ই-পেপার সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩

জামালপুরে কালবৈশাখী ঝড়ে গাছ পড়ে মা ও ২ মেয়ের মৃত্যু

আমার বার্তা অনলাইন
২৭ এপ্রিল ২০২৬, ১০:৫৭
আপডেট  : ২৭ এপ্রিল ২০২৬, ১০:৫৯

জামালপুরের মেলান্দহে কালবৈশাখী ঝড়ে গাছ ভেঙে চাপা পড়ে মা ও দুই মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। সোমবার (২৭ এপ্রিল) ভোর ৪টার দিকে মেলান্দহের পূর্বদাগী এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত তিনজন হলেন- পূর্বদাগী এলাকার আব্দুল গনির স্ত্রী খুকি বেগম (৭০), মেয়ে ফাতেমা আক্তার (৪৫) ও ফরিদা আক্তার (৩৭)।

স্থানীয়রা জানান, ভোর ৪টার দিকে কালবৈশাখী ঝড়ে ৩টি গাছ ঘরের ওপর ভেঙে পড়ে। ঘরে থাকা মা ও দুই মেয়ে ঘরের মধ্যেই চাপা পড়ে মারা যায়। পরে সকাল ৭টার দিকে স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। এঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় বাসিন্দা আব্দুল রহিম বলেন, আমাদের এখানে রাতে অনেক ঝড় বৃষ্টি হয়েছে। ঝড়ে মেহেগুনি গাছ ভেঙে ওদের ঘরের ওপরে এবং তারা গাছের নিচে চাপা পড়ে নিহত হয়। পরে সকালে আমরা ফায়ার সার্ভিসকে খবর দেই। ফায়ার সার্ভিস এবং আমরা ভাঙা ঘর থেকে মরদেহ উদ্ধার করি।

স্থানীয় নুরজাহান বেগম (৫৫) বলেন, আমাদের এলাকায় এমন মর্মান্তিক ঘটনা ঘটায় এলাকা জুড়ে শোক নেমে এসেছে। এখন যারা নিহত হয়েছে তাদেরও তো কোনো দোষ নেই। মানুষ নিরাপদ আশ্রয় নেওয়ার জন্য ঘরে যায়। এখন সেই ঘরের ওপর যদি গাছ ভেঙে পড়ে, তবে মানুষের আর কি করার আছে। এটা আল্লাহ ইচ্ছা।

মেলানন্দ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান ঢাকা পোস্টকে বলেন, রাতে কালবৈশাখী ঝড়ের তান্ডবে গাছ ভেঙে ঘরের ওপরে পড়ে মা-মেয়েসহ তিনজন নিহত হয়েছে। ঘটনাটি শোনার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

যশোর পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান যশোর পৌঁছেছেন। সরকার গঠনের পর এটিই তার প্রথম যশোর সফর। সফরে খাল

রাউজানে আরো এক বিএনপিকর্মীকে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানে ফের রাজনৈতিক সহিংসতার খবর পাওয়া গেছে। তিন দিনের ব্যবধানে উপজেলায় নাছির উদ্দীন (৫৫)

ব্রাহ্মণবাড়িয়ায় নৌকায় বসা নিয়ে তর্ক বির্তক ঘুষির আঘাতে একজনের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নবীনগর থেকে মেরকুটা যাওয়ার যাত্রীবাহী নৌকায়, মনু বাবুর ঘাটলা নামক স্থানে নৌকায়

গাইবান্ধায় বজ্রপাতে শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু

গাইবান্ধার সুন্দরগঞ্জে বজ্রপাতে এক শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন এবং
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের ঘোষণা প্রধানমন্ত্রীর, ৮০ শতাংশই নারী

কাস্টমস কর্মকর্তাকে অটোরিকশা থেকে ফেলে হত্যা করে ছিনতাইকারীরা: র‍্যাব

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

প্রস্তুতি শেষে দ্রুত স্থানীয় সরকার নির্বাচন: সংসদে মির্জা ফখরুল

হযরত শাহজালালসহ দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার

মা-বোনদের কষ্ট লাঘবে এলপিজি কার্ড দেওয়া হবে : প্রধানমন্ত্রী

অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক

হজে গিয়েএ পর্যন্ত ৪ বাংলাদেশির মৃত্যু

ঢাকায় ‘ট্যুর গাইড টেকনিক অ্যান্ড অপারেশন’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

হাইকোর্টে এমপি মুফতি আমির হামজার আগাম জামিন

বুলেট বৈরাগী হত্যা: গ্রেপ্তার ৫ ঘাতকই ডাকাতি মামলার আসামি

আখের রস না কি ডাবের পানি, গরমে কোনটি বেশি উপকারী?

২৪ ঘণ্টায় ঢাকায় ৪১ মিলিমিটার বৃষ্টি : আজও বৃষ্টি-বজ্রপাতের সম্ভাবনা

জামালপুরে কালবৈশাখী ঝড়ে গাছ পড়ে মা ও ২ মেয়ের মৃত্যু

যশোর পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সাদিয়া আয়মানের এই লুকটি কি দেখেছেন?

বিশ্বকাপ প্রাইজমানি বাড়ানোর ঘোষণা ফিফার

এনজোর গোলে এফএ কাপের ফাইনালে চেলসি

হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিলো ইরান

রাউজানে আরো এক বিএনপিকর্মীকে গুলি করে হত্যা