ই-পেপার শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩

লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল অ্যাসোসিয়েশনের অভিষেক

আমার বার্তা অনলাইন:
২১ জুলাই ২০২৬, ১৬:৪৫

বিলেতের নতুন প্রজন্মের কাছে বাঙালি শিল্প, সাহিত্য ও সংস্কৃতিকে তুলে ধরার পাশাপাশি তাদের শেকড়ের সঙ্গে যুক্ত রাখার আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্যভিত্তিক কমিউনিটি নেতারা। একই সঙ্গে সামাজিক কর্মকাণ্ডে প্রবাসী তরুণ প্রজন্ম ও নারীদের সম্পৃক্ততা বাড়ানোর ওপর তাগিদ দিয়েছেন তারা।

সোমবার (২০ জুলাই) পূর্ব লন্ডনের একটি অভিজাত হলে অত্যন্ত জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় ‘গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল অ্যাসোসিয়েশন’-এর নবগঠিত কমিটির অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বিশিষ্টজনদের পদচারণে পুরো অনুষ্ঠানটি এক প্রানবন্ত মিলনমেলায় পরিণত হয়।

সংগঠনের সভাপতি মিনহাজুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অধ্যাপক সাজিদুর রহমান ও যুগ্ম সম্পাদক তাজুল ইসলামের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানের সূচনা হয়। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের ট্রেজারার ফয়েজুর রহমান। পরে সভাপতি মিনহাজুর রহমানের স্বাগত বক্তব্যের মাধ্যমে মূল আলোচনা পর্ব শুরু হয়। এর আগে সভার শুরুতে নতুন কমিটিকে পরিচয় করিয়ে দেন সংগঠনের সদ্য সাবেক সাধারণ সম্পাদক আবুল হোসেইন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লন্ডন বারা অব টাওয়ার হ্যামলেটসের স্পিকার কাউন্সিলর ব্যারিস্টার মোস্তাক আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন রেডব্রিজ কাউন্সিলের ডেপুটি মেয়র কাউন্সিলর সাইদা লাভলী চৌধুরী, লন্ডন বারা অব বারকিং অ্যান্ড ডাগেনহামের ডেপুটি চেয়ার অব ফুল কাউন্সিল কাউন্সিলর মোহাম্মদ সদরুদ্দিন খান, লন্ডন বারা অব টাওয়ার হ্যামলেটসের সাবেক স্পিকার আহবাব হোসেন এবং নিউহ্যাম কাউন্সিলের সাবেক চেয়ার কাউন্সিলর রহিমা রহমান।

সভায় বক্তারা বলেন, যুক্তরাজ্যের মতো আন্তর্জাতিক পরিমণ্ডলে সামাজিক সংগঠনের মাধ্যমে কমিউনিটিতে অবদান রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে এর পাশাপাশি আমাদের মূল দায়িত্ব হলো বিলেতে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে নিজস্ব শিল্প, সাহিত্য ও সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া। সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে তরুণ ও নারীদের অংশীদারত্ব না বাড়ালে তারা একসময় নিজেদের শেকড় থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন– সংগঠনের উপদেষ্টা মল্লিক শাকুর ওয়াদুদ, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. সানোয়ার চৌধুরী, কাউন্সিলর বদরুল ইসলাম চৌধুরী, বিশিষ্ট সংগঠক ও কমিউনিটি ব্যক্তিত্ব আবুল কালাম আজাদ ছোটন, সংগঠনের উপদেষ্টা আব্দুল আহাদ মকসুদ আলী, ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি অধ্যক্ষ মুহাম্মদ শাহেদ রাহমান, সিলেট সিটি কর্পোরেশনের ৩৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হিরণ মাহমুদ নিপু, রেডব্রিজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি সুমন কোরেশী ও সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ, গোলাপগঞ্জ এডুকেশন ট্রাস্ট ইউকের সেক্রেটারি ও ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আব্দুল বাছির, লন্ডন বাংলা প্রেসক্লাবের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আব্দুল কাদির চৌধুরী মুরাদ, গ্রেটার লন্ডন নবীগঞ্জ এসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি তুহিন চৌধুরী, ব্রিটিশ বাংলাদেশ মিনিক্যাব ড্রাইভার অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আবুল কালাম, বেতার বাংলা ফ্রেন্ডস সোসাইটির সভাপতি কবির আহমেদ এবং সুনামগঞ্জ জেলা সমিতির ট্রেজারার আব্দুস সালাম।

সংগঠনের নেতাদের পক্ষ থেকে আলোচনায় অংশ নেন– ইসি মেম্বার মহানুজ্জামান চৌধুরী, সহসভাপতি সৈয়দ সুহেল আহমদ, সহসভাপতি ওয়াহিদুর রহমান, সাংগঠনিক সম্পাদক ওবায়দুল হক মিন্টু, সাংগঠনিক সম্পাদক এস রহমান রিয়াদ এবং প্রচার সম্পাদক সৈয়দ নাঈম।

আলোচনা সভা ও আনুষ্ঠানিকতা শেষে অনুষ্ঠিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা। এতে সংগীত পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করেন জনপ্রিয় শিল্পী ওয়াহিদুর রহমান ও আলামীনসহ আরও অনেকে।

আমার বার্তা/এমই

সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য জরুরি বার্তা দূতাবাসের

সৌদি আরবে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ই-পাসপোর্ট সেবা সংক্রান্ত নতুন আপডেট দিয়েছে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

আমাদের বাঁচান ভাই, দম বন্ধ হয়ে আসছে: মৃত্যুর আগে স্পেন প্রবাসী আলিফ

‘আমাদের বাঁচান ভাই, দম বন্ধ হয়ে আসছে’, জীবনের শেষ মুহূর্তে সহকর্মীদের কাছে আকুতি জানিয়েও শেষরক্ষা

ভূমধ্যসাগর থেকে উদ্ধার ২৯ বাংলাদেশির পরিচয় মিলেছে

লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিস যাওয়ার পথে দিকভ্রান্ত হয়ে মিশরের মারসা মাতরুহ উপকূলে পৌঁছানো

মালয়েশিয়ায় অ্যান্ডি হলকে ৫ লাখ রিঙ্গিত জরিমানা আদালতের

চার বছর আগে মালয়েশিয়ার একটি বিদেশি কর্মী নিয়োগকারী প্রতিষ্ঠানের পরিচালকের দায়ের করা দুটি মানহানির মামলার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সারা দেশে টানা পাঁচদিন বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা

সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য জরুরি বার্তা দূতাবাসের

রিয়ালের হারের কারণ জানেন না মরিনিয়ো, ‘সরল ও নির্বোধ’ বললেন শিষ্যদের

একই কর্মস্থলে ৩ বছর: ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের বদলির নির্দেশ

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে ১০ জন নিহত

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি ও প্রতারণা করছে : শফিকুর রহমান

বিপিএলে বড় তারকাদের দেখতে চান বাশার

১৮ কোটি মানুষের অধিকার আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: জামায়াত আমির

ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার

আইনের ফাঁকে আটকে রাখা যায় না মাদক কারবারি ও ছিনতাইকারীদের: আইজিপি

মতিঝিল থেকে জামায়াত জোটের ঢাকা-চট্টগ্রাম লং মার্চ শুরু

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ

৫ সেপ্টেম্বর ঘটে যাওয়া নানান ঘটনা

কার্বন বাণিজ্যে বাংলাদেশের বিপুল সম্ভাবনা রয়েছে: মিচেল লি

ট্রাইব্যুনালে নাশকতা করার প্রক্রিয়া থাকতে পারে বলে গোপন তথ্য আছে

বিচারবহির্ভূত হত্যা ও মিথ্যা মামলা বন্ধে পুলিশকে রাষ্ট্রপতির নির্দেশ

জ্বালানি আমদানি ব্যয় বাড়তে পারে ৩৫ হাজার কোটি টাকা