ই-পেপার বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

বেইলি ব্রিজ ভেঙে ঢাকা-পাথরঘাটা সড়ক যোগাযোগ বন্ধ

আমার বার্তা অনলাইন:
১০ জুন ২০২৬, ১২:৪২

পিরোজপুরের মঠবাড়িয়ায় নির্মাণাধীন সেতুর পাশের বেইলি ব্রিজ ধসে পড়ায় ঢাকা-পাথরঘাটা মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে গেছে।

মঙ্গলবার (৯ জুন) ভোররাত ৩টার দিকে উপজেলার সাফা ইউনিয়নের দেবীপুর এলাকায় এ ঘটনা ঘটে। এতে দুই পাড়ের হাজারো যাত্রী চরম দুর্ভোগে পড়েছেন। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, সাফা ইউনিয়নের দেবীপুর এলাকায় সড়ক ও জনপথের একটি ব্রিজের নির্মাণকাজ চলমান রয়েছে। তার পাশে চলাচলের জন্য নির্মিত বেইলি ব্রিজটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। মঙ্গলবার ভোররাতে আলুবোঝাই একটি ট্রাক পাড় হওয়ার সময় ব্রিজটি ধসে পড়ে। এতে ওই সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। বেইলি ব্রিজটি পার্শ্ববর্তী বিভিন্ন এলাকার যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম। প্রতিদিন শত শত মোটরসাইকেল, অটোরিকশা, পিকআপ, ছোট যানবাহন এবং অসংখ্য পথচারী এই সড়ক ব্যবহার করেন।

স্থানীয় বাসিন্দা সাইফুল্লাহ ইমরান বলেন, ব্রিজটি ধসে যাওয়ায় যাত্রীরা ব্যাপক ভোগান্তিতে পড়েছেন। যাত্রীকে যানবাহন থেকে নেমে ঝুঁকি নিয়ে পারাপার হতে হচ্ছে। কোনো ধরনের মালামালও পরিবহন করা যাচ্ছে না। জরুরি রোগী পরিবহনেও সমস্যা হচ্ছে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আকলিমা আক্তার বলেন, ঢাকা পাথরঘাটা মহাসড়কের বেইলি ব্রিজটির ধারণ ক্ষমতা ২০ মেট্রিক টন কিন্তু আলুবোঝাই ট্রাকটির লোড অনেক বেশি ছিল, সে কারণে ভেঙে পড়েছে। আমি জেলার রোডস এন্ড হাইওয়েকে অবগত করেছি। ব্যবস্থা গ্রহণ করার জন্য জেলা থেকে রওনা দিয়েছে।

আমার বার্তা /জেএইচ

ব্রহ্মপুত্র এক্সপ্রেস উদ্ধারে গিয়ে উদ্ধারকারী ট্রেনও লাইনচ্যুত

ময়মনসিংহের আনন্দ কলেজ রেলক্রসিং এলাকায় জামালপুর থেকে ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কার লাইনচ্যুত হয়েছে।

নীলফামারীতে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২

নীলফামারীতে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। এ সময় আরও একজন আহত হয়েছেন।  বুধবার

রাজশাহীতে মাহিন্দ্রা-ট্রাকের সংঘর্ষে ব্যাংক কর্মকর্তাসহ নিহত ২

রাজশাহীর মোহনপুরে যাত্রীবাহী মাহিন্দ্রা ও ট্রাকের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও

কক্সবাজারে বাসায় ঢুকে নারীকে ছুরিকাঘাত, হাসপাতালে মৃত্যু

কক্সবাজার শহরের টেকপাড়া এলাকায় বাসায় ঢুকে সানজিদা আক্তার (রেশমি) নামে এক নারীকে ছুরিকাঘাতের ঘটনায় চাঞ্চল্যের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচনী দায়িত্ব পালনকালে মৃত্যু-আহত হলে ১০ লাখ পর্যন্ত অনুদান দেবে ইসি

৩৩ কোটি টাকার জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার

দক্ষিণ আফ্রিকায় বস্তিতে বন্দুক হামলা, নিহত ১২

ব্রহ্মপুত্র এক্সপ্রেস উদ্ধারে গিয়ে উদ্ধারকারী ট্রেনও লাইনচ্যুত

নীলফামারীতে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২

মানবতাবিরোধী অপরাধে হানিফসহ চারজনের মামলার রায় যেকোনো দিন

পুলিশের জন্য ১৮২ কোটি টাকার গাড়ি কেনার সিদ্ধান্ত

১১৯ সেকেন্ড : মেসি নামলেন, গোল করলেন; রেকর্ড গড়লেন

টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনছে সরকার

তিন মাসে ১৭ হাজার কোটি টাকার জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত

পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে শিশুসহ নিহত ১৩

বার কাউন্সিলের প্রথম রিভিউ বাতিলের সিদ্ধান্ত অবৈধ: হাইকোর্ট

রাজশাহীতে মাহিন্দ্রা-ট্রাকের সংঘর্ষে ব্যাংক কর্মকর্তাসহ নিহত ২

ভোটের দায়িত্বে মারা গেলে ১০ লাখ টাকা অনুদান

বেইলি ব্রিজ ভেঙে ঢাকা-পাথরঘাটা সড়ক যোগাযোগ বন্ধ

ব্যভিচারের মামলায় খালাস পেলেন নাসির-তামিমা

আফগানিস্তানে গভীর রাতে পাকিস্তানের হামলা, শিশুসহ নিহত ১৩

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ১৭৫ বাংলাদেশি শহীদ হয়েছেন: প্রধানমন্ত্রী

ফিফা প্রেসিডেন্টের বিরুদ্ধে মামলা করলেন প্লাতিনি

কক্সবাজারে বাসায় ঢুকে নারীকে ছুরিকাঘাত, হাসপাতালে মৃত্যু