ই-পেপার বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩

সব জল্পনার অবসান, কেরালার নতুন মুখ্যমন্ত্রী ভিডি সাতিসান

আমার বার্তা অনলাইন:
১৪ মে ২০২৬, ১৪:৪০

দীর্ঘ ১০ দিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে কংগ্রেস কেরালার নতুন মুখ্যমন্ত্রী হিসেবে ভিডি সতীশানের নাম ঘোষণা করেছে। তিনি কেসি ভেনুগোপাল ও রমেশ চেন্নিথালাকে পেছনে ফেলে এই দায়িত্ব পাচ্ছেন। বৃহস্পতিবার (১৪ মে) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, ৬১ বছর বয়সী ভিডি সতীশান এর আগে কেরালা বিধানসভায় বিরোধীদলীয় নেতা ছিলেন। তিনি টানা ছয়বারের বিধায়ক হলেও কখনও মন্ত্রীর দায়িত্ব পালন করেননি।

নিজের নির্বাচনের পর সতীশান বলেন, লাখো কংগ্রেস কর্মী ও ইউডিএফের সমর্থনের কারণেই আমি এখানে পৌঁছাতে পেরেছি।

অন্যদিকে, মুখ্যমন্ত্রী পদে আলোচিত আরেক নেতা কেসি ভেনুগোপাল বলেন, তিনি দলের সিদ্ধান্তে পুরোপুরি সন্তুষ্ট এবং হাইকমান্ডের সিদ্ধান্ত মেনে চলবেন। তিনি সতীশানকে অভিনন্দন জানিয়ে নতুন সরকারকে পূর্ণ সমর্থনের আশ্বাস দেন।

কেরালায় মুখ্যমন্ত্রী নির্বাচন নিয়ে বিলম্ব হওয়ায় কর্ণাটকের কংগ্রেসের নেতৃত্ব সংকটের কথাও সামনে আসে। সেখানে সিদ্ধারামাইয়া ও ডি কে শিবকুমারের দ্বন্দ্ব দীর্ঘদিন ধরে আলোচনায় ছিল।

দলীয় সূত্র বলছে, সতীশান কংগ্রেস কর্মী, সাধারণ মানুষ এবং জোটসঙ্গী আইইউএমএলের পছন্দের প্রার্থী ছিলেন। আইইউএমএল কেরালার নির্বাচনে ২২টি আসন পেয়েছে এবং মুসলিম ভোটব্যাংকের কারণে দলটির মতামতকে কংগ্রেস গুরুত্ব দিয়েছে।

সম্প্রতি অনুষ্ঠিত কেরালা বিধানসভা নির্বাচনে কংগ্রেস নেতৃত্বাধীন ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউডিএফ) ১০২টি আসন পেয়ে দুই-তৃতীয়াংশের বেশি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। অন্যদিকে পিনারাই বিজয়ন নেতৃত্বাধীন বাম জোট টানা তৃতীয়বার ক্ষমতায় ফেরার সুযোগ হারায়।

ভিডি সতীশান পেশায় একজন আইনজীবী। তিনি ২০০১ সালে প্রথমবার কেরালা বিধানসভায় নির্বাচিত হন এবং গত ২৫ বছর ধরে এরনাকুলাম জেলার পারাভুর আসনের প্রতিনিধিত্ব করে আসছেন।

আমার বার্তা/এমই

আকাশসীমায় ইউক্রেনীয় ড্রোন ঘিরে বিতর্ক, লাটভিয়ার প্রধানমন্ত্রীর পদত্যাগ

ইউক্রেন থেকে আসা লক্ষ্যভ্রষ্ট ড্রোন নিয়ে সৃষ্ট বিতর্কের জেরে পদত্যাগের ঘোষণা দিয়েছেন বাল্টিক রাষ্ট্র লাটভিয়ার

আমিরাত উপকূল থেকে জাহাজ জব্দ, নেওয়া হচ্ছে ইরানের দিকে

হরমুজ প্রণালির কাছে সংযুক্ত আরব আমিরাতের উপকূল থেকে একটি জাহাজ জব্দ করেছে অজ্ঞাত ব্যক্তিরা। তারা

পশ্চিমবঙ্গে গরুসহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করলো বিজেপি

ভারতের পশ্চিমবঙ্গে নবনির্বাচিত বিজেপি সরকার পশু জবাইয়ের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করে নতুন নির্দেশনা জারি

যুদ্ধের সময় ‘লুকিয়ে’ আমিরাতে গিয়েছিলেন নেতানিয়াহু

ইরানের সঙ্গে দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধ চলার সময় লুকিয়ে সংযুক্ত আরব আমিরাতে গিয়েছিলেন ইসরায়েলি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আকাশসীমায় ইউক্রেনীয় ড্রোন ঘিরে বিতর্ক, লাটভিয়ার প্রধানমন্ত্রীর পদত্যাগ

দ্বিতীয় টেস্টের আগে টাইগার শিবিরে দুঃসংবাদ!

শ্রমিকদের ঈদ বোনাস ২১ মে’র মধ্যে পরিশোধের নির্দেশ শ্রমমন্ত্রীর

বাস-ট্রেন-লঞ্চে প্রতিবন্ধীদের বিনা ভাড়ায় যাতায়াতের বিধান করা হবে

ঈদের ছুটির প্রজ্ঞাপন জারি, বন্ধেও খোলা থাকবে যেসব অফিস

মহাসড়ক মেরামতের কারণে সরাইলের কুট্টাপাড়ায় ধীরগতিতে যান চলাচল

আইসিসির মাসসেরা ক্রিকেটার বাংলাদেশের নাহিদ রানা

উন্নত প্রযুক্তিতে দক্ষ চীনা নাগরিকরা জুয়ার ফাঁদে ফেলছে বাংলাদেশিদের

গাজীপুরে আলোচিত ৫ খুন: পদ্মা নদী থেকে সেই ফোরকানে মরদেহ উদ্ধার

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

২০২৭ সালের এসএসসি পরীক্ষা শুরু ৭ জানুয়ারি, এইচএসসি ৬ জুন

কোলম্যান ইস্যুতে তাবিথ-আমিনুল বৈঠক পেছাল

মানব পাচার ও অভিবাসী চোরাচালান রোধে গণমাধ্যমের ভূমিকা গুরুত্বপূর্ণ

চট্টগ্রামে ইঞ্জিনিয়ার মোশাররফের জানাজা, ছিলেন বিএনপি-জামায়াতের নেতারা

গবাদিপশু প্রবেশ ঠেকাতে বিজিবি সতর্ক অবস্থানে আছে: প্রাণিসম্পদ মন্ত্রী

দেশে কোরবানির পশুর কোনো সংকট নেই: প্রাণিসম্পদমন্ত্রী

আমিরাত উপকূল থেকে জাহাজ জব্দ, নেওয়া হচ্ছে ইরানের দিকে

ভোটার বাড়লো ৬ লাখ ২৮ হাজার, মোট সংখ্যা ১২ কোটি ৮৩ লাখ

কক্সবাজার-পটুয়াখালীতে পর্যটকদের জন্য হেলথ সেন্টার স্থাপনের পরিকল্পনা

সব জল্পনার অবসান, কেরালার নতুন মুখ্যমন্ত্রী ভিডি সাতিসান