত্র দাফন করার জন্য দেওয়া হবে। এছাড়াও আহত কেউ থাকলে ইনস্ট্যান্ট তাকে ১৫ হাজার টাকা দেওয়া হবে। যারা এই মর্মান্তিক দুর্ঘটনায় আমাদের ছেড়ে চলে গেছে এই সংখ্যাটা যখন পরিপূর্ণভাবে আমরা নিরূপণ করতে পারব, তখন আমরা সবাই মিলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর স্হায়ী পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।

অভিযান চলমান থাকবে জানিয়ে নৌ পরিবহন প্রতিমন্ত্রী বলেন, আমাদের উদ্ধার অভিযান চলমান থাকবে। কাল যখন দিনের আলো ফুটবে তখন উদ্ধার অভিযান আরও বেগবান হবে। আমরা অনেক এরিয়া নিয়ে খোঁজার চেষ্টা করব, আরও মরদেহ আছে কিনা।

প্রতিমন্ত্রী রাজিব আহসান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সার্বক্ষণিক খোঁজ-খবর রাখছেন এবং স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্টদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করছেন; তিনি প্রয়োজনীয় দিকনির্দেশনাও দিচ্ছেন।

নিখোঁজদের স্বজনদের স্থানীয় ইউএনও কার্যালয় বা জেলা প্রশাসকের কার্যালয়ে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।

দুর্ঘটনাস্থলে সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এমপি, রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. হারুন-অর-রশিদ, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরী, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান রিয়াী এডমিরাল আরিফ আহমেদ মোস্তফা, জেলা প্রশাসক সুলতানা আক্তার, পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ, জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম মিয়া সহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী ব্রিফকালে রাত ১টা পর্যন্ত মোট ১৬ জনের মরদেহ উদ্ধারের কথা জানালেও পরে ভোর সাড়ে ৪টা পর্যন্ত এনডিসি জানায়, মোট ২০ জনের মরদেহ উদ্ধার করেছে উদ্ধারকারী দল। উদ্ধারকৃত মরদেহের মধ্যে ১৪ জন নারী ও ৬ জন পুরুষ রয়েছেন। নিহতদের মধ্যে দুজন হাসপাতালে মারা গেছেন, যাদের আহত অবস্থায় সেখানে নেওয়া হয়েছিল। আরও কয়েকজন হাসপাতালে রয়েছে।

আমার বার্তা/জেএইচ

একসঙ্গে মৃত্যু, পাশাপাশি কবরে চিরনিদ্রায় শায়িত স্বামী-স্ত্রী

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস নদীতে পড়ে যাওয়ার ঘটনায় স্বামী-স্ত্রীর মৃত্যু

পদ্মায় বাসডুবি: ২৪ জনের মরদেহ উদ্ধার, তদন্ত কমিটি গঠন

রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ঘাটে পদ্মা নদীতে পড়ে বাসডুবির ঘটনায় আজ বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত মোট

ফেসবুক পোস্ট নিয়ে মারামারি, ভাইয়ের হাতে কৃষকদল নেতা নিহতের অভিযোগ

ঝিনাইদহের হরিণাকুণ্ডে ফেসবুক স্ট্যাটাস ও কমেন্ট করাকে কেন্দ্র করে দুই চাচাতো ভাইয়ের পরিবারের মধ্যে মারামারির

হালদা নদীতে রাতে অভিযান, ২টি জাল জব্দ

চট্টগ্রামের হাটহাজারীতে প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র হালদা নদীতে মা মাছ সংরক্ষণে অভিযান চালিয়েছে উপজেলা মৎস্য অধিদপ্তর।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এলপি গ্যাস আমদানিতে সুবিধা বাড়িয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন সিদ্ধান্ত

স্বাধীনতা দিবসে সেনাবাহিনী ও নৌবাহিনীতে অনারারি কমিশন প্রদান

বৈশ্বিক দাসত্ব ও শোষণ নির্মূলে জোরালো আহ্বান বাংলাদেশের

আবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

ইরান ‘সব সীমা অতিক্রম করেছে’: জিসিসি প্রধান

এবার বাব আল-মান্দেব প্রণালি অবরোধের হুমকি দিলো ইরান

একসঙ্গে মৃত্যু, পাশাপাশি কবরে চিরনিদ্রায় শায়িত স্বামী-স্ত্রী

হরমুজে নিরাপত্তা পাবে বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ: আরাগচি

দৌলতদিয়া ঘাটে বাসডুবি: জাবি শিক্ষার্থী রাইয়ানসহ একই পরিবারের ৩ জনের মৃত্যু

জিয়াউর রহমান এক অবিনাশী দ্রোহের মহাকাব্য

পদ্মায় বাসডুবি: ২৪ জনের মরদেহ উদ্ধার, তদন্ত কমিটি গঠন

স্বাধীনতার পথে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রথম বিদ্রোহ ঘোষণা করেন

লেবাননকে আরেক গাজা হতে দেওয়া যাবে না: গুতেরেস

ইরান চুক্তি করতে আগ্রহী, তবে বলতে ভয় পাচ্ছে: ট্রাম্প

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

তারেক রহমান সুখী সমৃদ্ধ দেশ গড়বেন: মির্জা ফখরুল

ফেসবুক পোস্ট নিয়ে মারামারি, ভাইয়ের হাতে কৃষকদল নেতা নিহতের অভিযোগ

রাজারবাগে হামলা না হলে স্বাধীনতার ঘোষণা আসত আরও পরে

যুক্তরাষ্ট্রের সঙ্গে বার্তা আদান-প্রদান চলছে, সংলাপ নয়: আরাগচি

নবীন পাঞ্জাবির শোরুম বন্ধের ঘটনায় হাতিরঝিল থানার ওসি ক্লোজড