ই-পেপার বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩

দেশে কোরবানির পশুর কোনো সংকট নেই: প্রাণিসম্পদমন্ত্রী

আমার বার্তা অনলাইন:
১৪ মে ২০২৬, ১৫:০৬

আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে দেশে কোরবানির পশুর কোনো সংকট নেই বলে আশ্বস্ত করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি বলেন, দেশীয় খামারিদের প্রস্তুত করা পশু দিয়েই এবার কোরবানি সম্পন্ন হবে এবং এজন্য প্রায় এক কোটি পশু প্রস্তুত রয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে সাভারে অবস্থিত বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দেশে কোরবানির জন্য যে পরিমাণ গরু, ছাগল ও ভেড়ার প্রয়োজন, তার চেয়েও বেশি প্রস্তুতি রয়েছে। ফলে বিদেশ থেকে পশু আমদানির কোনো প্রয়োজন হবে না। একইসঙ্গে সীমান্ত পথে অবৈধভাবে পশু প্রবেশ ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

প্রাণিসম্পদমন্ত্রী বলেন, চোরাচালানের মাধ্যমে কোনো পশু যেন দেশে প্রবেশ করতে না পারে, সীমান্তবর্তী এলাকার মানুষকেও এ বিষয়ে সতর্ক করা হয়েছে।

কৃষিখাত নিয়ে সরকারের অবস্থান তুলে ধরে তিনি বলেন, বর্তমান সরকার কৃষকবান্ধব নীতিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। কৃষকের অর্থনৈতিক উন্নয়নই দেশের সামগ্রিক উন্নয়নের পথ খুলে দেবে। এসময় কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ডসহ সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন তিনি।

মন্ত্রী বলেন, আমরা চাই কম খরচে গবাদিপশু লালন-পালন নিশ্চিত করতে। উন্নত জাতের ঘাস উৎপাদন বাড়াতে। এ বিষয়ে গবেষণা কার্যক্রম কতদূর এগিয়েছে, তা দেখতে আজ বিএলআরআইতে এসেছি।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ড. শাকিলা ফারুক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা-১৯ সাভার আশুলিয়া আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু এবং মো. দেলোয়ার হোসেন।

আমার বার্তা/এমই

মহাসড়ক মেরামতের কারণে সরাইলের কুট্টাপাড়ায় ধীরগতিতে যান চলাচল

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কুট্টাপাড়া এলাকায় বৃহস্পতিবার (১৪ মে) সকালে  মহাসড়ক মেরামত কাজ চলমান থাকায় ঢাকা–সিলেট

গাজীপুরে আলোচিত ৫ খুন: পদ্মা নদী থেকে সেই ফোরকানে মরদেহ উদ্ধার

গাজীপুরের কাপাসিয়ায় আলোচিত ৫ খুনের ঘটনায় প্রধান অভিযুক্ত ফোরকান মিয়ার মরদেহ উদ্ধার করা হয়েছে। এর

চট্টগ্রামে ইঞ্জিনিয়ার মোশাররফের জানাজা, ছিলেন বিএনপি-জামায়াতের নেতারা

সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী এবং আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজা চট্টগ্রাম নগরের

চোখ ভেদ করে মাথায় ঢুকে গুলি, অবশেষে মারা গেল ছোট্ট রেশমী

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামীর রউফাবাদ কলোনিতে গুলিবিদ্ধ হওয়া পঞ্চম শ্রেণির ছাত্রী রেশমী আক্তার (১১) শেষ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আকাশসীমায় ইউক্রেনীয় ড্রোন ঘিরে বিতর্ক, লাটভিয়ার প্রধানমন্ত্রীর পদত্যাগ

দ্বিতীয় টেস্টের আগে টাইগার শিবিরে দুঃসংবাদ!

শ্রমিকদের ঈদ বোনাস ২১ মে’র মধ্যে পরিশোধের নির্দেশ শ্রমমন্ত্রীর

বাস-ট্রেন-লঞ্চে প্রতিবন্ধীদের বিনা ভাড়ায় যাতায়াতের বিধান করা হবে

ঈদের ছুটির প্রজ্ঞাপন জারি, বন্ধেও খোলা থাকবে যেসব অফিস

মহাসড়ক মেরামতের কারণে সরাইলের কুট্টাপাড়ায় ধীরগতিতে যান চলাচল

আইসিসির মাসসেরা ক্রিকেটার বাংলাদেশের নাহিদ রানা

উন্নত প্রযুক্তিতে দক্ষ চীনা নাগরিকরা জুয়ার ফাঁদে ফেলছে বাংলাদেশিদের

গাজীপুরে আলোচিত ৫ খুন: পদ্মা নদী থেকে সেই ফোরকানে মরদেহ উদ্ধার

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

২০২৭ সালের এসএসসি পরীক্ষা শুরু ৭ জানুয়ারি, এইচএসসি ৬ জুন

কোলম্যান ইস্যুতে তাবিথ-আমিনুল বৈঠক পেছাল

মানব পাচার ও অভিবাসী চোরাচালান রোধে গণমাধ্যমের ভূমিকা গুরুত্বপূর্ণ

চট্টগ্রামে ইঞ্জিনিয়ার মোশাররফের জানাজা, ছিলেন বিএনপি-জামায়াতের নেতারা

গবাদিপশু প্রবেশ ঠেকাতে বিজিবি সতর্ক অবস্থানে আছে: প্রাণিসম্পদ মন্ত্রী

দেশে কোরবানির পশুর কোনো সংকট নেই: প্রাণিসম্পদমন্ত্রী

আমিরাত উপকূল থেকে জাহাজ জব্দ, নেওয়া হচ্ছে ইরানের দিকে

ভোটার বাড়লো ৬ লাখ ২৮ হাজার, মোট সংখ্যা ১২ কোটি ৮৩ লাখ

কক্সবাজার-পটুয়াখালীতে পর্যটকদের জন্য হেলথ সেন্টার স্থাপনের পরিকল্পনা

সব জল্পনার অবসান, কেরালার নতুন মুখ্যমন্ত্রী ভিডি সাতিসান