ই-পেপার সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলা কেটে হত্যা, স্বামী পলাতক

আমার বার্তা অনলাইন:
১৭ মে ২০২৬, ১৩:১১

সাতক্ষীরা সদর উপজেলায় তাছলিমা খাতুন (৩৫) নামে চার মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী সাদ্দাম হোসেনের বিরুদ্ধে। ঘটনার পর থেকেই অভিযুক্ত স্বামী পলাতক রয়েছেন।

শনিবার (১৬ মে) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ভোমরা ইউনিয়নের লক্ষীদাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১৬ বছর আগে তাছলিমার সঙ্গে সাদ্দাম হোসেনের বিয়ে হয়। তাদের এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে। নিহত তাছলিমা চার মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।

নিহতের বড় মেয়ে সাদিয়া সুলতানা (১২) জানায়, তার বাবা দীর্ঘদিন ধরে নেশাগ্রস্ত ছিলেন ও প্রায়ই মায়ের সঙ্গে ঝগড়া ও নির্যাতন করতেন। ঘটনার রাতে সে, তার ছোট ভাই নুর হোসেন (৯) ও দাদি পাশের কক্ষে ঘুমিয়ে ছিল। রাতের একপর্যায়ে মায়ের গোঙানির শব্দ শুনে তারা ঘরে গিয়ে দেখতে পান তাছলিমা রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। পরে স্থানীয়দের সহায়তায় তাকে দ্রুত সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা নুরুজ্জামান অভিযোগ করে বলেন, বিয়ের পর থেকেই তার মেয়ের ওপর শারীরিক নির্যাতন চালাতেন সাদ্দাম। নেশার টাকার জন্য প্রায়ই তাকে মারধর করা হতো। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার ও অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। অভিযুক্ত স্বামী সাদ্দাম হোসেনকে গ্রেপ্তারে অভিযান চলছে।

মাদারীপুরে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার

মাদারীপুরে আত্মীয়ের বাসা থেকে শিশুসহ একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৭ মে)

মিয়ানমারে পাচারের সময় ২৪০০ বস্তা সিমেন্ট জব্দ, আটক ৩৩ জন

মিয়ানমারে পাচারের সময় নৌবাহিনী ও কোস্ট গার্ডের যৌথ অভিযানে ২,৪০০ বস্তা সিমেন্ট ও ৩টি বোটসহ

এমপি আমির হামজার বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ আদালতের

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রীকে  নিয়ে কটূক্তির অভিযোগে দায়ের করা মামলায় কুষ্টিয়া-৩ (সদর) আসনের

ঠাকুরগাঁওয়ে কনস্টেবলকে অপহরণের ঘটনায় গ্রেপ্তার ৫, এজাহারে ভিন্নতা

ঠাকুরগাঁও সদর থানার কনস্টেবল মো. আজিজুল ইসলামকে অপহরণ করে মারধর ও চাঁদা দাবির ঘটনায় পাঁচজনকে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি আরবে পৌঁছেছেন ৬২৫২৮ বাংলাদেশি হজযাত্রী, মৃত বেড়ে ১৭

মাঝ-আকাশে মার্কিন দুই যুদ্ধবিমানের সংঘর্ষ, ক্ষতি ৮২৩ কোটি ১০ লাখ

মুসলিম বিশ্বেকে মুখোমুখি দাঁড় করাচ্ছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: পেজেশকিয়ান

হরমুজ প্রণালির পূর্ণ সামরিক নিয়ন্ত্রণ নেওয়ার দাবি ইরানের

মেসির নৈপুণ্যে অবশেষে মিয়ামির কাঙ্ক্ষিত জয়

সাতসকালে ভূমিকম্পে কাঁপল চীন, এখন পর্যন্ত ২ জনের মৃত্যু

দফায় দফায় মেয়াদ বাড়লেও কক্সবাজার বিমানবন্দর নির্মাণ কাজ থমকে আছে

অপরাধীর কঠোর শাস্তি নিশ্চিতে গুম আইন প্রণয়ন করা হবে: আইনমন্ত্রী

ডিএনএ পরীক্ষায় তনুর পোশাকে আরও একজনের রক্ত পাওয়া গেছে

জুনের শেষে প্রধানমন্ত্রীকে চীন সফরে নিতে চায় বেইজিং

কঙ্গোতে ইবোলায় ৮০ জনের মৃত্যু, বৈশ্বিক জরুরি অবস্থা ঘোষণা ডব্লিউএইচওর

ঘড়ির কাঁটা দ্রুত এগিয়ে যাচ্ছে, ইরানকে ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারি

মাদারীপুরে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার

১৮ মে ঘটে যাওয়া নানান ঘটনা

আগামীকাল রাত থেকে ১৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

ম্যাজিস্ট্রেটের ক্ষমতার অপব্যবহার, রাজউকের বাইরে খাম লেনদেন

স্পিকারের সঙ্গে ফরাসি রাষ্ট্রদূতের সাক্ষাৎ, মুক্ত বাণিজ্য চুক্তিতে জোর

ফোর-জি নেটওয়ার্কের আওতায় এসেছে দেশের ৯৯ শতাংশ জনগোষ্ঠী

১ জুলাই থেকেই পে-স্কেল বাস্তবায়নের নীতিগত সিদ্ধান্ত দিয়েছেন প্রধানমন্ত্রী

আরও দুই মামলায় আইভীর জামিন বহাল, কারামুক্তিতে আইনি বাধা নেই