ই-পেপার শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩

সরাইলে খাঁটিহাতা হাইওয়ে থানায় নতুন ওসি তাহের যোগদান

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
১৬ এপ্রিল ২০২৬, ১৪:৪৩

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) আবু তাহের দেওয়ান যোগদান করেছেন। তিনি বিদায়ী ওসি মো. জাহাঙ্গীর আলমের স্থলাভিষিক্ত হন।

এর আগে তিনি শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা এবং সিলেট অঞ্চলের শেরপুর হাইওয়ে থানায় ওসি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি একজন অভিজ্ঞ হাইওয়ে পুলিশ কর্মকর্তা। গত ১৩ এপ্রিল নতুন কর্মস্থল খাঁটিহাতা হাইওয়ে থানায় দায়িত্ব গ্রহণ করেন তিনি।

সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানায় সদ্য যোগদানকারী ওসি আবু তাহের দেওয়ান বলেন, হাইওয়ে থানা এলাকায় সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তি, পরিবহনের লোকজন ও সকল পেশায় লোকজনের সহযোগিতা প্রয়োজন ও কামনা করছি।

সূত্রে জানা যায়, নবাগত ওসি আবু তাহের দেওয়ান ২০০১ সালে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হিসেবে পুলিশ বাহিনীতে যোগদান করেন । নিজের দক্ষতা ও সততায় তিনি ২০১২ সালে অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে পদন্নোতি পান। কর্মজীবনে আবু তাহের দেওয়ান দেশের বিভিন্ন থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব পালন করেন গাজীপুর মেট্রো ডিবি পুলিশের ওসি, গোপালগঞ্জ জেলা ডিবি পুলিশের ওসি , নেত্রকোনা সদর মডেল থানার ওসি ,কক্সবাজার রামু থানার ওসি , নরসিংদী মাদবদী থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করেন । তিনি ২০১৯ সালে ৬ ফেব্রুয়ারী বিভিন্ন থানায় মাদক , সন্ত্রাস সহ বিভিন্ন অপরাধ কর্মকান্ড প্রতিরোধে এবং আইন শৃংখলায় বিশেষ অবদান রাখায় জনকল্যাণকর কাজের স্বীকৃতি স্বরুপ ” এ ” ক্যাটাগরিতে মহা-পুলিশ পরিদর্শক ( আইজিপি) র ্যাংক ব্যাচ পদক পেয়েছেন নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার কেওঢালা বাগদি বাড়িয়া দেওয়ান বাড়ির মৃত আব্দুল মজিদ দেওয়ান এর সুযোগ্য সন্তান । পরে তিনি হাইওয়ে পুলিশ রিজিয়ন সিলেট সদর দপ্তরে ইন্সপেক্টর হিসেবে যোগদান করেন এবং সেখান থেকে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব পালন করার পর শেষ পর্যায়ে শেরপুর হাইওয়ে থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান । এরপরে গত ১৩ এপ্রিল খাঁটিহাতা হাইওয়ে থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেন।

আমার বার্তা/মো. রিমন খান/এমই

কক্সবাজার সীমান্তে দুস্থদের বিনামূল্যে চিকিৎসা দিলো বিজিবি

কক্সবাজারের বাইশফাঁড়ি বিওপি’র সীমান্তবর্তী এলাকায় বসবাসরত অসহায়, গরিব ও দুস্থ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা, সেলাই

ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় ৩ ঘোড়াসহ দুইজন নিহত

কুষ্টিয়া সদরে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ঘোড়াবোঝাই পিকআপের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায়

নরসিংদীতে অভিযান চালিয়ে ৯ হাজার লিটার তেল জব্দ

নরসিংদীর পলাশে অবৈধভাবে মজুত করা ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার করেছে প্রশাসন। এ ঘটনায় অভিযুক্তদের

হামের চিকিৎসায় রাজশাহীতে ৮ সদস্যের মেডিকেল বোর্ড গঠন

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হাম ও এর উপসর্গের রোগীর সংখ্যা বেড়ে চলেছে। তাই এই সংক্রামক
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৮ যাত্রীর সবাই নিহত

কক্সবাজার সীমান্তে দুস্থদের বিনামূল্যে চিকিৎসা দিলো বিজিবি

বাজারে অকটেন সরবরাহ ২৫% বাড়ানোর পরিকল্পনা বিপিসির

রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি পেল বাংলাদেশ

মুক্তিযুদ্ধের ৫৬ বছরেও প্রত্যাশিত অগ্রগতি অর্জন করা যায়নি: ফখরুল

হরমুজ নিয়ে ৪০ দেশের বৈঠক ডাকল যুক্তরাজ্য-ফ্রান্স

ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় ৩ ঘোড়াসহ দুইজন নিহত

নিউজিল্যান্ডের বিপক্ষেও উন্নতির কথা জানালেন সিমন্স

নরসিংদীতে অভিযান চালিয়ে ৯ হাজার লিটার তেল জব্দ

যুদ্ধের প্রভাবে উৎপাদন ব্যয় বৃদ্ধি, চীনের বৃহত্তম বাণিজ্য মেলায় উদ্বেগ

টি-টোয়েন্টি বিশ্বকাপে ফিক্সিংয়ের গুরুতর অভিযোগ, তদন্তে নামল আইসিসি

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন শুরুর অনুমতি

১০ মিনিটে তৈরি করুন আফগানি চিকেন কাবাব মালাইকারি

ঢাকাসহ দেশের সব বিভাগে ঝড়ো বৃষ্টির আভাস

ভূমি দখলের মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন

ইউটিউবে চাইলেই এখন বন্ধ করা যাবে ‘শর্টস’ ফিচার

দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে এখন: প্রতিমন্ত্রী

হরমুজ থেকে মাইন অপসারণে নতুন যে যুদ্ধজাহাজ ব্যবহার করছে যুক্তরাষ্ট্র

ভেনেজুয়েলার সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন করলো আইএমএফ ও বিশ্বব্যাংক

জুলাই সনদকে পাশ কাটিয়ে যাওয়ার কোনো সুযোগ দেওয়া হবে না: এটিএম আজহার