ই-পেপার শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩

প্রথম বাংলাদেশি হিসেবে মাউন্ট মাকালু জয় করলেন বাবর আলী

আমার বার্তা অনলাইন
০২ মে ২০২৬, ১০:৪৭

প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বের পঞ্চম সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট মাকালুর চূড়ায় উঠেছেন পর্বতারোহী বাবর আলী। শনিবার বাংলাদেশ সময় ভোর ৫টা ৪৫ মিনিটে ৮ হাজার ৪৮৫ মিটার (২৭ হাজার ৮৩৮ ফুট) উচ্চতার এই দুর্গম শৃঙ্গ জয় করেন তিনি।

বিষয়টি নিশ্চিত করেছে বাবর আলীর এই অভিযানের আয়োজক প্রতিষ্ঠান ভার্টিক্যাল ড্রিমার্স।

ভার্টিক্যাল ড্রিমার্সের ফেসবুক পেজে বলা হয়েছে, প্রায় সাড়ে আট ঘণ্টা অবিরাম আরোহণ শেষে অবশেষে বাংলাদেশ সময় ভোর ৫টা ৪৫ এ বাবর স্পর্শ করলো পৃথিবীর পঞ্চম সর্বোচ্চ শিখর মাউন্ট মাকালু (২৭,৮৩৮ ফুট/৮,৪৮৫ মিটার) চূড়া।

এরই সঙ্গে এই পর্বতে প্রথমবার উড়লো বাংলাদেশের লাল-সবুজের বিজয় নিশান। আর বাবর নিজেকে নিয়ে গেল আরেকটু উচ্চতায়! পৃথিবীর চৌদ্দটি আট হাজারি শৃঙ্গের পাঁচটি আরোহণ করা একমাত্র বাংলাদেশি পর্বতারোহী বাবর আলী।

তবে কাজ এখনো মাত্র অর্ধেক সমাপ্ত জানিয়ে ভার্টিক্যাল ড্রিমার্স বলেছে, বেসক্যাম্পের নিরাপত্তায় নেমে না আসা পর্যন্ত স্বস্তির নিশ্বাস ফেলার জো নেই। তাই চলুক প্রার্থনা...।

নেপালের মহালঙ্গুর হিমালয় অঞ্চলে অবস্থিত মাউন্ট মাকালু পর্বতারোহীদের কাছে ‘গ্রেট ব্ল্যাক ওয়ান’ বা কালো পাহাড় নামে পরিচিত। পিরামিড আকৃতির সূচালো এই পর্বতের আশপাশে বড় কোনো পর্বত না থাকায় প্রবল বাতাসে বরফ সরে গিয়ে অনেক সময় চূড়ার কালো পাথুরে অংশ দৃশ্যমান হয়ে ওঠে। সেখান থেকেই ‘মাকালু’ নামের উৎপত্তি বলে ধারণা করা হয়। বাবর আলীর এবারের অভিযানের নাম ছিল ‘এক্সপেডিশন মাকালু: দ্য ফিফথ ফ্রন্টিয়ার’।

২০১৪ সাল থেকে পর্বতারোহণে সক্রিয় বাবর আলী এর আগে মাউন্ট এভারেস্ট, লোৎসে, অন্নপূর্ণা-১ ও মানাসলুসহ একাধিক শৃঙ্গ জয় করেছেন। ২০২৫ সালে তিনি প্রথম বাংলাদেশি হিসেবে কৃত্রিম অক্সিজেন ছাড়া মানাসলু জয় করেন।

ভার্টিক্যাল ড্রিমার্সের সাধারণ সম্পাদক বাবর আলী ২০১৪ সাল থেকে হিমালয়ের বিভিন্ন শৃঙ্গে অভিযান চালিয়ে আসছেন। ২০২২ সালে তিনি প্রথম বাংলাদেশি হিসেবে আমা দাবলাম (২২,৩৪৯ ফুট) শৃঙ্গ জয় করেন। পরে ২০২৪ সালে মাউন্ট এভারেস্ট (২৯,০৩১ ফুট) ও লোৎসে (২৭,৯৪০ ফুট) আরোহণ করেন।

২০২৫ সালের এপ্রিলে বাবর আলী প্রথম বাংলাদেশি হিসেবে অন্নপূর্ণা-১ (২৬,৫৪৫ ফুট) জয় করেন। একই বছরের সেপ্টেম্বরে কৃত্রিম অক্সিজেন ছাড়াই মাউন্ট মানাসলু (২৬,৭৮১ ফুট) আরোহণ করেন, যা কোনো বাংলাদেশির জন্য বিরল অর্জন।

ভার্টিক্যাল ড্রিমার্সের এই অভিযানে পৃষ্ঠপোষকতা দিয়েছে স্যাম বন্ড, মাই হেলথ ও চন্দ্রবিন্দু প্রকাশন।

ডিসি সম্মেলন শুরু হচ্ছে রোববার: ৪৯৮ প্রস্তাব নিয়ে আলোচনা হবে

চার দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন শুরু হচ্ছে আগামীকাল রোববার (৩ মে)। এদিন সকাল সাড়ে

বিএনপি সরকার ‘আমেরিকা ফার্স্ট’ নীতি অনুসরণ করছে: আনু মুহাম্মদ

‘সবার আগে বাংলাদেশ’ স্লোগান দিলেও বিএনপি সরকার মূলত ‘সবার আগে আমেরিকা’ (আমেরিকা ফার্স্ট) নীতিতেই চলছে

নবদিগন্তের সূচনা, নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আর পাঁচটা দিনের থেকে সিলেট জেলা স্টেডিয়ামের আজকের চিত্রটা একেবারেই আলাদা। সুনসান স্টেডিয়াম যেন হঠাৎই

যেদিকে তাকাই সেদিকেই অনিয়ম-দুর্নীতি: স্থানীয় সরকার মন্ত্রী

দেশের সর্বত্র অনিয়ম ও দুর্নীতির বিস্তার ঘটেছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকায় ভিসা কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগ ভারতের: ইন্ডিয়ান এক্সপ্রেস

ডিসি সম্মেলন শুরু হচ্ছে রোববার: ৪৯৮ প্রস্তাব নিয়ে আলোচনা হবে

কৃষকের মর্যাদা বাড়লেই শক্তিশালী হবে বাংলাদেশ: কৃষিমন্ত্রী

‘আ.লীগের শেষ ১০ বছরে কমপক্ষে ৫০ লাখ কোটি টাকা পাচার হয়েছে’

বিএনপি সরকার ‘আমেরিকা ফার্স্ট’ নীতি অনুসরণ করছে: আনু মুহাম্মদ

নবদিগন্তের সূচনা, নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বিমান বহরে যুক্ত হবে ৪৭টি উড়োজাহাজ

স্বৈরাচারী আচরণ করলে বিএনপির বিরুদ্ধেও ব্যবস্থা: নজরুল ইসলাম

ঈদের দিন প্রধানমন্ত্রী তনু হত্যা মামলার অগ্রগতি জানতে চান: আইনমন্ত্রী

সংবিধান সংস্কার পরিষদ গঠনে বিএনপি কখনোই একমত হয়নি: মির্জা ফখরুল

বাজেট ঘাটতি পূরণে ব্যাংক ঋণ অর্থনীতির জন্য আত্মঘাতী: ফাহমিদা খাতুন

গণভোটের রায় অস্বীকার করে দেশকে সংকটে ঠেলে দিচ্ছে সরকার

যুক্তরাষ্ট্রের সঙ্গে আবারও যুদ্ধ শুরু হতে পারে, জানালেন ইরানি কমান্ডার

যেদিকে তাকাই সেদিকেই অনিয়ম-দুর্নীতি: স্থানীয় সরকার মন্ত্রী

বিচারকের বিরুদ্ধে ওঠা অভিযোগ দেখার ভার সুপ্রিম জুডিশিয়ারি কাউন্সিলের

এসএসসি ও এইচএসসি পরীক্ষা ডিসেম্বরে নেওয়ার পরিকল্পনা

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

ভাত, আলু ভর্তা, গরুর মাংসের পরিবর্তে ফিটনেস–সম্মত খাবার দেবে বিসিবি

নদীর জায়গা দখল করে রাখলে প্রশাসন মুক্ত করবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

সাংবাদিক ম্যানেজে ডিআইজি তৌহিদুলের দৌড়ঝাঁপ, মুখ খুলছেন ভুক্তভোগীরা