ই-পেপার শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩

নদীর জায়গা দখল করে রাখলে প্রশাসন মুক্ত করবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

আমার বার্তা অনলাইন:
০২ মে ২০২৬, ১৫:২১
টাঙ্গাইলে ধলেশ্বরী ও লৌহজং নদীর খননকাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

নদীর জায়গা দখল করে রাখলে প্রশাসন তা দখলমুক্ত করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেছেন, বিগত ফ্যাসিস্ট সরকার আর এই সরকার এক নয়। বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত, তাই বিএনপি যা বলে তাই করে।

শনিবার (২ মে) দুপুরে টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়নের খুদিরামপুর এলাকায় ধলেশ্বরী ও লৌহজং নদীর পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘তারেক রহমান দেশের জনগণের ভোটে প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পরই সারা দেশে খাল ও নদী খনন কর্মসূচি শুরু করেছেন। আমাদের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী প্রধানমন্ত্রী এসব পদক্ষেপ নিচ্ছেন।’

টাঙ্গাইলের মানুষের প্রাণের দাবি ধলেশ্বরী ও লৌহজং নদীর গতি ফিরিয়ে আনা এ কথা উল্লেখ করে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ‘আজকে আমরা এই নদী খনন কর্মসূচির উদ্বোধন করলাম। নদীর যে জায়গা, সেই জায়গাতেই খনন হবে। আশপাশে কেউ যদি তা দখল করে রাখে, প্রশাসন তা দখলমুক্ত করবে। এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নিতে প্রশাসনকে নির্দেশ দেয়া হয়েছে।’

পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, ৪১ কোটি ৭০ লাখ টাকা ব্যয়ে ধলেশ্বরী ও লৌহজং নদীর ৫২.৯২ কিলোমিটার এলাকা পুনঃখনন করা হবে।

টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাঈন উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার আবেদুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীনসহ প্রশাসনের কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীরা।

আমার বার্তা/এমই

কৃষকের মর্যাদা বাড়লেই শক্তিশালী হবে বাংলাদেশ: কৃষিমন্ত্রী

কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন বলেছেন, দেশের কৃষকরাই বাংলাদেশের মূল শক্তি।

‘আ.লীগের শেষ ১০ বছরে কমপক্ষে ৫০ লাখ কোটি টাকা পাচার হয়েছে’

মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন,আওয়ামী লীগের শেষ ১০ বছরে অফিসিয়ালি-আনঅফিসিয়ালি কমপক্ষে ৫০ লাখ

চট্টগ্রামে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ, যানজট-ভোগান্তি

চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানা এলাকায় বকেয়া বেতনসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছেন

ত্রুটি সারিয়ে উৎপাদনে ফিরল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র

যান্ত্রিক ত্রুটি সারিয়ে ৬ দিন বন্ধ থাকার পর উৎপাদনে ফিরেছে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র। প্রাথমিকভাবে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকায় ভিসা কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগ ভারতের: ইন্ডিয়ান এক্সপ্রেস

ডিসি সম্মেলন শুরু হচ্ছে রোববার: ৪৯৮ প্রস্তাব নিয়ে আলোচনা হবে

কৃষকের মর্যাদা বাড়লেই শক্তিশালী হবে বাংলাদেশ: কৃষিমন্ত্রী

‘আ.লীগের শেষ ১০ বছরে কমপক্ষে ৫০ লাখ কোটি টাকা পাচার হয়েছে’

বিএনপি সরকার ‘আমেরিকা ফার্স্ট’ নীতি অনুসরণ করছে: আনু মুহাম্মদ

নবদিগন্তের সূচনা, নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বিমান বহরে যুক্ত হবে ৪৭টি উড়োজাহাজ

স্বৈরাচারী আচরণ করলে বিএনপির বিরুদ্ধেও ব্যবস্থা: নজরুল ইসলাম

ঈদের দিন প্রধানমন্ত্রী তনু হত্যা মামলার অগ্রগতি জানতে চান: আইনমন্ত্রী

সংবিধান সংস্কার পরিষদ গঠনে বিএনপি কখনোই একমত হয়নি: মির্জা ফখরুল

বাজেট ঘাটতি পূরণে ব্যাংক ঋণ অর্থনীতির জন্য আত্মঘাতী: ফাহমিদা খাতুন

গণভোটের রায় অস্বীকার করে দেশকে সংকটে ঠেলে দিচ্ছে সরকার

যুক্তরাষ্ট্রের সঙ্গে আবারও যুদ্ধ শুরু হতে পারে, জানালেন ইরানি কমান্ডার

যেদিকে তাকাই সেদিকেই অনিয়ম-দুর্নীতি: স্থানীয় সরকার মন্ত্রী

বিচারকের বিরুদ্ধে ওঠা অভিযোগ দেখার ভার সুপ্রিম জুডিশিয়ারি কাউন্সিলের

এসএসসি ও এইচএসসি পরীক্ষা ডিসেম্বরে নেওয়ার পরিকল্পনা

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

ভাত, আলু ভর্তা, গরুর মাংসের পরিবর্তে ফিটনেস–সম্মত খাবার দেবে বিসিবি

নদীর জায়গা দখল করে রাখলে প্রশাসন মুক্ত করবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

সাংবাদিক ম্যানেজে ডিআইজি তৌহিদুলের দৌড়ঝাঁপ, মুখ খুলছেন ভুক্তভোগীরা