ই-পেপার সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

ভারত থেকে আমদানি বাড়ায় হিলিতে দাম কমেছে জিরার

আমার বার্তা অনলাইন:
১৭ মে ২০২৬, ১১:২৫

পবিত্র ঈদুল আজহা ঘনিয়ে আসতেই দেশের বিভিন্ন অঞ্চলে মসলা জাতীয় পণ্যের বাজারে বাড়তি চাহিদা তৈরি হয়েছে। তবে প্রতি বছরের মতো এবার কোরবানির ঈদকে কেন্দ্র করে মসলার দাম বাড়েনি। বরং দিনাজপুরের হিলি বাজারে জিরার দামে দেখা গেছে স্বস্তির চিত্র। ভারত থেকে আমদানি স্বাভাবিক থাকায় বাজারে বেড়েছে সরবরাহ, আর সেই প্রভাবেই কমেছে জিরার দাম। বর্তমানে হিলি বাজারে প্রতি কেজি জিরা বিক্রি হচ্ছে ৫৪৫ টাকা দরে।

রোববার (১৭ মে) সকালে হিলি বাজারের বিভিন্ন মসলা দোকান ঘুরে দেখা যায়, দেশের নানা জেলা থেকে পাইকারি ও খুচরা ক্রেতারা জিরাসহ বিভিন্ন মসলা কিনতে ভিড় করছেন। ব্যবসায়ীরা বলছেন, গত বছরের তুলনায় এবার জিরার দাম কেজিতে প্রায় ১০০ টাকা পর্যন্ত কমেছে। এতে যেমন স্বস্তি পেয়েছেন সাধারণ ক্রেতারা, তেমনি বিক্রিও বেড়েছে ব্যবসায়ীদের।

বাজার সূত্রে জানা গেছে, গত বছরের কোরবানির ঈদে প্রতি কেজি জিরা বিক্রি হয়েছিল ৬৫০ থেকে ৬৬০ টাকা দরে। পরে রোজার ঈদেও দাম ছিল ৬৩০ টাকার আশেপাশে। কিন্তু বর্তমানে সেই জিরাই বিক্রি হচ্ছে ৫৪৫ টাকায়। দাম কম থাকায় দেশের বিভিন্ন এলাকা থেকে ক্রেতারা হিলি বাজারমুখী হচ্ছেন।

রাজশাহী থেকে মসলা কিনতে আসা ক্রেতা ফাহিম হাসান বলেন, হিলি দেশের অন্যতম বড় মসলার বাজার। এখানে অন্য জায়গার তুলনায় কম দামে ভালো মানের মসলা পাওয়া যায়। সামনে কোরবানির ঈদ, তাই পরিবারের প্রয়োজনীয় মসলা কিনতে এসেছি। জিরার দাম গত বছরের তুলনায় অনেক কম, এতে আমাদের মতো সাধারণ ক্রেতারা কিছুটা স্বস্তি পাচ্ছি।

স্থানীয় বাসিন্দা ও ক্রেতা আনোয়ার হোসেন বলেন, কয়েক বছর আগে ২৫০ টাকায় জিরা কিনেছি। এখন ৫৪৫ টাকা দিয়েও কিনতে হচ্ছে। তবে বাজারে আগের তুলনায় দাম কিছুটা কমেছে, সেটাই স্বস্তির বিষয়। যদি দাম আরেকটু কমে তাহলে সাধারণ মানুষের জন্য আরও ভালো হবে।

হিলি বাজারের রকমারি মসলা ঘরের ব্যবসায়ী গোলাম মর্তুজা সিফাত বলেন, গত দুই ঈদের তুলনায় এবার প্রায় সব ধরনের মসলার দাম কম রয়েছে। বিশেষ করে জিরার দাম উল্লেখযোগ্যভাবে কমেছে। গত বছর আমরা ৬৫০ থেকে ৬৬০ টাকা কেজি দরে জিরা বিক্রি করেছি। রমজানের সময়ও দাম ছিল বেশি। বর্তমানে ৫৪৫ টাকায় বিক্রি করছি।

তিনি আরও বলেন, চলতি বছরে ভারত থেকে হিলি স্থলবন্দর দিয়ে জিরার আমদানি বেড়েছে। আমদানি স্বাভাবিক থাকায় বাজারে সরবরাহও ভালো রয়েছে। সরবরাহ বেশি থাকায় দাম কমেছে। যদি আমদানি এভাবেই অব্যাহত থাকে তাহলে আগামীতে দাম আরও কমতে পারে।

ব্যবসায়ীরা জানান, শুধু জিরা নয়, এলাচ, দারুচিনি, লবঙ্গ ও গোলমরিচসহ অন্যান্য মসলার বাজারেও কিছুটা স্থিতিশীলতা এসেছে। ফলে কোরবানির ঈদকে সামনে রেখে বাড়তি খরচের চাপের মধ্যেও কিছুটা স্বস্তি ফিরেছে সাধারণ মানুষের মাঝে।

মাদারীপুরে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার

মাদারীপুরে আত্মীয়ের বাসা থেকে শিশুসহ একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৭ মে)

মিয়ানমারে পাচারের সময় ২৪০০ বস্তা সিমেন্ট জব্দ, আটক ৩৩ জন

মিয়ানমারে পাচারের সময় নৌবাহিনী ও কোস্ট গার্ডের যৌথ অভিযানে ২,৪০০ বস্তা সিমেন্ট ও ৩টি বোটসহ

এমপি আমির হামজার বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ আদালতের

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রীকে  নিয়ে কটূক্তির অভিযোগে দায়ের করা মামলায় কুষ্টিয়া-৩ (সদর) আসনের

ঠাকুরগাঁওয়ে কনস্টেবলকে অপহরণের ঘটনায় গ্রেপ্তার ৫, এজাহারে ভিন্নতা

ঠাকুরগাঁও সদর থানার কনস্টেবল মো. আজিজুল ইসলামকে অপহরণ করে মারধর ও চাঁদা দাবির ঘটনায় পাঁচজনকে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি আরবে পৌঁছেছেন ৬২৫২৮ বাংলাদেশি হজযাত্রী, মৃত বেড়ে ১৭

মাঝ-আকাশে মার্কিন দুই যুদ্ধবিমানের সংঘর্ষ, ক্ষতি ৮২৩ কোটি ১০ লাখ

মুসলিম বিশ্বেকে মুখোমুখি দাঁড় করাচ্ছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: পেজেশকিয়ান

হরমুজ প্রণালির পূর্ণ সামরিক নিয়ন্ত্রণ নেওয়ার দাবি ইরানের

মেসির নৈপুণ্যে অবশেষে মিয়ামির কাঙ্ক্ষিত জয়

সাতসকালে ভূমিকম্পে কাঁপল চীন, এখন পর্যন্ত ২ জনের মৃত্যু

দফায় দফায় মেয়াদ বাড়লেও কক্সবাজার বিমানবন্দর নির্মাণ কাজ থমকে আছে

অপরাধীর কঠোর শাস্তি নিশ্চিতে গুম আইন প্রণয়ন করা হবে: আইনমন্ত্রী

ডিএনএ পরীক্ষায় তনুর পোশাকে আরও একজনের রক্ত পাওয়া গেছে

জুনের শেষে প্রধানমন্ত্রীকে চীন সফরে নিতে চায় বেইজিং

কঙ্গোতে ইবোলায় ৮০ জনের মৃত্যু, বৈশ্বিক জরুরি অবস্থা ঘোষণা ডব্লিউএইচওর

ঘড়ির কাঁটা দ্রুত এগিয়ে যাচ্ছে, ইরানকে ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারি

মাদারীপুরে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার

১৮ মে ঘটে যাওয়া নানান ঘটনা

আগামীকাল রাত থেকে ১৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

ম্যাজিস্ট্রেটের ক্ষমতার অপব্যবহার, রাজউকের বাইরে খাম লেনদেন

স্পিকারের সঙ্গে ফরাসি রাষ্ট্রদূতের সাক্ষাৎ, মুক্ত বাণিজ্য চুক্তিতে জোর

ফোর-জি নেটওয়ার্কের আওতায় এসেছে দেশের ৯৯ শতাংশ জনগোষ্ঠী

১ জুলাই থেকেই পে-স্কেল বাস্তবায়নের নীতিগত সিদ্ধান্ত দিয়েছেন প্রধানমন্ত্রী

আরও দুই মামলায় আইভীর জামিন বহাল, কারামুক্তিতে আইনি বাধা নেই