ই-পেপার সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩

২৪ ঘণ্টায় ঢাকায় ৪১ মিলিমিটার বৃষ্টি : আজও বৃষ্টি-বজ্রপাতের সম্ভাবনা

আমার বার্তা অনলাইন
২৭ এপ্রিল ২০২৬, ১১:০৭

গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৪১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এরই ধারাবাহিকতায় আজও রাজধানীসহ আশপাশের এলাকায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে মেঘলা আকাশ, দমকা হাওয়া ও তাপমাত্রা সামান্য কমতে পারে।

সোমবার (২৭ এপ্রিল) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার ঢাকা ও আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। একই সঙ্গে বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এসময় দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। তবে অস্থায়ীভাবে দমকা হাওয়া আকারে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে এর গতি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত বাড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

এছাড়া সূর্যাস্ত আজ সন্ধ্যা ৬টা ২৬ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ২৭ মিনিটে হবে। অন্যদিকে দেশের বিভিন্ন অঞ্চলে আজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাসও দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ কারণে ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে জানানো হয়েছে, এসব অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি এবং অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। ফলে নদীপথে চলাচলকারী নৌযানগুলোকে সতর্ক থাকতে বলা হয়েছে।

এছাড়া কুমিল্লা, নোয়াখালী ও চট্টগ্রাম অঞ্চলেও একই ধরনের আবহাওয়ার প্রভাব থাকতে পারে। এসব এলাকায় উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির আশঙ্কা রয়েছে। এজন্য সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে নির্দেশ দেওয়া হয়েছে।

ঢাকায় দেড় ঘণ্টায় ৩৫ মিলিমিটার বৃষ্টি, সোমবারও থাকতে পারে

রাজধানী ঢাকায় দেড় ঘণ্টায় ৩৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। বৃষ্টিতে গরম কমে স্বস্তি ফিরেছে নগরজীবনে। এই

বজ্রপাতে গাইবান্ধায় ৫ জনসহ পাঁচ জেলায় অন্তত ১২ জনের মৃত্যু

শক্তিশালী বৃষ্টি বলয় ‘ঝুমুল’-এর প্রভাবে সারাদেশে শুরু হয়েছে ঝড় ও বজ্রবৃষ্টি। এই পরিস্থিতিতে আজ (রোববার)

সন্ধ্যার মধ্যে দেশের ৬ অঞ্চলে ৮০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস

সন্ধ্যার মধ্যে দেশের ছয় অঞ্চলে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে

অবশেষে ঢাকায় বৃষ্টির পূর্বাভাস, কমবে ভ্যাপসা গরম

অবশেষে ঢাকাবাসীর জন্য স্বস্তির বার্তা নিয়ে এসেছে আবহাওয়া অধিদপ্তর। দীর্ঘদিনের তীব্র গরমের পর রাজধানী ও
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের ঘোষণা প্রধানমন্ত্রীর, ৮০ শতাংশই নারী

কাস্টমস কর্মকর্তাকে অটোরিকশা থেকে ফেলে হত্যা করে ছিনতাইকারীরা: র‍্যাব

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

প্রস্তুতি শেষে দ্রুত স্থানীয় সরকার নির্বাচন: সংসদে মির্জা ফখরুল

হযরত শাহজালালসহ দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার

মা-বোনদের কষ্ট লাঘবে এলপিজি কার্ড দেওয়া হবে : প্রধানমন্ত্রী

অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক

হজে গিয়েএ পর্যন্ত ৪ বাংলাদেশির মৃত্যু

ঢাকায় ‘ট্যুর গাইড টেকনিক অ্যান্ড অপারেশন’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

হাইকোর্টে এমপি মুফতি আমির হামজার আগাম জামিন

বুলেট বৈরাগী হত্যা: গ্রেপ্তার ৫ ঘাতকই ডাকাতি মামলার আসামি

আখের রস না কি ডাবের পানি, গরমে কোনটি বেশি উপকারী?

২৪ ঘণ্টায় ঢাকায় ৪১ মিলিমিটার বৃষ্টি : আজও বৃষ্টি-বজ্রপাতের সম্ভাবনা

জামালপুরে কালবৈশাখী ঝড়ে গাছ পড়ে মা ও ২ মেয়ের মৃত্যু

যশোর পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সাদিয়া আয়মানের এই লুকটি কি দেখেছেন?

বিশ্বকাপ প্রাইজমানি বাড়ানোর ঘোষণা ফিফার

এনজোর গোলে এফএ কাপের ফাইনালে চেলসি

হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিলো ইরান

রাউজানে আরো এক বিএনপিকর্মীকে গুলি করে হত্যা