ই-পেপার শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২

ঝালকাঠিতে দেখা দিয়েছে হামের উপসর্গ, হাসপাতালে ভর্তি ১৪ জন

আমার বার্তা অনলাইন
১০ এপ্রিল ২০২৬, ১৪:৫৮

ঝালকাঠিতে হামের উপসর্গ নিয়ে আক্রান্তের সংখ্যা ধীরে ধীরে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ১৪ জন সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে মোট সন্দেহজনক রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৯ জনে। এখন পর্যন্ত জেলায় মোট নিশ্চিত রোগীর সংখ্যা ৮ বলে জানিয়েছে ঝালকাঠি জেলা সিভিল সার্জন কার্যালয়।

‎কার্যালয়ের তথ্য অনুযায়ী আরও জানা যায়, গত ২৪ ঘণ্টায় কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে এ পর্যন্ত ২ জন সন্দেহজনক রোগীর মৃত্যু হয়েছে। নিশ্চিত হামে মৃত্যুর কোনো ঘটনা এখনো রেকর্ড হয়নি।

‎উপজেলাভিত্তিক তথ্যে দেখা গেছে, নতুন শনাক্তদের মধ্যে নলছিটি উপজেলায় সর্বোচ্চ ১১ জন। এছাড়া সদর উপজেলায় ১ জন এবং কাঁঠালিয়া উপজেলায় ২ জন রোগী শনাক্ত হয়েছেন। রাজাপুর উপজেলায় নতুন কোনো রোগী পাওয়া যায়নি।

‎হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে জেলায় ১৮ জন রোগী ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় নতুন করে কোনো রোগী হাসপাতালে ভর্তি হননি। একই সময়ে ৪ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৩ জন।

‎ঝালকাঠি সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. মেহেদী হাসান সানি বলেন, বর্তমানে পরিস্থিতি আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা প্রস্তুত রাখা হয়েছে। হামের উপসর্গ দেখা দিলে দেরি না করে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে আসার জন্য সবাইকে পরামর্শ দেওয়া হচ্ছে।

‎সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে রয়েছে, তবে সতর্কতা জরুরি। শিশুদের টিকাদান নিশ্চিত করতে হবে এবং জনসমাগম এড়িয়ে চলার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। আমরা সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছি এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

‎‎উল্লেখ্য, পরিস্থিতি মোকাবেলায় স্বাস্থ্য বিভাগ সারাদেশে গত ৫ এপ্রিল একযোগে ১৮টি জেলা ও ৩০টি উপজেলায় হাম-রুবেলা টিকাদান কর্মসূচি উদ্বোধন করে। এর অংশ হিসেবে ঝালকাঠির নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও একই দিন এ কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ড. জিয়াউদ্দিন হায়দার। ১৬ দিনব্যাপী এ কর্মসূচির আওতায় প্রায় ২১ হাজার শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে স্বাস্থ্য বিভাগ।

আমার বার্তা/জেএইচ

রেশমের হারানো গৌরব ফিরিয়ে আনতে সচেষ্ট সরকার : প্রতিমন্ত্রী

বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম বলেছেন, রাজশাহীর সিল্ক বাংলাদেশের সম্পদ ও আমাদের ঐতিহ্য। এটির

চট্টগ্রামে ফিশিং ট্রলারে মিললো ৫ লাখ ইয়াবা, ৯ কারবারি গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরের পতেঙ্গা ১৫ নম্বর ঘাট এলাকায় অভিযান চালিয়ে একটি ফিশিং ট্রলার থেকে ৫ লাখ

চট্টগ্রামের ২ নম্বর গেট শপিং কমপ্লেক্সে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

চট্টগ্রামের দুই নম্বর গেট এলাকার চিটাগং শপিং কমপ্লেক্সে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫টি

উখিয়া সীমান্তে মাইন বিস্ফোরণে উড়ে গেল যুবকের পা

কক্সবাজারের উখিয়ার বালুখালী সীমান্তে পুঁতে রাখা মাইন বিস্ফোরণে এক রোহিঙ্গা যুবক বা পায়ের গোড়ালি উড়ে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বর্তমান সময় চ্যালেঞ্জ ও সম্ভাবনার যুগ: আইসিএবি’র ২২তম সমাবর্তনে তথ্যমন্ত্রী

আওয়ামী আমলে গুণগত উন্নয়ন না হওয়ায় অর্থনীতি বিপর্যস্ত: সেলিম জাহান

জুলাইয়ের প্রতিটি ঘটনার নিরপেক্ষ বিচার নিশ্চিতের আশ্বাস চিফ প্রসিকিউটরের

বিচার বিভাগ নিয়ে অধ্যাদেশ বাতিলের ফল ভালো হবে না: মাসদার হোসেন

ইরানের জব্দকৃত সম্পদ ছাড়তে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র: রয়টার্স

মেধা-মননশীলতায় বিশ্বে বাংলাদেশের মর্যাদা বাড়ানোর আহ্বান আইজিপির

ইরান-যুক্তরাষ্ট্র গঠনমূলক আলোচনা করবে, আশা ইসহাক দারের

মোজতবা খামেনির মুখমণ্ডল বিকৃত হয়েছে, হারিয়েছেন পা: রয়টার্স

অবৈধভাবে ৫০ হাজার লিটার তেল মজুত, জরিমানা সাড়ে ৩ লাখ টাকা

ব্রাজিলের কাছে ৩ গোলে হারল আর্জেন্টিনা, ম্যাচ শেষে হাতাহাতি

ভারত-বাংলাদেশের সাংস্কৃতিক সম্পর্ক গভীর ও ঐতিহ্যবাহী: হাইকমিশনার

রেশমের হারানো গৌরব ফিরিয়ে আনতে সচেষ্ট সরকার : প্রতিমন্ত্রী

চট্টগ্রামে ফিশিং ট্রলারে মিললো ৫ লাখ ইয়াবা, ৯ কারবারি গ্রেপ্তার

হরমুজ থেকে ইরানকে টোল তুলতে দেওয়া হবে না, ফের সতর্কবার্তা ট্রাম্পের

রেশম গোটা দেশের সম্পদ, আমাদের ঐতিহ্য: পাটপ্রতিমন্ত্রী

এসএসসি পরীক্ষায় লোডশেডিং রোধে বিশেষ চিঠি দেবেন শিক্ষামন্ত্রী

বাংলাদেশসহ ১৭ দেশে পুনরায় ফ্লাইট চালু করল এয়ার অ্যারাবিয়া

সৈয়দপুরে হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে আনা হবে ঢাকায়

১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক

ইরানে অস্ত্র পাঠানোর প্রস্তুতি নিচ্ছে চীন, দাবি মার্কিন গোয়েন্দাদের