ই-পেপার বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের সাড়ে ৩০০ কোটি টাকার ড্রোন ভূপাতিত করলো ইরান

আমার বার্তা অনলাইন:
১০ জুন ২০২৬, ১১:১৮

নিজেদের আকাশসীমায় যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করেছে ইরান। বুধবার (১০ জুন) দুই দেশের মধ্যে হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটে। এরমধ্যেই তেহরান মার্কিনিদের ড্রোন ভূপাতিত করেছে। একটি এমকিউ-৯ ড্রোনের দাম ৩০ মিলিয়ন ডলারের বেশি। যা বাংলাদেশি অর্থে সাড়ে ৩০০ কোটি টাকার বেশি।

ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় প্রদেশ বুশেহেরের জামে ড্রোনটি টার্গেট করা হয়। ড্রোনটি ভূপাতিত করতে সর্বাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করা হয় বলেও জানিয়েছে ইরানের সেনাবাহিনীর চৌকস এ ইউনিট।

এমকিউ-৯ ড্রোন দীর্ঘসময় আকাশে উড়তে পারে। এটির নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানার সক্ষমতা রয়েছে। যুক্তরাষ্ট্র এই ড্রোন নজরদারি এবং নির্ভুল হামলায় ব্যবহার করে থাকে।

গত সোমবার হরমুজ প্রণালির কাছে যুক্তরাষ্ট্রের একটি অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত হয়। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, হেলিকপ্টারটি ভূপাতিত করেছে ইরান। এরপর তিনি এর জবাব দেওয়ার হুমকি দেন। তার হুমকির কয়েক ঘণ্টা পর মার্কিন সেনারা ইরানের উপকূলীয় অঞ্চলগুলোতে ব্যাপক হামলা চালায়।

এর জবাব দিতে ইরান বাহরাইন, কুয়েত এবং জর্ডানে যুক্তরাষ্ট্রের ঘাঁটি লক্ষ্য করে ড্রোন ও মিসাইল ছুড়েছে।

যুক্তরাষ্ট্র ইতিমধ্যে তাদের হামলা বন্ধের ঘোষণা দিয়েছে। অপরদিকে ইরানের বিপ্লবী গার্ডও একই ঘোষণা দিয়েছে। তবে তারা সতর্কতা দিয়েছে, মার্কিনিরা যদি আবারও আগ্রাসন চালায় তাহলে আগের চেয়ে কঠোর জবাব দেওয়া হবে। - সূত্র: মেহের নিউজ

আমার বার্তা /জেএইচ

দক্ষিণ আফ্রিকায় বস্তিতে বন্দুক হামলা, নিহত ১২

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে একটি বস্তিতে বন্দুক হামলা হয়েছে। এ ঘটনায় অন্তত ১২ জন নিহত হয়েছেন।

পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে শিশুসহ নিহত ১৩

আফগানিস্তান অভিযোগ করেছে যে, পাকিস্তানের সামরিক বাহিনী কুনার, খোস্ত এবং পাক্তিকা প্রদেশে বিমান হামলা চালিয়ে

আফগানিস্তানে গভীর রাতে পাকিস্তানের হামলা, শিশুসহ নিহত ১৩

আফগাস্তিানের কুনার, খোস্ত ও পাক্তিকা প্রদেশে বিমান চালিয়েছে পাকিস্তান। দেশটির এ হামলায় শিশুসহ অন্তত ১৩

বিজেপির চোখে ‘গণতান্ত্রিক’ আন্দোলন, ককরোচদের দাবি—‘এটা ট্রেলার’

প্রশ্নফাঁস ও বিভিন্ন জাতীয় পরীক্ষায় অনিয়মের অভিযোগে ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩৩ কোটি টাকার জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার

দক্ষিণ আফ্রিকায় বস্তিতে বন্দুক হামলা, নিহত ১২

ব্রহ্মপুত্র এক্সপ্রেস উদ্ধারে গিয়ে উদ্ধারকারী ট্রেনও লাইনচ্যুত

নীলফামারীতে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২

মানবতাবিরোধী অপরাধে হানিফসহ চারজনের মামলার রায় যেকোনো দিন

পুলিশের জন্য ১৮২ কোটি টাকার গাড়ি কেনার সিদ্ধান্ত

১১৯ সেকেন্ড : মেসি নামলেন, গোল করলেন; রেকর্ড গড়লেন

টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনছে সরকার

তিন মাসে ১৭ হাজার কোটি টাকার জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত

পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে শিশুসহ নিহত ১৩

বার কাউন্সিলের প্রথম রিভিউ বাতিলের সিদ্ধান্ত অবৈধ: হাইকোর্ট

রাজশাহীতে মাহিন্দ্রা-ট্রাকের সংঘর্ষে ব্যাংক কর্মকর্তাসহ নিহত ২

ভোটের দায়িত্বে মারা গেলে ১০ লাখ টাকা অনুদান

বেইলি ব্রিজ ভেঙে ঢাকা-পাথরঘাটা সড়ক যোগাযোগ বন্ধ

ব্যভিচারের মামলায় খালাস পেলেন নাসির-তামিমা

আফগানিস্তানে গভীর রাতে পাকিস্তানের হামলা, শিশুসহ নিহত ১৩

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ১৭৫ বাংলাদেশি শহীদ হয়েছেন: প্রধানমন্ত্রী

ফিফা প্রেসিডেন্টের বিরুদ্ধে মামলা করলেন প্লাতিনি

কক্সবাজারে বাসায় ঢুকে নারীকে ছুরিকাঘাত, হাসপাতালে মৃত্যু

মেসি–জাদুতে বড় জয়ে বিশ্বকাপ প্রস্তুতি সারল আর্জেন্টিনা